Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

কোহলি মানসিকভাবে ক্লান্ত ছিল, টেস্ট থেকে বিরাটের অবসর নিয়ে জানালেন রবি শাস্ত্রী

শাস্ত্রী বলেন, বিরাট কোহলির টেস্ট ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্তে তিনি অবাক হয়েছেন। তাঁর মতে, ক্রমাগত সমালোচনার কারণে কোহলি মানসিকভাবে ক্লান্ত (Mentally Tired) হয়ে পড়েছিলেন।

কোহলি মানসিকভাবে ক্লান্ত ছিল, টেস্ট থেকে বিরাটের অবসর নিয়ে জানালেন রবি শাস্ত্রী

বিরাট কোহলি ও রবি শাস্ত্রী

শেষ আপডেট: 16 May 2025 12:21

দ্য ওয়াল ব্যুরো: টেস্ট ক্রিকেট (Test Cricket) থেকে বিরাট কোহলি অবসর (Virat Kohli Retirement) নেওয়ার পর বেশ কয়েকদিন কেটে গিয়েছে। ১২ মে ইনস্টাগ্রামের মাধ্যমে অবসরের ঘোষণা করেছিলেন কিং কোহলিকিন্তু গোটা ক্রিকেটবিশ্ব এখনও বিরাটময়। বিশ্বের নানা প্রান্ত থেকে একের পর এক প্রতিক্রিয়া এসেই চলেছে। 

শুধু বর্তমান বা প্রাক্তন ক্রিকেটাররাই নন, বিরাটকে নিয়ে প্রতিক্রিয়া জানিয়ে চলেছেন বিভিন্ন ক্ষেত্রের ব্যক্তিত্বরাও। এরই মধ্যে ভারতীয় দলের প্রাক্তন কোচ রবি শাস্ত্রী (Ravi Shastri) বিরাট সম্পর্কে বেশ কিছু তথ্য জানিয়েছেন।

শাস্ত্রী যখন ভারতীয় দলের কোচ ছিলেন তখন অধিনায়ক ছিলেন বিরাট কোহলি। দুজনের সম্পর্কের রসায়নও মধুর ছিল। তাঁদের সময় ভারত ধারাবাহিক ভাবে ভাল খেলেছে। ভারতীয় দলের প্রাক্তন হেডস্যার মনে করেন, আরও দুই-তিন বছর অনায়াসে খেলতে পারতেন বিরাট। শাস্ত্রী বলেন, বিরাট কোহলির টেস্ট ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্তে তিনি অবাক হয়েছেন। তাঁর মতে, ক্রমাগত সমালোচনার কারণে কোহলি মানসিকভাবে ক্লান্ত (Mentally Tired) হয়ে পড়েছিলেন।

উল্লেখ্য, কোহলি ভারতের হয়ে ১২৩টি টেস্ট ম্যাচে ৪৬.৮৫ গড়ে ৯,২৩০ রান করেছেন, যার মধ্যে ৩০টি সেঞ্চুরি এবং ৩১টি হাফ-সেঞ্চুরি রয়েছে। শাস্ত্রী জানিয়েছেন, অবসরের সিদ্ধান্ত জনসমক্ষে প্রকাশ করার কিছুক্ষণ আগে তিনি কোহলির সঙ্গে কথা বলেছিলেন।

আইসিসি রিভিউয়ের একটি পর্বে শাস্ত্রী বলেন, “আমি বিরাটের সঙ্গে এই বিষয়ে কথা বলেছি। আমার মনে হয় অবসর ঘোষণার এক সপ্তাহ আগেই ও এই বিষয় নিয়ে সিদ্ধান্ত নিয়ে নিয়েছিল। আর ও খুব পরিষ্কার ছিল। আমার মনে হয়, অবসর নিয়ে বিরাটের কোন অনুশোচনা নেই। তবে বিরাট আমাকে অবাক করে দিয়েছিল কারণ আমি ভেবেছিলাম টেস্ট ক্রিকেটে র অন্তত দুই-তিন বছর বাকি আছে। কিন্তু যখন তুমি মানসিকভাবে ক্লান্ত থাকো, তখন তোমার শরীর তাই বলে। তা তুমি যতোই শারীরিকভাবে সুস্থ হও না কেন।”

শাস্ত্রী আরও বলেছে, “তুমি হয়তো তোমার দলের অর্ধেকেরও বেশি খেলোয়াড়ের চেয়ে ফিট, কিন্তু যদি তুমি মানসিকভাবে ক্লান্ত থাকো তাহলে তা শরীরে একটা বার্তা পাঠায়। তুমি তো আগেই জানো।

বিরাটের প্রশংসা করে ভারতীয় দলের এই প্রাক্তন অলরাউন্ডার বলেছেন, সারা বিশ্বে বিরাট প্রশংসিত। গত দশকে অন্য যেকোনও ক্রিকেটারের তুলনায় বিরাটের ভক্তের সংখ্যা বেশি। অস্ট্রেলিয়া হোক বা দক্ষিণ আফ্রিকা, বিরাট মানুষকে খেলা দেখার জন্য অনুপ্রাণিত করেছে। কোহলি ৬৮টি টেস্ট ম্যাচে ভারতকে ৪০টি জয় এনে দিয়েছেন, যা এখন পর্যন্ত যেকোনও ভারতীয় অধিনায়কের সর্বোচ্চ।

শাস্ত্রী বলেন, “যদি সে কিছু করার সিদ্ধান্ত নেয়, সে তার ১০০ শতাংশ দিয়ে সেটা করে, যা মেলানো সহজ নয়। একজন খেলোয়াড় নিজের কাজ করার পর সাধারণত ড্রেসিংরুমে গিয়ে বিশ্রাম নেন।কিন্তু কোহলির ক্ষেত্রে, যখন দল আউট হয়, তখন মনে হয় যেন সব উইকেট তাকেই নিতে হবে, সব ক্যাচ নিতে হবে, মাঠের সব সিদ্ধান্ত তাকেই নিতে হবে। এত বেশি ব্যস্ততা যে, আমার মনে হয় সে বিশ্রাম না নিলে পুড়ে খাক হয়ে যাবে।


```