Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

কলম্বোয় ইনিংসে হার বাংলাদেশের, টেস্ট নেতৃত্ব থেকে সরে দাঁড়ালেন শান্ত

আমি বাংলাদেশ দলের অধিনায়ক পদ থেকে সরে দাঁড়াচ্ছি। আমি টেস্টে আর এই দায়িত্ব পালন করতে চাই না। আমি সবাইকে পরিষ্কারভাবে বলতে চাই, এটা ব্যক্তিগত কোনও কিছু নয়।

কলম্বোয় ইনিংসে হার বাংলাদেশের, টেস্ট নেতৃত্ব থেকে সরে দাঁড়ালেন শান্ত

নাজমুল হোসেন শান্ত

শেষ আপডেট: 28 June 2025 15:20

দ্য ওয়াল ব্যুরো: প্রথম টেস্টে ড্র করার পর দ্বিতীয়টিতে হেরে শ্রীলঙ্কার কাছে সিরিজ খুইয়েছে বাংলাদেশ (Sri Lanka vs Bangladesh)। আর এর পরই টেস্ট অধিনায়কত্ব ছাড়ার (Steps Down) ঘোষণা করেছেন বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত (Bangladesh Test Captain Najmul Hossain Shanta)। 

কলম্বোয় অনুষ্ঠিত দ্বিতীয় টেস্টে এক ইনিংস ও ৭৮ রানে হেরেছে বাংলাদেশ। এর ফলে তারা সিরিজ হেরেছে ১-২ ব্যবধানে। দ্বিতীয় টেস্ট শেষে বাংলাদেশ অধিনায়ক শান্ত ব্যাটিং ব্যর্থতার কথাই উল্লেখ করেছেন। পাশাপাশি তিনি সাংবাদিক সম্মেলনে বলেনআমি বাংলাদেশ দলের অধিনায়ক পদ থেকে সরে দাঁড়াচ্ছি। আমি টেস্টে আর এই দায়িত্ব পালন করতে চাই না। আমি সবাইকে পরিষ্কারভাবে বলতে চাই, এটা ব্যক্তিগত কোনও কিছু নয়। পুরোপুরি দলের ভালর জন্য এই সিদ্ধান্ত নিয়েছি। আমি মনে করিএতে দলের ভাল কিছুই হবে।

অধিনায়কের দায়িত্ব ছাড়ার ঘোষণা করার সময় কিছুটা আবেগতাড়িত হয়ে পড়েছিলেন শান্ত। তিনি বলেন, বাংলাদেশের ড্রেসিংরুমে লম্বা সময় ধরে আমার থাকার সুযোগ হয়েছে। এটা আমার ব্যক্তিগত মতামত যে, তিনজন অধিনায়ক দলের জন্য সমস্যা হতে পারে। দলের ভালর জন্য সরে দাঁড়াচ্ছি। যদি ক্রিকেট বোর্ড মনে করে, তিন অধিনায়কই রাখাবেতবে সেটি তাদের সিদ্ধান্ত।

সিদ্ধান্তটি যে ব্যক্তিগত আবেগ–অনুভূতি নিয়ে নয়, সেটি ব্যাখ্যা করতে গিয়ে নাজমুল বলেছেনআমি আশা করব, কেউ যেন এ রকম না মনে করে যে, আমি ব্যক্তিগত কোনও কারণে বা রাগ থেকে সিদ্ধান্তটা নিয়েছি। এই সিদ্ধান্ত দলের ভালর জন্য, ব্যক্তিগত কিছু নেই।

কলম্বোতে অনুষ্ঠিত দ্বিতীয় টেস্টে প্রথমে ব্যাট করে বাংলাদেশ ২৪৭ রান করে। জবাবে শ্রীলঙ্কা ৪৫৮ রান করতে সক্ষম হয় এবং ২১১ রানের লিড অর্জন করে। বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে করতে পারে মাত্র ১৩৩। শ্রীলঙ্কার স্পিনার প্রভাত জয়সূর্য দ্বিতীয় ইনিংসে পাঁচ উইকেট নিয়ে বাংলাদেশের ব্যাটিংয়ের মেরুদণ্ড ভেঙে দেন। 


```