Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

বিতর্কিত অ্যাকশন বুমরাহের? ৫ উইকেট শিকার করতেই 'নাকে কান্না' অস্ট্রেলিয়ার

বুমরাহ ১৮ ওভারে ৩০ রান দিয়ে ৫ উইকেট শিকার করেছেন।

বিতর্কিত অ্যাকশন বুমরাহের? ৫ উইকেট শিকার করতেই 'নাকে কান্না' অস্ট্রেলিয়ার

ভারতীয় ক্রিকেট দলের পেস বোলার জসপ্রীত বুমরাহ

শেষ আপডেট: 23 November 2024 11:44

দ্য ওয়াল ব্যুরো: পারথ টেস্টে ভারতীয় ক্রিকেট দলকে নেতৃত্ব দিচ্ছেন জসপ্রীত বুমরাহ। অধিনায়কত্বের পাশাপাশি বল হাতেই তিনি আগুন জ্বালিয়েছেন। পারথ টেস্টের প্রথমদিন তিনি অস্ট্রেলিয়ার টপ অর্ডারকে কার্যত তছনছ করে দেন। ম্যাচের প্রথমদিনই তিনি ৪ উইকেট শিকার করেছিলেন। এরপর অস্ট্রেলিয়া সমর্থকদের একাংশ বুমরাহের বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যে বিষয়টা নিয়ে যথেষ্ট আলোচনা শুরু হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় বিতর্কের ঝড়

পারথ টেস্টের প্রথম দিন ভয়ঙ্কর বোলিং করেন জসপ্রীত বুমরাহ। এমনকী, অস্ট্রেলিয়া সংবাদমাধ্যমও তাঁকে নিয়ে আলোচনা শুরু করে দেয়। ২২ গজ থেকে সংবাদপত্রের প্রথম পাতায় বুমরাহ কার্যত রাজত্ব করছেন। তবে সোশ্য়াল মিডিয়ায় অজি সমর্থকদের একাংশ বুমরাহের বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন।

৫ উইকেট শিকার বুমরাহের

পারথ টেস্টের প্রথম ইনিংসে ভারতীয় বোলারদের মধ্যে সর্বাধিক উইকেট শিকার করেছেন জসপ্রীত বুমরাহ। তিনি ১৮ ওভারে ৩০ রান দিয়ে ৫ উইকেট শিকার করেছেন। আর সেকারণে অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে মাত্র ১০৪ রানে অলআউট হয়ে যায়।

অস্ট্রেলিয়ার ব্যাটারদের মধ্যে সর্বাধিক ২৬ রান করেছেন মিচেল স্টার্ক। ইতিপূর্বে, টিম ইন্ডিয়া প্রথম ইনিংসে ১৫০ রানে অলআউট হয়ে গিয়েছিল। প্রথম ইনিংসের শেষে ভারতীয় ক্রিকেট দল ৪৬ রানে এগিয়ে রয়েছে। বুমরাহ অ্যান্ড কোম্পানি আপাতত চালকের আসনে বসে রয়েছে।


```