Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
West Bengal Election 2026 | ‘৫০-আসন জিতে তৃণমূলকে ১৫০-আসনে হারাব’ মাতৃত্বের দুশ্চিন্তা, ‘ভাল মা’ হওয়ার প্রশ্ন—সদগুরুর পরামর্শে স্বস্তি পেলেন আলিয়ালক্ষ্য ২০২৯ লোকসভা ভোট, তড়িঘড়ি মহিলা সংরক্ষণ কার্যকরে মরিয়া মোদী! বাধা হয়ে দাঁড়াবে কি কংগ্রেস?Gold investment: যুদ্ধের বাজারে সোনার দাম কমছে! এটাই কি বিনিয়োগের সেরা সময়? কী বলছেন বিশেষজ্ঞরারহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্ল

Virat Kohli: হাজির ধোনি, এলেন রোহিত-ও! তবু রবিবার ফাইনালে বিরাটকে দেখা গেল না কেন?

বিশেষজ্ঞদের মতে, কোহলির না আসাটা কোনও বিতর্কের বিষয় নয়। বরং, এটা একটা নতুন অধ্যায়ের ইঙ্গিত হতে পারে। যা বুঝিয়ে দিচ্ছে, মাঠের বাইরের জীবনকে এবার থেকে হয়তো সমান গুরুত্ব দিতে চলেছেন বিরাট।

Virat Kohli: হাজির ধোনি, এলেন রোহিত-ও! তবু রবিবার ফাইনালে বিরাটকে দেখা গেল না কেন?

বিরাট কোহলি

রূপক মিশ্র

শেষ আপডেট: 10 March 2026 12:07

দ্য ওয়াল ব্যুরো: আমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে টি-২০ বিশ্বকাপের ফাইনাল। ভারত নিউজিল্যান্ডকে ৯৬ রানে উড়িয়ে শিরোপা ধরে রাখল। যার সাক্ষী থাকলেন এমএস ধোনি (MS Dhoni) ও রোহিত শর্মা (Rohit Sharma)। ভিআইপি বক্সে দুই প্রাক্তন অধিনায়ককে দেখে উচ্ছ্বসিত দর্শক। কিন্তু এই আবহে অন্য প্রশ্ন ঘুরছে সোশ্যাল মিডিয়ায়—এত তারকা ভিড় জমালেও বিরাট কোহলি (Virat Kohli) কোথায়?

নিমন্ত্রণ ছিল না?

ধোনি ও রোহিত সেদিন মাঠে এসেছিলেন আনুষ্ঠানিক আমন্ত্রণ পেয়ে। কারণটা সোজা। অধিনায়ক হিসেবে ধোনি ২০০৭ সালে প্রথম টি-২০ বিশ্বকাপ জিতেছিলেন। রোহিত জিতেছেন ২০২৪-এ, বার্বাডোজে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে। তাঁরা টি-২০ বিশ্বকাপজয়ী দলনেতা, তাই আইসিসির আমন্ত্রণ তাঁদের দরবারে পৌঁছেছে। ‘অধিনায়ক’ বিরাট কখনও টি-২০ বিশ্বকাপ জেতেননি। তাই আনুষ্ঠানিকভাবে ডাক পাওয়ার প্রশ্ন ওঠেনি।

পরিবারের সঙ্গে উদযাপন

টি-২০ আন্তর্জাতিক ক্রিকেট থেকে আগেই সরে দাঁড়িয়েছেন, টেস্টও ছেড়েছেন গত বছর। হাতে রয়েছে শুধু একদিনের ক্রিকেট। ফলে এখন পরিবারের সঙ্গে সময় কাটানোর সুযোগ আগের চেয়ে অনেক বেশি।

এই প্রসঙ্গে অনেকের মনে পড়ছে একটি পুরনো সাক্ষাৎকার। যেখানে বিরাট বলেছিলেন, ‘একবার খেলা ছেড়ে দিলে কিছুদিনের জন্য হারিয়ে যাব। তাই যতদিন খেলছি, সবটুকু ঢেলে দিতে চাই!’ সেই মনোভাবেরই কি প্রতিফলন রবিবারের অনুপস্থিতিতে? ঘরে বসে বন্ধু ও পরিবারের সঙ্গে ম্যাচ দেখেছেন তিনি? অনুমান উড়িয়ে দেওয়া যায় না। পেশাদার ক্রিকেটার হওয়ার পর এভাবে নিশ্চিন্তে খেলা উপভোগের সুযোগ কমই পেয়েছেন বিরাট।

অনুপস্থিতিতেই বার্তা

সব মিলিয়ে বিশেষজ্ঞদের মতে, কোহলির না আসাটা কোনও বিতর্কের বিষয় নয়। বরং, এটা একটা নতুন অধ্যায়ের ইঙ্গিত হতে পারে। যা বুঝিয়ে দিচ্ছে, মাঠের বাইরের জীবনকে এবার থেকে হয়তো সমান গুরুত্ব দিতে চলেছেন বিরাট। ধোনি ও রোহিত মাঠে ছিলেন অতীত সাফল্যের কারণে। তাঁদের সতীর্থ গড়হাজির বর্তমান দায়িত্বের দাবি মেনে! দুটোই স্বাভাবিক, দুটোই সত্যি।


```