Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

জাতীয় দলে সুযোগ না পাওয়ার দুঃখ ভুলিয়ে দিল নতুন অতিথি, বাবা হলেন মুকেশ কুমার

বাবা হয়েছেন মুকেশ। তাঁর স্ত্রী জন্ম দিয়েছেন এক ফুটফুটে পুত্র সন্তানের। 

জাতীয় দলে সুযোগ না পাওয়ার দুঃখ ভুলিয়ে দিল নতুন অতিথি, বাবা হলেন মুকেশ কুমার

স্ত্রী দিব্যার সঙ্গে মুকেশ কুমার

শেষ আপডেট: 28 June 2025 13:58

 ওয়াল ব্যুরো: অনেক প্রাক্তন ক্রিকেটারই মনে করছেন, ইংল্যান্ড সফরে ভারতীয় দলে অটোমেটিক চয়েজ হওয়া উচিত ছিল বাংলারা পেসার মুকেশ কুমারের (Mukesh Kumar)। সম্প্রতি ভারতীয়  দলের হয়ে ইংল্যান্ডে যথেষ্ট ভাল বল করেছিলেন তিনি। তাঁর হাতের প্রধান অস্ত্র সুইং। যা ইংল্যান্ডের পরিবেশ ও আবহাওয়ায় আদর্শ হয়ে উঠতে পারত। কিন্তু ভারতীয় সিনিয়র দলে জায়গা হয়নি এই ফাস্ট বোলারের।

তবে মুকেশের সেই দুঃখ ভুলিয়ে দিয়েছে এক নতুন অতিথি। তাঁর বাড়িতে এখন খুশির জোয়ার বইছে। বাবা হয়েছেন মুকেশ (Mukesh Kumar becomes father)। তাঁর স্ত্রী জন্ম দিয়েছেন এক ফুটফুটে পুত্র সন্তানের। 

এই তারকা খেলোয়াড় নিজেই তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে এই তথ্য শেয়ার করেছেন। তিনি ইনস্টাগ্রামে লিখেছেনএকটি নতুন অধ্যায় শুরু হ... ক্ষুদ্রতম হৃদস্পন্দনে সঙ্গে। আমরা একসঙ্গে প্রেমে পড়েছিলাম। এখন আমরা আমাদের ছেলেকে একসঙ্গে ধরে আছি।

মুকেশের স্ত্রীর নাম দিব্যা। ২০২৩ সালে চার হাত এক হয় এই যুগলের। দিব্যা বিহারের ছাপড়ার বাসিন্দা। বাংলার হয়ে খেললেও মুকেশ আদতে বিহারের বাসিন্দা। বাংলার হয়ে অনূর্ধ্ব-১৯ ক্রিকেটে অভিষেক হয় তাঁর। দীর্ঘদিন রঞ্জি খেলার পর, মুকেশ ২০২২ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে ভারত  দলের হয়ে খেলার সুযোগ পান। সেই ম্যাচে তিনি ৩৬ রানে পাঁচ উইকেট নিয়ে তিনি আলোড়ন সৃষ্টি করেন। এরপর তিনি ভারতীয় সিনিয়র দলে নির্বাচিত হন।

মুকেশের কেরিয়ার

৩১ বছরের মুকেশ এখন পর্যন্ত ভারতের হয়ে তিনটি টেস্ট, ছয়টি ওয়ানডে এবং ১৭টি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। এর মধ্যে তিনি নিয়েছেন যথাক্রমে সাত, পাঁচ এবং ২০টি উইকেট। ৫২টি প্রথম শ্রেণির ম্যাচে তিনি ২১০টি উইকেট, ৩৬টি লিস্ট  ম্যাচে ৪৪টি উইকেট এবং ৭৭টি টি-টোয়েন্টি ম্যাচে ৮৩টি উইকেট নিয়েছেন। মুকেশের বর্তমান আইপিএল দল দিল্লি ক্যাপিটালস। দিল্লির জার্সিতে ৩২টি ম্যাচে তিনি ১০.৩৯ ইকোনমি রেটে বোলিং করে ৩৬টি উইকেট নিয়েছেন। ২০২৫ সালের আইপিএলে তিনি ১২টি ম্যাচে নিয়েছেন ১২টি উইকেট


```