Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ফের উপেক্ষিত কুলদীপ, কামব্যাক করুণের! শুরুতেই যশস্বীকে হারিয়ে চাপে ভারত

এতকিছুর মধ্যে দল থেকে বাদ পড়েছেন শার্দূল ঠাকুর। ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কারণে বিশ্রামে জসপ্রীত বুমরাহ। পঞ্চম টেস্টে অভিষেক হয় অংশুল কাম্বোজের। তাঁকে ওভালে ছেঁটে ফেলা হয়েছে।

ফের উপেক্ষিত কুলদীপ, কামব্যাক করুণের! শুরুতেই যশস্বীকে হারিয়ে চাপে ভারত

যশস্বী জয়সওয়াল

রূপক মিশ্র

শেষ আপডেট: 31 July 2025 16:12

দ্য ওয়াল ব্যুরো: ওভালের পঞ্চম ও শেষ টেস্টে (Oval Test) ভারতীয় দলে বড়সড় রদবদল। সাকুল্যে চারটি পরিবর্তন ঘোষণা করল টিম ম্যানেজমেন্ট। যেখানে ফের উপেক্ষিত স্পিনার কুলদীপ যাদব (Kuldeep Yadav)। অন্যদিকে, মিডল অর্ডারে দলে ফিরলেন করুণ নায়ার (Karun Nair)। যিনি ম্যাঞ্চেস্টার টেস্টে বাদ পড়েছিলেন। শেষ ম্যাচে আরও একবার নিজেকে প্রমাণের সুযোগ পেলেন।

পাশপাশি প্রথম একাদশে প্রত্যাবর্তন হল পেসার প্রসিদ্ধ কৃষ্ণার। লিডস এবং এজবাস্টনে ব্যর্থতার পর শেষ দুই টেস্টে তাঁকে বসিয়ে রাখা হয়েছিল। ঋষভ পন্থের জায়গায় উইকেটকিপারের দায়িত্বে ধ্রুব জুরেল। পায়ের আঙুলে চোটের কারণে ছিটকে গিয়েছেন পন্থ।

এতকিছুর মধ্যে দল থেকে বাদ পড়েছেন শার্দূল ঠাকুর। ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কারণে বিশ্রামে জসপ্রীত বুমরাহ। পঞ্চম টেস্টে অভিষেক হয় অংশুল কাম্বোজের। তাঁকে ওভালে ছেঁটে ফেলা হয়েছে। তাঁর জায়গায় ফিরেছেন আকাশ দীপ। চোট কাটিয়ে কতটা প্রস্তুত, তার জবাব মিলবে আগামী পাঁচদিনে!

আজ লড়াই শুরুর আগে মাঝমাঠে দাঁড়িয়ে ভারতের অধিনায়ক শুভমান গিল বললেন, ‘টসে হারা নিয়ে আমার সমস্যা নেই, যদি ম্যাচটা জিততে পারি। কী করা উচিত তাই নিয়ে কাল একটু দ্বিধায় কেটেছে। আকাশ মেঘলা ছিল। তবে উইকেট ভাল মনে হচ্ছে। প্রথম ইনিংসে বড় রান তুলতে চাই। বোলারদের জন্যও পিচে সাহায্য থাকবে। তিনটে পরিবর্তন হয়েছে—জুরেল, করুণ আর প্রসিদ্ধ ঢুকেছে পন্থ, শার্দূল আর বুমরাহর জায়গায়। আমরা প্রতিটি ম্যাচেই জিততে নামি। এ বার সেই ৫-১০ শতাংশ বাড়তি উদ্যম জরুরি!’

প্রসঙ্গত, ইংল্যান্ডের হয়ে ওভালে নেতৃত্ব দিচ্ছেন অলি পোপ। কাঁধের চোটে সিরিজ নির্ধারক ম্যাচে খেলছেন না বেন স্টোকস। টস জিতে পোপ বললেন, ‘বৃষ্টি হতে পারে। তাই বোলিং নেওয়াই যুক্তিযুক্ত। স্টোকস নেই। তবে বাকিরা তৈরি। কয়েকটি নতুন মুখও জায়গা করে নিয়েছে। আমাদের ব্যাটিং গভীরতা রয়েছে। গাস অ্যাটকিনসন আর ওভারটনের রান পাচ্ছে। ২-২ সমতায় খুশি নই। আমরা জিততেই নেমেছি!’

ম্যাচের গোড়াতেই মেঘলা আবহাওয়া ও সবুজ পিচকে কাজে লাগিয়ে আগুন ঝরাচ্ছেন ইংরেজ পেসাররা। ইতিমধ্যে আউট হয়ে ড্রেসিংরুমে যশস্বী জয়সওয়াল। শেষ পাওয়া খবরের এক উইকেট খুইয়ে ভারতের রান ১৭।

ইংল্যান্ড একাদশ: জ্যাক ক্রলি, বেন ডাকেট, অলি পোপ (অধিনায়ক), জো রুট, হ্যারি ব্রুক, জ্যাকব বেথেল, জেমি স্মিথ (উইকেটরক্ষক), ক্রিস ওকস, গাস অ্যাটকিনসন, জেমি ওভারটন, জশ টাং।

ভারত একাদশ: যশস্বী জয়সওয়াল, কে.এল. রাহুল, বি. সাই সুদর্শন, শুভমান গিল (অধিনায়ক), করুণ নায়ার, রবীন্দ্র জাডেজা, ধ্রুব জুরেল (উইকেটরক্ষক), ওয়াশিংটন সুন্দর, আকাশ দীপ, প্রসিদ্ধ কৃষ্ণা, মহম্মদ সিরাজ।


```