Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

সেলিব্রেশন এড়ালেন বিরাট, দূরে রোহিতও! গম্ভীরের সঙ্গে সম্পর্কে ফাটল নিয়ে চিন্তায় বোর্ড

রোহিত–গম্ভীরের গভীর কথালাপ, বিরাটের সেলিব্রেশন এড়িয়ে যাওয়া, বোর্ডের জরুরি বৈঠক—সব মিলিয়ে ইঙ্গিত একটাই: টিম ইন্ডিয়ার সংসারে পর্দার আড়ালে ঝড় উঠছে।

সেলিব্রেশন এড়ালেন বিরাট, দূরে রোহিতও! গম্ভীরের সঙ্গে সম্পর্কে ফাটল নিয়ে চিন্তায় বোর্ড

বিরাট-রোহিত-গম্ভীর

রূপক মিশ্র

শেষ আপডেট: 1 December 2025 17:06

দ্য ওয়াল ব্যুরো: রাঁচিতে প্রথম ওয়ানডে জয়ের পর টিম ইন্ডিয়ার হোটেল লবিতে ছিল ছোটখাটো সেলিব্রেশন। কেক কাটলেন অধিনায়ক কেএল রাহুল, পাশে সতীর্থরা। কিন্তু নজর কাড়ল অন্য ছবি—দলে ফিরেও সেলিব্রেশনে যোগ দিলেন না বিরাট কোহলি। লবি পেরোতে পেরোতে অনেক অনুরাগী আর হোটেল কর্মচারী ডাকলেও দিলেন না সাড়া, না দাঁড়িয়ে বেরিয়ে গেলেন সটান।

ভিডিওর শুরুর ফ্রেমে দেখা গেল রোহিত শর্মা আর প্রধান কোচ গৌতম গম্ভীরকে। গুরুগম্ভীর আলোচনায় মগ্ন। মুখাভঙ্গি দেখে স্পষ্ট, কথাবার্তা ওজনদার। তারপর ক্যামেরা ঘুরতেই রাহুলের কেক কাটার দৃশ্য। পাশ দিয়ে হেঁটে চলেছেন কোহলি। বারবার ডাকা সত্ত্বেও দাঁড়ালেন না কে?—এটাই বাড়াচ্ছে কৌতূহল।

এরই মধ্যে ‘দৈনিক জাগরণ’ পত্রিকার বক্তব্য, এক বিসিসিআই (BCCI) কর্তা নাকি জানিয়েছেন, গম্ভীরের সঙ্গে বিরাট (Virat Kohli) এবং রোহিতের (Rohit Sharma) সম্পর্ক ‘যেমন থাকার কথা, তেমন নেই’। তিন সিনিয়র—একই ড্রেসিংরুমে থাকলেও কথাবার্তা খুবই কম হচ্ছে। বিশেষত, টেস্ট অবসরের পর থেকেই কোহলি–গম্ভীর সমীকরণ জটিলতর।

আরও এক বিস্ফোরক দাবি—অস্ট্রেলিয়া সিরিজে নাকি রোহিত এবং নির্বাচকমণ্ডলীর চেয়ারম্যান অজিত আগরকর (Ajit Agarkar) একটিও কথা বলেননি। যা বোর্ডের শীর্ষস্তরে উদ্বেগ তৈরি করেছে। বোর্ড চায়, সিনিয়রদের সঙ্গে ম্যানেজমেন্টের পারস্পরিক যোগাযোগ স্পষ্ট হোক—বিশেষত যখন সামনে দুটি বড় টুর্নামেন্ট—টি-টোয়েন্টি বিশ্বকাপ (T20 World Cup) এবং ওডিআই বিশ্বকাপ (ODI World Cup)।

শোনা যাচ্ছে, রায়পুরে দ্বিতীয় ওয়ানডে-র আগে গম্ভীর (Gautam Gambhir) এবং আগরকরকে (Ajit Agarkar) নিয়ে জরুরি বৈঠক ডাকতে চলেছে বোর্ড। উপস্থিত থাকতে পারেন বোর্ড সেক্রেটারি দেবজিৎ সাইকিয়া (Devajit Saikia) ও জয়েন্ট সেক্রেটারি প্রভতেজ সিং ভাটিয়া (Prabhtej Singh Bhatia)। এই বৈঠকের উদ্দেশ্য দলীয় যোগাযোগের সমস্যা খতিয়ে দেখা এবং ম্যানেজমেন্টের সিদ্ধান্তগ্রহণে সঙ্গতি আনা। কোহলি বা রোহিতকে বৈঠকে ডাকা হবে কিনা, নিশ্চিত নয়। তবে বোর্ড–কর্তাদের মতে, ‘বর্তমান পরিস্থিতিতে ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে স্বচ্ছতা জরুরি!’

আরও একটি বিষয় নজর কাড়ছে—সোশ্যাল মিডিয়ায় গৌতম গম্ভীরকে (Gautam Gambhir) কেন্দ্র করে যে নিরন্তর সমালোচনা চলছে, তা নিয়েও অসন্তুষ্ট বিসিসিআই। বিশেষত, রোহিত ও কোহলির ভক্তদের তীব্র আক্রমণ নাকি পরিস্থিতিকে আরও জটিল করছে। বোর্ডের চোখে, এই পরিবেশেই দলে অযাচিত চাপ।

মাঠের গল্প যদিও আলাদা। রাঁচিতে বিরাটের ১৩৫ রানের ইনিংস (52nd ODI hundred) আর রোহিতের নতুন ছক্কা রেকর্ড (Most ODI sixes) ভারতকে জয় এনে দিয়েছে। দুই সিনিয়র ফিরেছেন পুরনো ছন্দে। কিন্তু তারপরও সাজঘরে ‘দূরত্ব’। রোহিত–গম্ভীরের গভীর কথালাপ, বিরাটের সেলিব্রেশন এড়িয়ে যাওয়া, বোর্ডের জরুরি বৈঠক—সব মিলিয়ে ইঙ্গিত একটাই: টিম ইন্ডিয়ার সংসারে পর্দার আড়ালে ঝড় উঠছে।


```