Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকের

‘এই কথা শুনলে কোহলি রেগে যাবে!’ হঠাৎ কেন এমন বলে বসলেন দ্রাবিড়?

১৬৪ টেস্টে ১৩,২৮৮ রান, গড় ৫২.৩১, সঙ্গে ৩৬টি শতরান আর ৬৩টি অর্ধশতরান—তিনি নিজেই বিশ্বের পঞ্চম সর্বোচ্চ রান সংগ্রাহক! লম্বা হওয়াটা তাঁর কাছে ‘ডিসঅ্যাডভান্টেজ’ হলেও ক্রিকেটের ইতিহাসে তিনি পারফরম্যান্স, পরিসংখ্যান—সবদিক দিয়েই উজ্জ্বল।

‘এই কথা শুনলে কোহলি রেগে যাবে!’ হঠাৎ কেন এমন বলে বসলেন দ্রাবিড়?

রাহুল ও কোহলি

রূপক মিশ্র

শেষ আপডেট: 28 August 2025 17:25

দ্য ওয়াল ব্যুরো: ক্রিকেটের বাইশ গজে ‘উচ্চতা’ কেমনতর ফ্যাক্টর? ইতিবাচক? নাকি নেতিবাচক? দৈহিক উচ্চতা বাড়তি সুবিধা দেয়? নাকি অসুবিধা ঘনিয়ে তোলে?

ভারতীয় দলের সর্বকালের অন্যতম সেরা ব্যাটসম্যান, প্রাক্তন কোচ রাহুল দ্রাবিড়ের (Rahul Dravid) বিশ্লেষণ বলছে—খাটো ব্যাটসম্যানরা বাকিদের থেকে বেশ খানিকটা এগিয়েই থাকেন! বক্তব্যটি যদিও নিছক হাওয়ায় ভাসিয়ে দেননি, সপক্ষে যুক্তিও সাজিয়েছেন তিনি।

আশিস কৌশিকের সঙ্গে ‘হাল চাল অউর সওয়াল’ পডকাস্টে সম্প্রতি হাজির হন দ্রাবিড়। সেখানে প্রসঙ্গক্রমে উঠে আসে উচ্চতার কথা। রাহুল তুলে ধরেন নিদর্শন। বলেন, ‘গাভাসকর অসাধারণ ব্যালান্সড ক্রিকেট খেলতেন। দেখলে মনে হত দাঁড়িয়ে থাকা মানেই স্থিরতা! আমি একটু লম্বা ছিলাম। তাই নকলের চেষ্টা করিনি। দাঁড়াতামও কিছুটা অস্বস্তি নিয়ে। তেন্ডুলকরও একইভাবে ব্যালান্সড। আসলে খাটোদের সেন্টার অব গ্র্যাভিটি নিচু থাকে। তাই স্বাভাবিকভাবে অনেকটা নিয়ন্ত্রিত দেখায়!’

‘দ্য ওয়ালে’র বক্তব্যে উঠে এসেছে ইতিহাস-সেরাদের নাম। তাঁর কথায়, ‘গাভাসকর, তেন্ডুলকর, লারা, পন্টিং… পেছনে গেলে ব্র্যাডম্যান পর্যন্ত। এঁরা সকলেই তুলনায় খাটো। এমনকি বিরাট কোহলি-ও খানিকটা এই গোত্রেই পড়ে। হয়তো পছন্দ করবে না, যদি আমি ওকে ‘শর্টিশ’ বলি!’

এই বিশ্লেষণের ভিত্তি মজবুত করতে দ্রাবিড় প্রমাণের খতিয়ান জুড়ে দিতে ভোলেননি। ১৬৪ টেস্টে ১৩,২৮৮ রান, গড় ৫২.৩১, সঙ্গে ৩৬টি শতরান আর ৬৩টি অর্ধশতরান—তিনি নিজেই বিশ্বের পঞ্চম সর্বোচ্চ রান সংগ্রাহক! লম্বা হওয়াটা তাঁর কাছে ‘ডিসঅ্যাডভান্টেজ’ হলেও ক্রিকেটের ইতিহাসে তিনি পারফরম্যান্স, পরিসংখ্যান—সবদিক দিয়েই উজ্জ্বল।

সময়ের সঙ্গে খেলার চরিত্র পালটাচ্ছে, ইঙ্গিত দিলেন দ্রাবিড়। তাঁর ভাষায়, ‘আমাদের সময়ে খাটোরা সুবিধা পেত। কিন্তু এখন খেলা অনেকটাই পাওয়ার-হিটিংয়ের। লম্বা ব্যাটসম্যানদের রিচ বাড়তি সুবিধা দিচ্ছে। পদার্থবিদ্যাই এর উত্তর দেবে। কেভিন পিটারসেন, কাইরন পোলার্ড—এঁদের মতো ক্রিকেটাররাই আজকের টি-টোয়েন্টিতে প্রভাব ফেলেছেন!’


```