Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্লI PAC-Vinesh Chandel: ভোর পর্যন্ত আদালতে শুনানি, ১০ দিনের ইডি হেফাজতে আইপ্যাক ডিরেক্টর ভিনেশ'নিষিদ্ধ' ভারতীয় গানে প্রয়াত আশা ভোঁসলেকে শেষ শ্রদ্ধা! পাক চ্যানেলকে শোকজ, সমালোচনা দেশের ভিতরেই হরমুজ মার্কিন নৌ অবরোধে কোণঠাসা ইরান! তেল রফতানি প্রায় থমকে, দিনে ক্ষতি ৪৩৫ মিলিয়ন ডলারIPL 2026: আইপিএল অভিষেকে সেরা বোলিং পারফরম্যান্স! কে এই সাকিব হুসেন? ৪৯ লাখের টিকিট থাকা সত্ত্বেও বোর্ডিং বাতিল! বিমান সংস্থার সিইও-র বিরুদ্ধে FIR-এর নির্দেশ আদালতেরশ্রমিকদের বিক্ষোভে অশান্ত নয়ডা! পাক-যোগে ষড়যন্ত্র? তদন্তে পুলিশ, ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩০০ নিজেকে ‘যিশু’ সাজিয়ে পোস্ট! তীব্র বিতর্কের মুখে ছবি মুছলেন ট্রাম্প, সাফাই দিয়ে কী বললেন?IPL 2026: পয়লা ওভারেই ৩ উইকেট, স্বপ্নের আইপিএল অভিষেক! কে এই প্রফুল্ল হিঙ্গে?ইরান-মার্কিন বৈঠক ব্যর্থ নেতানিয়াহুর ফোনে! ট্রাম্পের প্রতিনিধিকে কী এমন বলেছিলেন, খোলসা করলেন নিজেই

IPL 2026: ১ কোটির বিনিয়োগে ১৬ কোটির রিটার্ন! বৈভবের ব্যাটে ‘সোনার খনি’ খুঁজে পেল রাজস্থান

আইপিএল ২০২৬-এ বৈভব সূর্যবংশী যেন রাজস্থান রয়্যালসের ‘সোনার খনি’! মাত্র ২৩ লাখে কেনা কিশোরের ম্যাচ ভ্যালু ছাড়াল ৩ কোটি। ২৪৯ স্ট্রাইক রেটে কীভাবে রেকর্ড গড়ছেন বৈভব? পরিসংখ্যান ও আর্থিক লাভের বিস্তারিত সমীকরণ পড়ুন।

IPL 2026: ১ কোটির বিনিয়োগে ১৬ কোটির রিটার্ন! বৈভবের ব্যাটে ‘সোনার খনি’ খুঁজে পেল রাজস্থান

বৈভব সূর্যবংশী

রূপক মিশ্র

শেষ আপডেট: 8 April 2026 11:54

দ্য ওয়াল ব্যুরো: শুধু ছক্কা-চারের ঝড় নয়, সংখ্যার খাতাতেও বিস্ফোরণ। গেলবারের মতো চলতি আইপিএলেও বৈভব সূর্যবংশী (Vaibhav Sooryavanshi) প্রমাণ করে দিচ্ছেন, তাঁকে নিছক ‘উজ্জ্বল প্রতিভা’ গোছের তকমা দেওয়াটা বোকামো। তিনি ‘হাই-ভ্যালু অ্যাসেট’ও বটে। রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals) হয়ে একের পর এক ম্যাচ-জেতানো পারফরম্যান্স এখন সরাসরি আর্থিক লাভে বদলে গিয়েছে।

সংখ্যায় চমকে দিচ্ছেন বৈভব

মাত্র তিন ম্যাচ। তাতেই ১২২ রান। শুনতে সাধারণ লাগতে পারে, কিন্তু খুঁটিয়ে দেখলে বোঝা যায়—এটা কতটা চমকপ্রদ, বিস্ময়কর! ৪৯ বল খেলেই এই রান তুলেছেন বৈভব। স্ট্রাইক রেট ২৪৮.৯৭। ১০টি চার, ১১টি ছয়। যার অর্থ: ১২২-র মধ্যে ১০৬ রান বাউন্ডারি থেকে। শতাংশের হিসেবে প্রায় ৮৭%! নিছক ‘সেট’ হওয়ার গল্প নয়, এটা শুরু থেকেই ম্যাচ নিয়ন্ত্রণের কাহিনি।

২৩ লাখ খরচে ৩.৭৭ কোটির ভ্যালু

সবচেয়ে বড় চমক আর্থিক হিসেবের খাতায়। আপাতত বৈভবের ‘ম্যাচ ভ্যালু’ দাঁড়িয়েছে প্রায় ৩.৭৭ কোটি টাকা। আর এই তিন ম্যাচের জন্য তাঁর চুক্তির খরচ মাত্র ২৩.৫৭ লাখ। অর্থাৎ, সরাসরি লাভ ৩.৫৩ কোটি টাকা। এক কথায়—কম খরচে বিপুল আউটপুট। যে কারণেই বৈভবকে এখন বলা হচ্ছে আইপিএলের সবচেয়ে ‘প্রফিটেবল ইনভেস্টমেন্ট’।

তিন ইনিংস, তিন আলাদা ছবি, একই ফল!

এবারের আইপিএলে বৈভবের ব্যটিংয়ের ছবিটা বুঝে নেওয়া যাক: চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) বিরুদ্ধে ১৭ বলে ৫২—ঝড়ো শুরু। গুজরাত টাইটান্সের (Gujarat Titans) বিরুদ্ধে ১৮ বলে ৩১—ছোট ইনিংস, কিন্তু কার্যকরী। মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) বিরুদ্ধে ১৪ বলে ৩৯—সংক্ষিপ্ত খেলায় ম্যাচ-টার্নিং ইনিংস। অর্থাৎ, যা দাঁড়াল: তিন ম্যাচ, তিন পরিস্থিতি, কিন্তু ফল একটাই—দ্রুত রান, ম্যাচে প্রভাব।

ধারাবাহিকতাই আসল গল্প

জসপ্রীত বুমরাহর (Jasprit Bumrah) প্রথম বলেই ছক্কা—এই দৃশ্য গতকাল থেকে ভাইরাল হয়েছে। কিন্তু আসল গল্পটা সেখানেই আটকে নেই। ওটা রংচঙে ‘মুহূর্ত’। কিন্তু এই মরসুমে বৈভবের আসল ইউএসপি ‘ধারাবাহিকতা’ ও ‘পরিপক্বতা’। প্রতিটা ম্যাচেই একই ছন্দ, একই আক্রমণাত্মক মানসিকতা। যা তাঁকে আলাদা করে তুলছে।

গোটা পারফরম্যান্সকে যদি স্টক মার্কেটের ভাষায় দেখা যায়—তাহলে লাভের হার প্রায় ১৬ গুণ! ১ কোটির বিনিয়োগে প্রায় ১৫.৯৮ কোটি রিটার্নের সমান। সময়? মাত্র তিন ম্যাচ। রাজস্থানের জন্য এটা শুধু ক্রিকেটীয় অ্যাডভান্টেজ নয়, কৌশলগত জয়ও বটে। কারণ, তারা পেয়েছে এমন এক ব্যাটারকে, যিনি শুরু থেকেই ম্যাচের গতি বদলে দিতে পারেন।

সব মিলিয়ে, আইপিএল ২০২৬-এ নতুন চেহারায় অবতীর্ণ বৈভব সূর্যবংশী পারফরম্যান্স, প্রভাব আর নিখুঁত রিটার্নের গল্প লিখছেন। কাহিনি যত এগবে, রাজস্থানের লাভের অঙ্ক ততই বাড়তে থাকবে।


```