Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল

IND vs PAK: আজ কলম্বোর গ্যালারিতে দেখা যাবে রোহিতকে? ভাইরাল ভিডিও ঘিরে ছড়াল জল্পনা

রোহিতের বিমানবন্দর ভিডিও তাঁর গন্তব্য নিশ্চিত না করলেও, গুঞ্জন থামছে না। তিনি সত্যিই কলম্বোয় উপস্থিত থাকবেন কি না, তা সময় বলবে।

IND vs PAK: আজ কলম্বোর গ্যালারিতে দেখা যাবে রোহিতকে? ভাইরাল ভিডিও ঘিরে ছড়াল জল্পনা

রোহিত শর্মা (ছবি: গুগল)

রূপক মিশ্র

শেষ আপডেট: 15 February 2026 12:17

দ্য ওয়াল ব্যুরো: ভারত-পাকিস্তান ম্যাচের আবহে আচমকা আলোচনায় রোহিত শর্মা (Rohit Sharma)। মুম্বইয়ের ছত্রপতি শিবাজি বিমানবন্দরে (Chhatrapati Shivaji Airport) তাঁর একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই জল্পনা তুঙ্গে—টিম ইন্ডিয়ার প্রাক্তন অধিনায়ক কি কলম্বোয় উড়ে যাচ্ছেন?

ভিডিওতে রোহিতকে দেখা গিয়েছে স্ত্রী রীতিকা সজদের (Ritika Sajdeh) সঙ্গে। কোথায় যাচ্ছেন, স্পষ্ট নয়। কিন্তু সময়টা গুরুত্বপূর্ণ। আজ, রবিবার, টি-২০ বিশ্বকাপে (T20 World Cup 2026) ভারত-পাকিস্তান মহারণ কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে (R Premadasa Stadium)। ফলে ভক্তদের অনুমান—হয়তো তিনি এই হাইভোল্টেজ ম্যাচ দেখতে শ্রীলঙ্কার পথে পাড়ি দিলেন!

এমনিতে রোহিত শুধু প্রাক্তন ভারত অধিনায়কই নন, এবারের টি-২০ বিশ্বকাপের অফিশিয়াল ব্র্যান্ড অ্যাম্বাসাডরও বটে। তাই টুর্নামেন্টের সঙ্গে তাঁর যোগাযোগ যথেষ্ট নিবিড় বলা চলে। টিম ইন্ডিয়ার প্রথম ম্যাচ চলাকালীন ওয়াংখেড়ে স্টেডিয়ামে (Wankhede Stadium) তাঁকে ট্রফি হাতে ময়দানে নামতে দেখা গিয়েছিল। সেই ট্রফি, যা ২০২৪ সালে বার্বাডোজে (Barbados) দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে জিতেছিলেন তিনি। শেষ হয়েছিল ভারতের ১১ বছরের আইসিসি (ICC) ট্রফির খরা।

ভারত-পাকিস্তান ম্যাচে রোহিতের উপস্থিতি বরাবর আলাদা আবেগ তৈরি করে। দ্বৈরথে খেলোয়াড়ের জার্সিতে তাঁর শেষ উপস্থিতি ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে (Champions Trophy), যেখানে বিরাট কোহলির (Virat Kohli) শতরানে ভর করে জয় পায় ভারত। সেই স্মৃতি এখনও টাটকা।

এবারের ম্যাচও কম গুরুত্বপূর্ণ নয়। গ্রুপ এ-তে ভারত ও পাক দু’দলই অপরাজিত। ঝুলিতে চার পয়েন্ট। নেট রান রেটে এগিয়ে সূর্য-বাহিনী। সুপার এইটে ওঠার পাশাপাশি গ্রুপ শীর্ষস্থানের লড়াইও রয়েছে। ফলে লড়াইয়ের গুরুত্ব আকাশছোঁয়া। একদিকে টিম ইন্ডিয়া জার্নি শুরু করেছে আমেরিকা ও নামিবিয়ার বিরুদ্ধে সহজ জয় দিয়ে। পাকিস্তানও নেদারল্যান্ডস ও আমেরিকাকে হারিয়েছে। সব মিলিয়ে আজ কলম্বোয় রুদ্ধশ্বাস লড়াইয়ের মঞ্চ তৈরি!

এই আবহে রোহিতের বিমানবন্দর ভিডিও তাঁর গন্তব্য নিশ্চিত না করলেও, গুঞ্জন থামছে না। তিনি সত্যিই কলম্বোয় উপস্থিত থাকবেন কি না, তা সময় বলবে। তবে আসন্ন ভারত-পাকিস্তান ম্যাচে মাঠে লড়াই শুরুর আগে তাঁর নাম জড়িয়ে যাওয়াটুকুই কয়েক গুণ উত্তেজনা বাড়িয়ে দিয়েছে।


```