Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
I PAC: ৫০ কোটির বেআইনি লেনদেন, আই প্যাক ডিরেক্টর ভিনেশের বিরুদ্ধে ৬ বিস্ফোরক অভিযোগ ইডিরWest Bengal Election 2026 | ‘৫০-আসন জিতে তৃণমূলকে ১৫০-আসনে হারাব’ মাতৃত্বের দুশ্চিন্তা, ‘ভাল মা’ হওয়ার প্রশ্ন—সদগুরুর পরামর্শে স্বস্তি পেলেন আলিয়ালক্ষ্য ২০২৯ লোকসভা ভোট, তড়িঘড়ি মহিলা সংরক্ষণ কার্যকরে মরিয়া মোদী! বাধা হয়ে দাঁড়াবে কি কংগ্রেস?Gold investment: যুদ্ধের বাজারে সোনার দাম কমছে! এটাই কি বিনিয়োগের সেরা সময়? কী বলছেন বিশেষজ্ঞরারহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ

IPL 2026: ‘এতে অলরাউন্ডারদের জায়গাই নেই!’ আইপিএল শুরুর আগে কোন বিশেষ নিয়মে নাখুশ অক্ষর?

অক্ষরের কথায়, ‘আমি এই নিয়মটা পছন্দ করি না। দল এখন বিশেষজ্ঞ ব্যাটার বা বোলার খেলাচ্ছে। অলরাউন্ডার হিসেবে সেটা প্রভাব ফেলে। তবে নিয়ম তো নিয়মই!’ 

IPL 2026: ‘এতে অলরাউন্ডারদের জায়গাই নেই!’ আইপিএল শুরুর আগে কোন বিশেষ নিয়মে নাখুশ অক্ষর?

অক্ষর প্যাটেল

রূপক মিশ্র

শেষ আপডেট: 23 March 2026 16:41

দ্য ওয়াল ব্যুরো: আইপিএল শুরু হতে আর ক’টা দিন বাকি। ঠিক তখনই নয়া বিতর্ক উসকে দিলেন দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক অক্ষর প্যাটেল (Axar Patel)। প্রশ্ন তুললেন এমন এক নিয়ম নিয়ে, যা গত কয়েক মরসুমে অনেক ম্যাচের মোড় বদলে দিয়েছে। অক্ষর যদিও তাতে ভুলতে নারাজ। স্পষ্ট কথায় বলে দিলেন—‘এটা আমার ঠিক পছন্দ নয়!’

‘ইমপ্যাক্ট সাব’ নিয়ে আপত্তি

দিল্লি ক্যাপিটালসের দলনেতার (Axar Patel) বক্তব্য, আইপিএলের (IPL 2026) ‘ইমপ্যাক্ট সাবে’ একাধিক সমস্যা। এই নিয়ম চালু হওয়ার পর অলরাউন্ডারদের গুরুত্ব কমে গিয়েছে। দলগুলো এখন আলাদা করে ব্যাটার বা বোলার খেলাচ্ছে। ফলে যিনি দুই বিভাগেই দড়, তিনি কোণঠাসা। প্রথম একাদশে তাঁর জায়গা অনিশ্চিত!

অক্ষরের কথায়, ‘আমি এই নিয়মটা পছন্দ করি না। দল এখন বিশেষজ্ঞ ব্যাটার বা বোলার খেলাচ্ছে। অলরাউন্ডার হিসেবে সেটা প্রভাব ফেলে। তবে নিয়ম তো নিয়মই!’ আর এই মন্তব্য সামনে আসতেই নতুন করে বিতর্ক শুরু হয়েছে: আইপিএলের এই জনপ্রিয় ফরমান কি সত্যিই ভারসাম্য নষ্ট করছে?

বিশ্বকাপের পর মানসিক বদল, নতুন চ্যালেঞ্জ

আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ত সূচি কাটিয়ে এখন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে ফেরা। অক্ষর নিজেই জানিয়েছেন, বিশ্বকাপের পর ‘শূন্যতা’ কাজ করছিল। ভারতের (India) হয়ে বড় টুর্নামেন্ট জেতার পর মানসিকভাবে অনেকখানি ক্লান্ত হয়ে পড়েছিলেন। তাই সময় কাটিয়েছেন পরিবার ও বন্ধুদের সঙ্গে।

এখন আবার মাঠে ফেরা। পুরো ফোকাস আইপিএলে। দ্বিতীয়বার দলের নেতৃত্বে। দিল্লি ক্যাপিটালস দীর্ঘদিন ধরেই অধিনায়ক বদলের মধ্যে দিয়ে গিয়েছে। ১৯ মরসুমে ১৩ জন দলনেতা—সংখ্যাটাই বলে দেয় অস্থিরতা কত তীব্র! এই পরিস্থিতিতে অক্ষরের লক্ষ্য—টিমকে স্থিরতা দেওয়া।

বদলে যাওয়া ক্রিকেট, পাল্টাতে হচ্ছে ভাবনাও

অক্ষরের চোখে, ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট সম্পূর্ণ আলাদা। এখানে এক দলে বিভিন্ন দেশের ক্রিকেটার, আলাদা মানসিকতা, আলাদা ভূমিকা। তাই একই স্টাইল ধরে খেলা সম্ভব নয়। তাঁর মতে, দ্রুত পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ। যে শিক্ষা তিনি পেয়েছেন ভারতীয় দলের ড্রেসিংরুম থেকে।

ইদানীং ফিল্ডিং নিয়েও প্রশংসা কুড়িয়েছেন অক্ষর। সেমিফাইনালে তাঁর দুটি ক্যাচ নিয়ে তুলনা টানা হয়েছে খোদ জন্টি রোডসের সঙ্গে। যদিও এই নিয়ে খুব বেশি মাতামাতিতে নারাজ। অক্ষরের সোজা জবাব, ‘আমি তখন ধরতেই পারিনি কতটা কঠিন ক্যাচ ছিল। পরে ভিডিও দেখে বুঝেছি।’


```