Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

‘ভারত নামুক, না নামু্ক খেলা যেন জারি থাকে!’ এশিয়া কাপ নিয়ে স্পষ্ট বার্তা আক্রমের

দ্বৈরথ কি শেষমেশ আয়োজিত হবে? আপাতত সেই প্রশ্নই জোরালো হচ্ছে। যদিও তাতে সেভাবে গা করছেন না ওয়াসিম আক্রম।

‘ভারত নামুক, না নামু্ক খেলা যেন জারি থাকে!’ এশিয়া কাপ নিয়ে স্পষ্ট বার্তা আক্রমের

ওয়াসিম আক্রম

রূপক মিশ্র

শেষ আপডেট: 20 August 2025 13:18

দ্য ওয়াল ব্যুরো: ভারতীয় দল (Team India) পাকিস্তানের (Pakistan) বিরুদ্ধে ময়দানে নামুক চায় না নামুক, এশিয়া কাপ (Asia Cup) অবশ্যই জারি থাকবে। শুভমানদের (Shubhman Gill) খেলতে রাজি হওয়া-না হওয়া এশিয়া কাপের ভবিতব্য স্থির করতে পারে না! এই ভাষাতেই চলতি অচলাবস্থা নিয়ে বক্তব্য রাখলেন প্রাক্তন পাক বোলার ওয়াসিম আক্রম (Wasim Akram)।

এশিয়া কাপের সূচি সামনে আসার আগে থেকেই জটিলতা তৈরি হয়। নেপথ্যে পহেলগাম নাশকতা ও অপারেশন সিঁদুর। দ্বিপাক্ষিক কূটনৈতিক চাপান-উতরের জেরে ইতিমধ্যে লেজেন্ডদের বিশ্বকাপে ভারত পাকিস্তানের মুখোমুখি হয়নি। সেই নিয়ে সমালোচনার কমতি ছিল না। যদিও সেটা ছিল বেসরকারি টুর্নামেন্ট, যেখানে ক্রিকেটের প্রাক্তন তারকারা অংশ নিয়ে থাকেন।

কিন্তু এশিয়া কাপ বনেদি প্রতিযোগিতা। আয়োজক এশিয়ান ক্রিকেট কাউন্সিল। এ বছর সরকারি আয়োজক ভারত হলেও খেলা হচ্ছে নিরপেক্ষ ভেন্যুতে। মঞ্চ হিসেবে বেছে নেওয়া হয়েছে আবু ধাবি ও দুবাইকে। টুর্নামেন্ট শুরু ৯ সেপ্টেম্বর। চলবে ২৮ তারিখ পর্যন্ত। মোট ৮টি দলকে দুটি গ্রুপে রাখা হয়েছে। গ্রুপ এ-তে রয়েছে ভারত, পাকিস্তান, সংযুক্ত আরব আমিরশাহ ও ওমান। গ্রুপ বি-তে শ্রীলঙ্কা, বাংলাদেশ, আফগানিস্থান ও হংকং। প্রথম ম্যাচে আফগানিস্থানের সামনে হংকং। অন্যদিকে ভারত জার্নি শুরু করছে আরবের বিরুদ্ধে, ১০ সেপ্টেম্বর, দুবাইয়ের ময়দানে। এখনও পর্যন্ত সূচি অনুযায়ী টিম ইন্ডিয়া পাকিস্তাবের মুখোমুখি হবে ১৯ সেপ্টেম্বর। ম্যাচ আবু ধাবিতে।

কিন্তু সেই দ্বৈরথ কি শেষমেশ আয়োজিত হবে? আপাতত সেই প্রশ্নই জোরালো হচ্ছে। যদিও তাতে সেভাবে গা করছেন না ওয়াসিম আক্রম। বলেছেন, ‘এশিয়া কাপের সূচি ঘোষিত হয়েছে আর তাই নিয়ে ঝামেলা। কিন্তু পাকিস্তানে আমরা সবাই শান্ত। খেলা হোক চায় না হোক আমরা শান্তই থাকব। খেলা যেন জারি থাকে!’

যদিও ভারতকে দূরে সরিয়ে রাখতে যে তাঁরা রাজি নন, বুঝিয়ে দিয়েছেন পাক কিংবদন্তি। তাঁর কথায়, ‘আশা করছি, জীবদ্দশায় ভারত-পাক টেস্ট সিরিজ দেখে যেতে পারব!’ এরপর জুড়ে দেন, ‘রাজনীতিকে দূরে রাখুন। আমি রাজনীতিক নই। ওরা (ভারতীয়রা) নিজেদের দেশকে ভালবাসেন, আমরা আমাদের দেশকে। দয়া করে চোরাগোপ্তা আক্রমণ করবেন না। নিজেদের সাফল্য নিয়ে কথা বলুন। ভারত-পাকিস্তান দু’দেশের নাগরিকদের একই কথা বলতে চাই!’

কিন্তু এই কথাগুলো শুনতে ভাল, কাজে করে দেখানো কতটা কঠিন? আক্রমের অকপট স্বীকারোক্তি, ‘বিস্তর ঝামেলার কাজ!’


```