Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্লI PAC-Vinesh Chandel: ভোর পর্যন্ত আদালতে শুনানি, ১০ দিনের ইডি হেফাজতে আইপ্যাক ডিরেক্টর ভিনেশ'নিষিদ্ধ' ভারতীয় গানে প্রয়াত আশা ভোঁসলেকে শেষ শ্রদ্ধা! পাক চ্যানেলকে শোকজ, সমালোচনা দেশের ভিতরেই হরমুজ মার্কিন নৌ অবরোধে কোণঠাসা ইরান! তেল রফতানি প্রায় থমকে, দিনে ক্ষতি ৪৩৫ মিলিয়ন ডলারIPL 2026: আইপিএল অভিষেকে সেরা বোলিং পারফরম্যান্স! কে এই সাকিব হুসেন? ৪৯ লাখের টিকিট থাকা সত্ত্বেও বোর্ডিং বাতিল! বিমান সংস্থার সিইও-র বিরুদ্ধে FIR-এর নির্দেশ আদালতেরশ্রমিকদের বিক্ষোভে অশান্ত নয়ডা! পাক-যোগে ষড়যন্ত্র? তদন্তে পুলিশ, ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩০০ নিজেকে ‘যিশু’ সাজিয়ে পোস্ট! তীব্র বিতর্কের মুখে ছবি মুছলেন ট্রাম্প, সাফাই দিয়ে কী বললেন?IPL 2026: পয়লা ওভারেই ৩ উইকেট, স্বপ্নের আইপিএল অভিষেক! কে এই প্রফুল্ল হিঙ্গে?ইরান-মার্কিন বৈঠক ব্যর্থ নেতানিয়াহুর ফোনে! ট্রাম্পের প্রতিনিধিকে কী এমন বলেছিলেন, খোলসা করলেন নিজেই

RCB vs CSK: অধিনায়ক হিসেবে পরপর ৭ হার! আরসিবির হাতে দুরমুশ হয়ে কী বললেন ঋতুরাজ?

গতরাতে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কাছে বড় ব্যবধানে পরাজিত চেন্নাই সুপার কিংস। অধিনায়ক হিসেবে টানা সাত ম্যাচ হারের পর বিপর্যয়ের সমস্ত দায় নিজের কাঁধে নিলেন ঋতুরাজ গায়কোয়াড়। বিস্তারিত পড়ুন।

RCB vs CSK: অধিনায়ক হিসেবে পরপর ৭ হার! আরসিবির হাতে দুরমুশ হয়ে কী বললেন ঋতুরাজ?

ঋতুরাজ গায়কোয়াড়

রূপক মিশ্র

শেষ আপডেট: 6 April 2026 11:12

দ্য ওয়াল ব্যুরো: পরাজয়ের দুঃস্বপ্ন যেন পিছু ছাড়ছে না। আইপিএলের টানা তৃতীয় ম্যাচেও হেরে গেল চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings)। আরসিবির (Royal Challengers Bengaluru) বিরুদ্ধে ৪৩ রানে একপেশে আত্মসমর্পণ। ম্যাচ শেষে অবশ্য দলের সতীর্থদের আড়ালে রেখে সামনে এগিয়ে এলেন অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড় (Ruturaj Gaikwad)। সরাসরি বললেন, ‘আজকের বিপর্যয়ের জন্য পুরোপুরি আমি দায়ী!’

বস্তুত, গতরাতে চিন্নাস্বামীর ময়দানে পরাজয় শুধু আরও একটা ম্যাচ হাতছাড়া হওয়া নয়। অধিনায়ক হিসেবে ঋতুরাজের জন্য টানা সপ্তম হার—যা তাঁর দল পরিচালনার দক্ষতা নিয়ে একগুচ্ছ বড় প্রশ্ন তুলে দিচ্ছে।

আত্মসমালোচনায় ঋতুরাজ

২৫১ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতে হোঁচট খায় চেন্নাই। কেন্দ্রে ঋতুরাজ নিজে। মাত্র ৩ বলে ৭ রান করে প্রথম ওভারে আউট। টপ অর্ডার ভেঙে পড়ার শুরু সেখান থেকেই।

ম্যাচ শেষে সিএসকে দলনেতার সোজাসাপ্টা স্বীকারোক্তি, ‘আমি যদি আরও কিছু রান করতে পারতাম, হয়তো ম্যাচটা অন্যরকম হত! তাই আজকের হারটা আমারই দায়!’ অধিনায়কের মুখে এমন স্বীকারোক্তি অস্বাভাবিক না হলেও বিরল। বিশেষজ্ঞদের মতে, ঋতুরাজ ভুল কিছু বলেননি। বাস্তব ছবি তাঁর বয়ানের সঙ্গে কোথাও না কোথাও মিলে যাচ্ছে।

টপ অর্ডার আবারও ব্যর্থ

ঋতুরাজের পাশাপাশি ওপেনিং পার্টনার সঞ্জু স্যামসনও (Sanju Samson) হতাশ করেছেন। তিনি আউট হন মাত্র ৯ রানে। টানা তিন ম্যাচেই ব্যর্থ স্যামসন। বিশ্বকাপে ফর্মে থাকলেও আইপিএলে সেই ধার নেই—চলতি টুর্নামেন্টে ঝুলিতে মোট রান মাত্র ২২।

টপ অর্ডার ভেঙে পড়ায় শুরুতেই ৩০/৩ হয়ে যায় চেন্নাই। সেখান থেকে ম্যাচে ফেরার চেষ্টা চালান সারফরাজ খান (Sarfaraz Khan), প্রশান্ত বীর (Prashant Veer) ও জেমি ওভার্টন (Jamie Overton)। যথাক্রমে ২৫ বলে ৫০, ২৯ বলে ৪৩ এবং ১৬ বলে ৩৭—এই ইনিংসগুলো ম্যাচে কিছুটা আশা ফিরিয়েছিল ঠিকই। কিন্তু আড়াইশোর উপর টার্গেট তাড়া করতে গেলে অন্তত একজনকে টিম ডেভিল-তুল্য ঝোড়ো ইনিংস খেলতে হত। দুর্ভাগ্যবশত তেমন মুখ এই মুহূর্তে চেন্নাই শিবিরে নেই। তার উপর শুরুতে ধাক্কা এতটাই জোরালো ছিল যে, সেই লড়াই শেষ পর্যন্ত যথেষ্ট হয়নি।

তলানিতে সিএসকে, উড়ছে আরসিবি

এই হারের পর চেন্নাই এখনও জয়হীন। তিন ম্যাচে তিন হার। নেট রান রেট-২.৫১৭—লিগ টেবিলের একেবারে তলায়। আইপিএল ইতিহাসে এটা তাদের দ্বিতীয় বড় হার। অন্যদিকে আরসিবির ছবি একেবারে উল্টো। ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা টানা দুই জয় দিয়ে শুরু করেছে মরসুম। আত্মবিশ্বাস তুঙ্গে।

এখন সামনে বড় পরীক্ষা। আগামী ম্যাচে দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) বিরুদ্ধে ঘরের মাঠে নামবে চেন্নাই। সেই ম্যাচে ঘুরে দাঁড়াতে না পারলে চাপ আরও বাড়বে। অধিনায়ক ঋতুরাজ দায় নিয়েছেন ঠিকই। তাতে দলের সংহতি জমলেও জমতে পারে। কিন্তু পারফরম্যান্সের গ্রাফ? সেটা কবে উঠবে, আদৌ উঠবে কিনা, জবাব নেই।


```