Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

আইপিএল সব নয়, ঘরোয়া ময়দানে ভাল খেললেও মিলবে দলে ফেরার ডাক! বুঝিয়ে দিল বিসিসিআই

ঈশান কিষাণের ডাক শুধু একজন ক্রিকেটারের কামব্যাক নয়। এক ধরনের পাকা বার্তা—আইপিএল যতই বড় হোক, ঘরোয়া ময়দান এখনও জাতীয় দলে ফেরার সবচেয়ে শক্ত ভিত।

আইপিএল সব নয়, ঘরোয়া ময়দানে ভাল খেললেও মিলবে দলে ফেরার ডাক! বুঝিয়ে দিল বিসিসিআই

ঈশান কিষাণ

রূপক মিশ্র

শেষ আপডেট: 21 December 2025 13:20

দ্য ওয়াল ব্যুরো: আইপিএল ধর্ম। আইপিএল-ই মোক্ষ! ফ্র‍্যাঞ্চাইজি টুর্নামেন্ট শুরুর পর থেকে এই স্লোগানই বিসিসিআইয়ের টি-২০ ফর্ম্যাটে দল বাছাইয়ের ধ্রুবপদ হয়ে উঠেছিল। এতে লাভ আছে নিশ্চয়৷ কিন্তু লোকসানও বিস্তর৷ শুভমান গিল-ই এর যথেষ্ট প্রমাণ! গুজরাত টাইটানসের অধিনায়ক। আইপিএলেও মন্দ খেলননি৷ কিন্তু দেশের জার্সিতে টি-২০ খেলতে নেমে একেবারেই ছন্নছাড়া! না হাত খুলে খেলেছেন৷ না এক প্রান্ত ধরে রেখেছেন। নিট ফল: দলের সামগ্রিক ছন্দ-বিপর্যয়৷ তালভঙ্গ! আর এর-ই ঠিক উলটো মূর্তিতে ধরা দিয়েছেন ঈশান কিষাণ (Ishan Kishan Comeback)।

ঘরোয়া পারফরম্যান্সের জোরেই প্রত্যাবর্তন

দুই বছরেরও বেশি সময় জাতীয় দলের বাইরে। আইপিএলে আলো থাকলেও ধারাবাহিকতা নেই। এমন পরিস্থিতিতে অনেকেই হারিয়ে যান। কিন্তু ঈশান কিষাণ (Ishan Kishan) বেছে নিয়েছিলেন অন্য রাস্তা—ঘরোয়া ক্রিকেট। ঝাড়খণ্ডের হয়ে খেলেছেন নিয়মিত। সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে (Syed Mushtaq Ali Trophy) যেন নিজেকে নতুন করে তুলে ধরেছেন। এই টুর্নামেন্টে ১০ ম্যাচে ৫১৭ রান। গড় ৫৭.৪৪। স্ট্রাইক রেট প্রায় ২০০।

শুধু সংখ্যাই নয়, ফাইনালে শতরান করে দলকে ট্রফি জেতানো—নির্বাচকদের চোখে সেটাই সবচেয়ে বড় প্রমাণ। আইপিএল-কে একমাত্র মানদণ্ড না রেখে, পারফরম্যান্স যেখানে হয়েছে, সেদিকেই নজর দিয়েছে বিসিসিআই (BCCI)। যার ফল—টি-২০ বিশ্বকাপ ২০২৬-এর (T20 World Cup 2026) দলে ঈশানের সরাসরি জায়গা।

গাভাসকরের ব্যাখ্যা: আইপিএল একমাত্র মানদণ্ড নয়

এই নির্বাচনকে ‘দৃষ্টিভঙ্গির বদল’হিসেবেই দেখছেন সুনীল গাভাসকর (Sunil Gavaskar)। তাঁর বক্তব্য স্পষ্ট—যে ভাল খেলছে, তাকেই খেলানো উচিত। আইপিএল গুরুত্বপূর্ণ, কিন্তু জাতীয় দলে সিট বুক করার একমাত্র রাস্তা হতে পারে না (Ishan Kishan Comeback)।

গাভাসকরের কথায়, ঈশান (Ishan Kishan Comeback) আগেও আন্তর্জাতিক স্তরে খেলেছেন, চাপ সামলাতে জানেন। তার উপর বর্তমান ফর্ম ঘরোয়া ক্রিকেটে চোখে পড়ার মতো। তাই নির্বাচন নিছক আবেগ নয়, সম্পূর্ণ ক্রিকেটীয় যুক্তিতে ভর করে। এই সিদ্ধান্ত ঘরোয়া ক্রিকেটারদের কাছে বড় বার্তা—জাতীয় দলে ফেরার দরজা এখনও খোলা, যদি পারফরম্যান্স মজবুত থাকে!

জিতেশের বাদ পড়া ও ভবিষ্যতের রাস্তা

দলে জায়গা হয়নি জিতেশ শর্মার (Jitesh Sharma)। এখানেও গাভাসকর সহানুভূতিশীল। তাঁর মতে, জিতেশ আলাদা করে কোনও ভুল করেনি। উইকেটকিপিংয়ে দক্ষ, ডিআরএসের ক্ষেত্রে এমএস ধোনির (MS Dhoni) মতোই ম্যাচ রিডিং ভালো। কিন্তু কম্বিনেশনই শেষ কথা। যা অনেক সময় নির্মম হয়ে দাঁড়ায়!

প্রাক্তন ক্রিকেটারের পরামর্শ একটাই—ঈশানের পথ ধরো। ঘরোয়া ক্রিকেটে ফিরে গিয়ে রান করো, ম্যাচ জেতাও, সুযোগ আপনিই আসবে। এই দৃষ্টিভঙ্গিই বুঝিয়ে দিচ্ছে, বিসিসিআই অন্তত টি-২০ ফর্ম্যাটে আবার ভারসাম্যের দিকে ফিরছে।

সব মিলিয়ে, ঈশান কিষাণের ডাক শুধু একজন ক্রিকেটারের কামব্যাক নয়। এক ধরনের পাকা বার্তা—আইপিএল যতই বড় হোক, ঘরোয়া ময়দান এখনও জাতীয় দলে ফেরার সবচেয়ে শক্ত ভিত।


```