Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ‘তাহলে আমার তত্ত্ব ভুল ছিল না!’ বৈভবের বিরল ব্যর্থতা দেখে ইঙ্গিতপূর্ণ মন্তব্য ইরফানের I PAC: ৫০ কোটির বেআইনি লেনদেন, আই প্যাক ডিরেক্টর ভিনেশের বিরুদ্ধে ৬ বিস্ফোরক অভিযোগ ইডিরWest Bengal Election 2026 | ‘৫০-আসন জিতে তৃণমূলকে ১৫০-আসনে হারাব’ মাতৃত্বের দুশ্চিন্তা, ‘ভাল মা’ হওয়ার প্রশ্ন—সদগুরুর পরামর্শে স্বস্তি পেলেন আলিয়ালক্ষ্য ২০২৯ লোকসভা ভোট, তড়িঘড়ি মহিলা সংরক্ষণ কার্যকরে মরিয়া মোদী! বাধা হয়ে দাঁড়াবে কি কংগ্রেস?Gold investment: যুদ্ধের বাজারে সোনার দাম কমছে! এটাই কি বিনিয়োগের সেরা সময়? কী বলছেন বিশেষজ্ঞরারহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত

IPL: ম্যাচের দিন অনুশীলন নিষিদ্ধ, পরিবারেও কড়াকড়ি! আইপিএল শুরুর আগে সামনে এল নয়া ফরমান

ক্রিকেটারদের পরিবার ও বন্ধুরা অনুশীলন দেখতে পারবেন। তবে মাঠে নয়। নির্দিষ্ট হসপিটালিটি এলাকা থেকে। ময়দানে প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ!

IPL: ম্যাচের দিন অনুশীলন নিষিদ্ধ, পরিবারেও কড়াকড়ি! আইপিএল শুরুর আগে সামনে এল নয়া ফরমান

গতবারের চ্যাম্পিয়ন আরসিবি

রূপক মিশ্র

শেষ আপডেট: 24 March 2026 10:30

দ্য ওয়াল ব্যুরো: আইপিএল (IPL 2026) শুরু হতে আর মাত্র কয়েক দিন বাকি। উত্তেজনা তুঙ্গে। কিন্তু মাঠে লড়াই জমে ওঠার আগেই ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI) দশটি ফ্র্যাঞ্চাইজিকে পাঠিয়ে দিয়েছে কঠোর নির্দেশিকা। একগুচ্ছ নতুন নিয়ম। যা মানতেই হবে। না মানলে? ঘোর বিপদ। নামতে পারে শাস্তির খাঁড়াও!

ম্যাচের দিন অনুশীলন চলবে না

সবচেয়ে বড় বদল এটাই। যে দিন ম্যাচ, সে দিন মাঠে অনুশীলন করা যাবে না। না হোম, না অ্যাওয়ে—খেলা যে ময়দানে, সেখানে কোনও টিমের ট্রেনিং চলবে না। কারণটা সহজ। অনুশীলনে উইকেট ক্ষতিগ্রস্ত হয়। ম্যাচের আগে সেটা এড়ানো জরুরি। তাই এই কড়াকড়ি।

তবে বিকল্প রয়েছে। মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে (Wankhede Stadium) প্রতিটি দলকে দেওয়া হবে দুটি ট্রেনিং নেট এবং মূল মাঠের পাশে একটি উইকেট—শুধু জোরে শট মারা অভ্যাসের জন্য। একই সময়ে উভয় টিম অনুশীলন করলে দুটি করে পিচ বরাদ্দ থাকবে। কিন্তু সাবধান! প্রতিপক্ষের গা ঘামানোর জায়গায় ঢোকা যাবে না। সেই অঞ্চল ফাঁকা থাকলেও না।

পরিবার আসতে পারবে, কিন্তু মাঠে নয়

ক্রিকেটারদের পরিবার ও বন্ধুরা অনুশীলন দেখতে পারবেন। তবে মাঠে নয়। নির্দিষ্ট হসপিটালিটি এলাকা থেকে। ময়দানে প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ! স্টেডিয়ামে যাওয়ার ক্ষেত্রেও নিয়ম বেঁধে দিয়েছে বিসিসিআই। দলের সবাইকে একসঙ্গে টিম বাসে যেতে হবে। আলাদা গাড়িতে যাওয়ার সুযোগ নেই। এই নিয়ম মূলত দলের একতা বজায় এবং মাঠের পরিবেশ নিয়ন্ত্রণে রাখতে আনা হয়েছে বলে মনে করা হচ্ছে।

পোশাক থেকে ক্যাপ—ছোট ছোট বিষয়েও নজর

বড় নিয়মের পাশাপাশি ফ্র্যাঞ্চাইজিগুলিকে ছোট ছোট বিষয়েও সতর্ক করেছে বোর্ড। ম্যাচের পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে (Post-match Presentation) অরেঞ্জ ক্যাপ (Orange Cap) ও পার্পল ক্যাপ (Purple Cap) বাধ্যতামূলকভাবে পরতে হবে। নির্দেশ না মানলে ব্যবস্থা নেওয়া হতে পারে। পোশাকবিধিও কঠোর। দলের নির্ধারিত জার্সি ও পোশাক পরার বিষয়ে কোনও ছাড় নেই।

উল্লেখ্য, এবারের আইপিএলের (IPL 2026 Opening Match) প্রথম ম্যাচে ২৮ মার্চ ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (Royal Challengers Bengaluru) মুখোমুখি হবে সানরাইজার্স হায়দরাবাদের (Sunrisers Hyderabad)। ভেন্যু বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়াম (M Chinnaswamy Stadium)। গতবারের শিরোপাজয়ী বিরাট কোহলি (Virat Kohli) ও তাঁর দল কি এবারও মুকুট ধরে রাখতে পারবে? জবাব মিলবে মাঠে।


```