Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

দলীপের প্রথম ম্যাচ থেকে ছিটকে গেলেন ঈশান, পূর্বাঞ্চলের অধিনায়ক অভিমন্যু

টুর্নামেন্টে ইস্ট জোন দলের নেতৃত্ব দেওয়ার কথা ছিল ঈশানের, কিন্তু এখন তাঁর অনুপস্থিতিতে সহ-অধিনায়ক অভিমন্যু ঈশ্বরণ অধিনায়কত্বের দায়িত্ব নেবেন। 

দলীপের প্রথম ম্যাচ থেকে ছিটকে গেলেন ঈশান, পূর্বাঞ্চলের অধিনায়ক অভিমন্যু

ঈশান কিশান

সৌম্য বাগচী

শেষ আপডেট: 18 August 2025 15:28

দ্য ওয়াল ব্যুরো: গত কয়েক বছর ধরেই টিম ইন্ডিয়া টেস্ট স্কোয়াডের দরজায় কড়া নাড়ছেন বাংলার ওপেনার অভিমন্যু ঈশ্বরণ (Avimanyu Iswaran)। কিন্তু স্কোয়াডেও থাকলেও জায়গা হয়নি প্রথম একাদশে। ইতিমধ্যেই সামলেছেন বাংলা ও ভারতীয়  দলের অধিনায়কের দায়ভার। গত ইংল্যান্ড সফরেও ভারতীয় টেস্ট দলে ছিলেন তিনি। এবার ঈশান কিশানের (Ishan Kishan) চোট তাঁর ঘাড়ে সঁপে দিল আরও একটি বড় দায়িত্ব। 

ঈশান কিশান (Duleep Trophyচোটের কারণে লীপ ট্রফির প্রথম ম্যাচ থেকে ছিটকে গিয়েছেন। ওড়িশা ক্রিকেট অ্যাসোসিয়েশন এই উইকেটরক্ষক-ব্যাটারের বাদ পড়ার বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, ঈশানের জায়গায় আশীর্বাদ সোয়েনকে দলে অন্তর্ভুক্ত করা হয়েছে। টুর্নামেন্টে ইস্ট জোন দলের নেতৃত্ব দেওয়ার কথা ছিল শানের, কিন্তু এখন তাঁর অনুপস্থিতিতে সহ-অধিনায়ক অভিমন্যু ঈশ্বরণ অধিনায়কত্বের (Captain) দায়িত্ব নেবেন। 

আশীর্বাদের মূল দলে অন্তর্ভুক্তির কারণে স্বস্তিক সামালকে স্ট্যান্ডবাই রাখা হয়েছে। শানের চোট কতটা গুরুতর, তা এখনও জানা যায়নি। ওড়িশা ক্রিকেট অ্যাসোসিয়েশন এক বিবৃতিতে জানিয়েছেতাদের রাজ্যের উইকেটরক্ষক-ব্যাটার আশীর্বাদ সোয়েনকে দলীপ ট্রফির জন্য পূর্বাঞ্চলের দলে নির্বাচিত করা হয়েছে। 

শানকে শেষবার কাউন্টি চ্যাম্পিয়নশিপ ডিভিশন ১-এ নটিংহ্যামশায়ারের হয়ে খেলতে দেখা গিয়েছিল। তিনি কাউন্টি দলের হয়ে দুটি লাল বলের ম্যাচে দুটি অর্ধশতক করেছিলেন। পাশাপাশি ঈশানকে ম্যাচে স্পিন বোলিং করতেও দেখা গিয়েছে।

এদিকে, ইংল্যান্ডের কঠিন সফরের পর বিশ্রাম নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বাংলার পেসার আকাশ দীপ। তাই তাঁকে পূর্বাঞ্চলের প্রাথমিক দলে রাখা হলেও পরে বাদ দেওয়া হয়েছে। ২৮ আগস্ট বেঙ্গালুরুতে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে পূর্বাঞ্চল উত্তরাঞ্চলের মুখোমুখি হবে।

পূর্বাঞ্চলের স্কোয়াড 

অভিমন্যু শ্বরন (অধিনায়ক), সন্দীপ পট্টনায়ক, বিরাট সিং, দানিশ দাস, শ্রীদাম পল, আশীর্বাদ সোয়েন, শরদীপ সিং, কুমার কুশাগ্র, রিয়ান পরাগ, উৎকর্ষ সিং, মনীষী, সুরজ সিন্ধু জয়সওয়াল, মুকেশ কুমার, শমীন কুমার।

স্ট্যান্ডবাই: মুখতার হুসেন, বৈভব সূর্যবংশী, স্বস্তিক সামল, সুদীপকুমার ঘরামি, রাহুল সিং।


```