Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ

‘পিসিবি প্রধান নিজের এবং তাঁর দেশের সুনাম নষ্ট করেছেন’, সাফ জানিয়ে দিলেন বিশ্বকাপজয়ী তারকা

মহসিন নাকভির ক্রিকেট সম্পর্কে কোনওরকম জ্ঞান নেই। তিনি জানেন না, ক্রিকেট কীভাবে খেলা হয়, কীভাবে আচরণ করা উচিত।

‘পিসিবি প্রধান নিজের এবং তাঁর দেশের সুনাম নষ্ট করেছেন’, সাফ জানিয়ে দিলেন বিশ্বকাপজয়ী তারকা

মদন লাল

সৌম্য বাগচী

শেষ আপডেট: 3 October 2025 15:04

দ্য ওয়াল ব্যুরো: ২০২৫ এশিয়া কাপ ট্রফি (2025 Asia Cup Trophy) বিতর্ক তো কমছেই না বরং ক্রমশ তীব্র হচ্ছে। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (ACC) সভাপতি মহসিন নকভি দৃঢ়ভাবে বলছেন, ভারত যদি ট্রফি এবং পদক চায়তাহলে অধিনায়ক সূর্যকুমার যাদবকে দুবাইয়ের এসিসিঅফিস থেকে তা সংগ্রহ করতে হবে। তবে বিসিসিআই (BCCIএমন শর্ত প্রত্যাখ্যান করেছে।

এশিয়া কাপ ফাইনালের পর টিম ইন্ডিয়া মহসিন নকভির (Mohsin Naqvi) কাছ থেকে ট্রফি গ্রহণ করতে অস্বীকৃতি জানালে বিতর্ক আরও তীব্র হয়। ফলস্বরূপভারতীয় দলকে পদক এবং ট্রফি থেকে বঞ্চিত করা হয়। পাকিস্তানের ক্রিকেটাররা রানার্স-আপ পদক গ্রহণ করার পর উপস্থাপনা অনুষ্ঠান বাতিল করা হয়।

এসিসি সভাপতি তথা পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী নাকভির এহেন আচরণে রীতিমতো ক্ষুব্ধ প্রাক্তন ভারতীয় অলরাউন্ডার মদন লাল (Madan Lal)। ১৯৮৩ বিশ্বকাপজয়ী ভারতীয় দলের গুরুত্বপূর্ণ সদস্য মদন লাল নাকভির তীব্র সমালোচনা করে বলেনকভির আচরণ ক্রিকেট সমর্থক ও সরাসরি টেলিভিশনে ব্রডকাস্টিংয়ের জন্য অনুপযুক্ত।

ইন্ডিয়া টুডে-র সঙ্গে কথা বলতে গিয়ে মদন লাল বলেনএমন ঘটনা ঘটা উচিত নয়। তিনি বলেন, "খেলোয়াড়রা যদি মাঠে উপস্থিত ভক্ত অথবা সরাসরি টিভির দর্শকদের সামনে ট্রফি তুলে ধরত তাহলে ভাল হতো। মহসিন নকভির ক্রিকেট সম্পর্কে কোনওরকম জ্ঞান নেই। তিনি জানেন না, ক্রিকেট কীভাবে খেলা হয়কীভাবে আচরণ করা উচিত। উপস্থাপনার পর ভারতীয় দলের বেশ কয়েকজন খেলোয়াড় মঞ্চে দাঁড়িয়ে ছিলেন।"

মদন লালের মতেনাকভির উচিত ছিল অন্য কাউকে ভারতীয় দলকে ট্রফি তুলে ধরার জন্য অনুরোধ করা। জাতীয় দলের প্রাক্তন এই তারকার মতেপিসিবি প্রধান নিজের এবং দেশের সুনাম নষ্ট করেছেন।

মদন লাল নাকভির দাবি মেনে নিতে অস্বীকৃতি জানিয়ে বলেন, "সূর্যকুমার যাদব কেন ট্রফি নিতে এসিসি অফিসে যাবেনভারত জিতেছেআপনার উচিত ছিল মাঠে ভারত অধিনায়কের হাতে ট্রফি তুলে দেওয়া যাতে সে উদযাপন করতে পারে। কিন্তু নাকভির কোনও জ্ঞান নেই। তার দেশে সেনাবাহিনী সবকিছু নির্ধারণ করে।"


```