Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বিহার উঠে এল লন্ডনে, ভোজপুরি গানের সঙ্গে ইশানের নাচ মুহূর্তে ভাইরাল

ইশান রিকশায় বসে একটি ভোজপুরি গানের তালে নাচছেন। গানটি ছিল 'গুলাব জৈসান খিলাল বদু, তু ভানভরা সে মিলাল বদু'। তাঁর এই ‘বিন্দাস স্টাইল’ নেটিজেনদের নজর কেড়ে নিয়ে মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে গিয়েছে।

বিহার উঠে এল লন্ডনে, ভোজপুরি গানের সঙ্গে ইশানের নাচ মুহূর্তে ভাইরাল

ইশান কিষাণ

শেষ আপডেট: 28 June 2025 16:23

দ্য ওয়াল ব্যুরো: লন্ডনের রাস্তা দিয়ে যাচ্ছে একটি রিক্সা, আর তাতে বাজছে ভোজপুরি গান। এটা অবশ্য ইংল্যান্ডের রাজধানীতে নতুন কোনও ঘটনা নয়। যদি সেই গানের তালে ভারতের কোনও তারকা ক্রিকেটারকে নাচতে দেখা যায়, তবে তা নিমেষের মধ্যে খবর হয়ে ওঠে। এমনটাই এবার করে ভাইরাল হয়ে গেলেন ইশান কিষাণ।

একই রাজ্য থেকে উঠে এসেছিলেন মহেন্দ্র সিং ধোনি ও ইশান কিসান। এই দুই ক্রিকেটারের ভূমিকাও এক। দুই জনেই উইকেটরক্ষক-ব্যাটার। দুজনেই চালিয়ে খেলতে ভালবাসেন। ইশান কিষাণকে (Ishan Kishan) একটা সময় পর্যন্ত মনে করা হত মহেন্দ্র সিং ধোনির যোগ্য উত্তরসূরি। 

জাতীয় দলের জার্সিতে ক্রিকেটের তিন ফরম্যাটেই অভিষেক হয়ে গিয়েছে ঝাড়খণ্ডের ইশান কিষাণের। তাঁর প্রতিভা নিয়ে কারও সন্দেহ না থাকলেও, ক্রিকেটের প্রতি দায়বদ্ধতা নিয়ে বারবার প্রশ্ন উঠেছে। তাই জাতীয় দলের মূল স্রোত থেকে কিছুটা হলেও দূরে এই প্রতিভাবান ক্রিকেটার।

টিম ইন্ডিয়া এখন টেস্ট সিরিজ খেলতে ইংল্যান্ডে রয়েছে। সেই দলে অবশ্য স্থান হয়নি ইশানের। তবে তিনিও এখন রয়েছেন থ্রি লায়ন্সের দেশেই। আসলে তিনি কাউন্টি চ্যাম্পিয়নশিপে নটিংহ্যামশায়ারের হয়ে খেলছেন। ক্রিকেট ক্লাবটি ইশানের সঙ্গে দুটি ম্যাচের জন্য চুক্তিবদ্ধ হয়েছে। 

কাউন্টিতে ইশান সম্প্রতি ৮৭ রানের দুর্দান্ত ইনিংস খেলেছেন, যার মধ্যে ১২টি চার এবং ১টি ছক্কা ছিল। সেই ম্যাচের পর একটি ভিডিও ভাইরাল (Viral Video) হয়েছে। যেখানে দেখা গিয়েছে ইশান লন্ডনের (London) রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন। এমনকি তাঁকে নাচতেও (Dancing) দেখা গিয়েছে।

ভাইরাল ভিডিওটিতে ইশান কিষাণকে সম্পূর্ণ মজার মেজাজে দেখা গিয়েছে। এই ভারতীয় ক্রিকেটার তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ছবি এবং একটি নাচের ভিডিও শেয়ার করেছেন। সেখানে দেখা যাচ্ছে ইশানরিকশায় বসে একটি ভোজপুরি গানের তালে নাচছেন। গানটি ছিল 'গুলাব জৈসান খিলাল বদু, তু ভানভরা সে মিলাল বদু'। তাঁর এই বিন্দাস স্টাইল নেটিজেনদের নজর কেড়ে নিয়ে মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে গিয়েছে।

ভারতীয় দলের হয়ে তিন ফরম্যাটেই খেলেছেন ঝাড়খণ্ডের এই বিস্ফোরক উইকেটরক্ষক-ব্যাটার। ২টি টেস্টে তিনি করেছেন ৭৮ রান। পাশাপাশি ২৭টি ওয়ানডে ম্যাচে ৯৩৩ রান এবং ৩২টি টি-টোয়েন্টি ম্যাচে ৭৯৬ রান করেছেন। ওয়ানডে ক্রিকেটে তাঁর একটি ডাবল সেঞ্চুরিও রয়েছে। বাংলাদেশের বিপক্ষে এই কীর্তি গড়েন ইশান।

তবে, বিসিসিআইয়ের নির্দেশ সত্ত্বেও ঘরোয়া ক্রিকেটে অনুপস্থিত থাকার কারণে ২০২৩-২০২৪ মরশুমের জন্য ইশান কিষাণ বিসিসিআইয়ের চুক্তিবদ্ধ ছিলেন না। এরপর, ২০২৫-২৬ মরশুমের জন্য তাঁকে সি বিভাগে রাখা হয়।


```