Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

সহ-অধিনায়ক হয়েই কামাল, ছক্কা হাঁকিয়ে ধোনিকে ছুঁলেন জাদেজা

জাদেজা এখন ভারতের হয়ে টেস্ট ম্যাচে ধোনির সঙ্গে যৌথভাবে তৃতীয় সর্বোচ্চ ছক্কার মালিক। তাঁর আগে রয়েছেন ঋষভ পন্থ (৯০), বীরেন্দ্র সেহওয়াগ (৯০) এবং রোহিত শর্মা (৮৮)।

সহ-অধিনায়ক হয়েই কামাল, ছক্কা হাঁকিয়ে ধোনিকে ছুঁলেন জাদেজা

রবীন্দ্র জাদেজা

সৌম্য বাগচী

শেষ আপডেট: 3 October 2025 15:39

দ্য ওয়াল ব্যুরো: প্রথমবারের মতো ভারতীয় টেস্ট দলের সহ-অধিনায়কের দায়িত্ব পেয়েছেন রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja)। আর দায়িত্ব পেয়েই বুঝিয়ে দিলেন ৩৬ বয়স হলেও তাঁর মধ্যে এখনও অনেক ক্রিকেট বেঁচে রয়েছে। এমনিতেই সৌরাষ্ট্রের এই অলরাউন্ডার ব্যাট, বল ও ফিল্ডিংয়ে যথেষ্টই দক্ষ। বহুবারই দলের বিপদে তিনি রক্ষাকর্তা হয়ে দাঁড়িয়েছেন। গত ইংল্যান্ড সিরিজেও তার প্রমাণ পাওয়া গিয়েছে। 

আমদাবাদে চলছে ভারত ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যে টেস্ট সিরিজের প্রথম ম্যাচ (India vs West Indies Test Series)। এই টেস্ট দিয়েই সহ-অধিনায়ক হিসাবে যাত্রা শুরু হল জাড্ডুর। তিনি আমদাবাদ টেস্টের দ্বিতীয় দিন অর্ধশতক পূর্ণ করেন চা বিরতির আগে। জাদেজা ৮১ বলে ৫০ রান করেন। যার মধ্যে ছিল তিনটি চার এবং চারটি ছক্কা। এই চারটি ছক্কার সাহায্যে জাদেজা মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) একটি বড় রেকর্ডে ভাগ বসিয়েছেন।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চতুর্থ ছক্কা হাঁকানোর মাধ্যমে রবীন্দ্র জাদেজার টেস্ট ক্রিকেটে মোট ছক্কার সংখ্যা দাঁড়াল ৭৮টি। তিনি এখন ভারতের হয়ে টেস্ট ম্যাচে ধোনির সঙ্গে যৌথভাবে তৃতীয় সর্বোচ্চ ছক্কার মালিক। তাঁর আগে রয়েছেন ঋষভ পন্থ (৯০)বীরেন্দ্র সেহওয়াগ (৯০) এবং রোহিত শর্মা (৮৮)।

পাশাপাশি রবীন্দ্র জাদেজা ধোনির আরও একটি অভিজাত ক্লাবে এদিন যোগ দিয়েছেন। জাদেজা তাঁর ৫০ রানের ইনিংসে চারটি ছক্কা মেরে এই কৃতিত্ব অর্জনকারী চতুর্থ ভারতীয় ব্যাটসম্যান হন। এমএস ধোনি এই তালিকার প্রথম রয়েছেন। ২০০৭ সালে বাংলাদেশের বিপক্ষে ধোনি এই কৃতিত্ব অর্জন করেছিলেন।

চার ছক্কা-সহ অর্ধশতক রান করা ভারতীয় ব্যাটারদের তালিকা

এমএস ধোনি বনাম বাংলাদেশ মিরপুর ২০০৭

ঋষভ পন্থ বনাম ইংল্যান্ড চেন্নাই ২০২১

ওয়াশিংটন সুন্দর বনাম ইংল্যান্ড দ্য ওভাল ২০২৫

রবীন্দ্র জাদেজা বনাম ওয়েস্ট ইন্ডিজ আমদাবাদ ২০২৫


```