Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেইনীতীশ জমানার অবসান! বিহারের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা ‘সুশাসন বাবু’র, কালই কি উত্তরসূরির শপথমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

Saurabh Dubey: আকাশ দীপের বিকল্প হিসেবে বিদর্ভের এই পেসারকে বেছে নিল কেকেআর

বিদর্ভের হয়ে ঘরোয়া ক্রিকেট খেলেন সৌরভ। দীর্ঘদেহী বাঁ-হাতি পেসার। লিস্ট এ-তে ৮টি ম্যাচ এবং টি–২০-তে ৩টি ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে।

Saurabh Dubey: আকাশ দীপের বিকল্প হিসেবে বিদর্ভের এই পেসারকে বেছে নিল কেকেআর

সৌরভ দুবে

রূপক মিশ্র

শেষ আপডেট: 23 March 2026 12:10

দ্য ওয়াল ব্যুরো: টুর্নামেন্ট শুরুর আগেই জোর ধাক্কা। চোটের কারণে আইপিএল থেকে ছিটকে গেলেন পেসার আকাশ দীপ (Akash Deep)। লড়াই আরম্ভ হতে আর হাতেগোনা দিন বাকি। এই পরিস্থিতিতে দেরি না করে তাঁর বদলি ঘোষণা করল কলকাতা নাইট রাইডার্স (KKR)। স্কোয়াডে নেওয়া হল বিদর্ভের বাঁ-হাতি পেসার সৌরভ দুবেকে (Saurabh Dubey)। ২৮ বছরের এই বোলারের এখনও পর্যন্ত আইপিএলে অভিষেক হয়নি। তবে নেট বোলার হিসেবে কেকেআরের সঙ্গে যুক্ত ছিলেন। এবার সেই সুযোগ বড় মঞ্চে আত্মপ্রকাশের অবসর পেল।

কীভাবে ছিটকে গেলেন আকাশ?

কেকেআরের পেস আক্রমণে বড় ধাক্কা এসেছে আকাশ দীপের চোটে। জানা গিয়েছে, কোমরের নিচের অংশে ‘স্ট্রেস রিঅ্যাকশনে’র সমস্যায় ভুগছিলেন। যার জেরে আইপিএল অভিযান শুরুর আগেই শেষ! বোলিং বিভাগকে প্রস্তুত রাখা জরুরি। তাই এই অবস্থায় দ্রুত বিকল্প খুঁজতে হত।

ফ্র্যাঞ্চাইজি সূত্রে খবর, সৌরভ দুবে আগে থেকে দলের সঙ্গে অনুশীলন করছিলেন। কলকাতার ইডেন গার্ডেন্স (Eden Gardens) এবং মুম্বই ক্যাম্প—দু’জায়গাতেই হাত ঘুরিয়েছেন। ফলে তাঁকে দলে নেওয়ার সিদ্ধান্তগ্রহণে সময় লাগেনি।

কে এই সৌরভ দুবে?

বিদর্ভের হয়ে ঘরোয়া ক্রিকেট খেলেন সৌরভ (Saurabh Dubey)। দীর্ঘদেহী বাঁ-হাতি পেসার। লিস্ট এ-তে ৮টি ম্যাচ এবং টি–২০-তে ৩টি ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে। ২০১৯ সালে ইন্ডিয়া এ (India A) দলের হয়েও মাঠে নেমেছেন। সেই সময় দলের কোচ ছিলেন বর্তমান ভারতের ব্যাটিং কোচ সিতাংশু কোটাক (Sitanshu Kotak)। ২০২২ সালে সানরাইজার্স হায়দরাবাদে (Sunrisers Hyderabad) সুযোগ পান, কিন্তু চোটের কারণে অধ্যায় দীর্ঘ হয়নি। আসন্ন আইপিএলের মিনি নিলামে বিক্রি না হলেও, ‘রেজিস্টার্ড অ্যাভেলেবল প্লেয়ার পুলে’ (RAPP) ছিলেন। সেই তালিকা থেকে দুবেকে তুলে নিয়েছে কেকেআর।

সামনে আরও চিন্তা

শুধু আকাশ দীপ নন, আরও এক পেসার হর্ষিত রানাও (Harshit Rana) এই মরসুমে নেই। হাঁটুর অস্ত্রোপচারের কারণে তিনি ছিটকে গিয়েছেন। ফলে বোলিং বিভাগে চাপ বাড়ছে কেকেআরের। জানা গিয়েছে, হর্ষিতের বিকল্প খুঁজতে ট্রায়াল চলছে।

এবারও কেকেআরের অধিনায়ক অজিঙ্ক রাহানে (Ajinkya Rahane)। প্রথম ম্যাচেই বড় চ্যালেঞ্জ। মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) বিরুদ্ধে ২৯ মার্চ ওয়াংখেড়ে স্টেডিয়ামে নামতে হবে। তারপরের খেলা ২ এপ্রিল, ঘরের মাঠে প্রথম ম্যাচ সানরাইজার্স হায়দরাবাদের (Sunrisers Hyderabad) বিরুদ্ধে।


```