Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্লI PAC-Vinesh Chandel: ভোর পর্যন্ত আদালতে শুনানি, ১০ দিনের ইডি হেফাজতে আইপ্যাক ডিরেক্টর ভিনেশ'নিষিদ্ধ' ভারতীয় গানে প্রয়াত আশা ভোঁসলেকে শেষ শ্রদ্ধা! পাক চ্যানেলকে শোকজ, সমালোচনা দেশের ভিতরেই হরমুজ মার্কিন নৌ অবরোধে কোণঠাসা ইরান! তেল রফতানি প্রায় থমকে, দিনে ক্ষতি ৪৩৫ মিলিয়ন ডলারIPL 2026: আইপিএল অভিষেকে সেরা বোলিং পারফরম্যান্স! কে এই সাকিব হুসেন? ৪৯ লাখের টিকিট থাকা সত্ত্বেও বোর্ডিং বাতিল! বিমান সংস্থার সিইও-র বিরুদ্ধে FIR-এর নির্দেশ আদালতেরশ্রমিকদের বিক্ষোভে অশান্ত নয়ডা! পাক-যোগে ষড়যন্ত্র? তদন্তে পুলিশ, ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩০০ নিজেকে ‘যিশু’ সাজিয়ে পোস্ট! তীব্র বিতর্কের মুখে ছবি মুছলেন ট্রাম্প, সাফাই দিয়ে কী বললেন?IPL 2026: পয়লা ওভারেই ৩ উইকেট, স্বপ্নের আইপিএল অভিষেক! কে এই প্রফুল্ল হিঙ্গে?ইরান-মার্কিন বৈঠক ব্যর্থ নেতানিয়াহুর ফোনে! ট্রাম্পের প্রতিনিধিকে কী এমন বলেছিলেন, খোলসা করলেন নিজেই

IPL 2026: বৈভবের সঙ্গে পাল্লা দিলেন যশস্বী, মুম্বই-ম্যাচে ভাঙলেন একগুচ্ছ রেকর্ড

গুয়াহাটির বর্ষাপাড়ায় যশস্বী জয়সওয়ালের তাণ্ডব! মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ৩২ বলে ৭৭ রানের ইনিংসে ভাঙলেন একগুচ্ছ রেকর্ড। ছুঁয়ে ফেললেন অজিঙ্ক রাহানেকে, গড়লেন ১০০ ছক্কার মাইলফলক। বিস্তারিত পড়ুন।

IPL 2026: বৈভবের সঙ্গে পাল্লা দিলেন যশস্বী, মুম্বই-ম্যাচে ভাঙলেন একগুচ্ছ রেকর্ড

যশস্বী জয়সওয়াল

রূপক মিশ্র

শেষ আপডেট: 8 April 2026 18:03

দ্য ওয়াল ব্যুরো: গুয়াহাটির (Guwahati) বৃষ্টিভেজা রাতে ম্যাচটা ছিল ছোট, যশস্বী জয়সওয়ালের ইনিংস নয়। ১১ ওভারের খেলায় সময় কম ঠিকই, কিন্তু তার মধ্যে ঝড় তুললেন তরুণ ওপেনার (Yashasvi Jaiswal)। মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) বোলারদের কার্যত উড়িয়ে দিলেন। হাঁকালেন ৩২ বলে অপরাজিত ৭৭। ১০টি চার, ৪টি ছয়। সংখ্যাটা বড়, কিন্তু তার থেকেও গুরুত্বপূর্ণ একের পর এক রেকর্ড ভেঙে দেওয়া।

মাত্র ২৩ বলে অর্ধশতক

শুরু থেকেই আক্রমণাত্মক যশস্বী। প্রথম ওভারে দীপক চাহারের (Deepak Chahar) বিরুদ্ধে ২২ রান তুলে ম্যাচের টোন সেট করে দেন। তারপরও থামেননি। মাত্র ২৩ বলে ফিফটি। আইপিএল কেরিয়ারের তৃতীয় দ্রুততম অর্ধশতরান। এর আগে ১৩ বল (KKR) ও ১৯ বলে (CSK) হাফসেঞ্চুরি করেছেন। অর্থাৎ, গতি যশস্বীর কাছে নতুন কিছু নয়। কিন্তু এই ধারাবাহিকতা আলাদা।

রাহানের পাশে নাম লেখালেন

এই ইনিংসের পর যশস্বীর আইপিএলে ৫০+ স্কোর দাঁড়াল ১৯টি। সবকটিই রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals) জার্সিতে। যার সুবাদে ছুঁয়ে ফেললেন অজিঙ্ক রাহানেকে (Ajinkya Rahane)। রাজস্থানের ইতিহাসে সবচেয়ে বেশি ৫০+ রানের তালিকায় এখন দু’জনই একসারিতে। সামনে শুধু সঞ্জু স্যামসন (Sanju Samson) ও জস বাটলার (Jos Buttler)। অর্থাৎ, ফ্র্যাঞ্চাইজির ইতিহাসে নিজের গৌরব আরও উজ্জ্বল করলেন যশস্বী।

১০০ ছয়ের মাইলফলক, এলিট তালিকায় প্রবেশ

গতরাতে আরও একটা বড় মাইলস্টোন: আইপিএলে শততম ছক্কা হাঁকালেন যশস্বী। মাত্র ৬৯ ইনিংসে। ভারতীয়দের মধ্যে চতুর্থ দ্রুততম। তাঁর আগে রয়েছেন শিবম দুবে (Shivam Dube), ঋষভ পন্থ (Rishabh Pant) ও কেএল রাহুল (KL Rahul)।

এখানেই শেষ নয়—রাজস্থান রয়্যালসের ইতিহাসে চতুর্থ ক্রিকেটার হিসেবে ১০০ ছয়ের ক্লাবে ঢুকে পড়লেন তিনি। তালিকায় আগে রয়েছেন স্যামসন, বাটলার ও শেন ওয়াটসন (Shane Watson)।

কাল রাতে বর্ষাপাড়া ময়দানে করলেন ৭৭*—শতরান এল না। কিন্তু দলকে জেতাতে গুরুত্বপূর্ণ এই ইনিংস। যশস্বীর আইপিএল কেরিয়ারের চতুর্থ সর্বোচ্চ স্কোর। তাঁর ১২৪ (MI), ১০৪* (MI) ও ৯৮* (KKR)-এর পরেই। এমনিতে মুম্বইয়ের বিরুদ্ধে খেলতে নামলে অন্য রূপে ধরা দেন যশস্বী। গতকালও এর অন্যথা হয়নি।

বৈভব-যশস্বী জুটি: শুরুতেই ম্যাচ শেষ

চলতি সিজনে রাজস্থানের বড় সম্পদ—ওপেনিং জুটি। গতরাতে যেমন বৈভব সূর্যবংশী (Vaibhav Sooryavanshi) ১৪ বলে ৩৯ করে ঝড় তুললেন। তার সঙ্গে যশস্বীর সঙ্গত (৭৭*)—দু’জন মিলে শুরুতে রাশ ছিনিয়ে নেন। ১১ ওভারে রাজস্থান তোলে ১৫০/৩। এই স্কোরই ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। মুম্বই আর লড়াইয়ে ফিরতে পারেনি।


```