Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্লI PAC-Vinesh Chandel: ভোর পর্যন্ত আদালতে শুনানি, ১০ দিনের ইডি হেফাজতে আইপ্যাক ডিরেক্টর ভিনেশ'নিষিদ্ধ' ভারতীয় গানে প্রয়াত আশা ভোঁসলেকে শেষ শ্রদ্ধা! পাক চ্যানেলকে শোকজ, সমালোচনা দেশের ভিতরেই হরমুজ মার্কিন নৌ অবরোধে কোণঠাসা ইরান! তেল রফতানি প্রায় থমকে, দিনে ক্ষতি ৪৩৫ মিলিয়ন ডলারIPL 2026: আইপিএল অভিষেকে সেরা বোলিং পারফরম্যান্স! কে এই সাকিব হুসেন? ৪৯ লাখের টিকিট থাকা সত্ত্বেও বোর্ডিং বাতিল! বিমান সংস্থার সিইও-র বিরুদ্ধে FIR-এর নির্দেশ আদালতেরশ্রমিকদের বিক্ষোভে অশান্ত নয়ডা! পাক-যোগে ষড়যন্ত্র? তদন্তে পুলিশ, ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩০০ নিজেকে ‘যিশু’ সাজিয়ে পোস্ট! তীব্র বিতর্কের মুখে ছবি মুছলেন ট্রাম্প, সাফাই দিয়ে কী বললেন?IPL 2026: পয়লা ওভারেই ৩ উইকেট, স্বপ্নের আইপিএল অভিষেক! কে এই প্রফুল্ল হিঙ্গে?ইরান-মার্কিন বৈঠক ব্যর্থ নেতানিয়াহুর ফোনে! ট্রাম্পের প্রতিনিধিকে কী এমন বলেছিলেন, খোলসা করলেন নিজেই

IPL 2026: অপ্রতিরোধ্য রাজস্থানের ‘মরুঝড়’ থামাতে মরিয়া মুম্বই, হার্দিকের ফিটনেস নিয়ে প্রশ্ন

দুরন্ত ফর্মে থাকা রাজস্থান রয়্যালসের মুখোমুখি হচ্ছে মুম্বই ইন্ডিয়ান্স। হার্দিক পাণ্ডিয়ার চোট এবং ফিটনেস নিয়ে প্রশ্নের মাঝেই কি ঘুরে দাঁড়াতে পারবে মুম্বই? বিস্তারিত ম্যাচ প্রিভিউ পড়ুন।

IPL 2026: অপ্রতিরোধ্য রাজস্থানের ‘মরুঝড়’ থামাতে মরিয়া মুম্বই, হার্দিকের ফিটনেস নিয়ে প্রশ্ন

গ্রাফিক্স: দিব্যেন্দু দাস

রূপক মিশ্র

শেষ আপডেট: 6 April 2026 14:24

দ্য ওয়াল ব্যুরো: একদিকে নড়বড়ে শুরু, অন্যদিকে দুরন্ত ফর্ম। এই দুই বিপরীত মেরুর দল মুখোমুখি হতে চলেছে আজ। মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians) চাইছে ঘুরে দাঁড়াতে, রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals) টার্গেট জয়ের ধারা বজায় রাখা। যদিও ম্যাচের আগে আর সব ছাপিয়ে সবচেয়ে বড় প্রশ্ন—হার্দিক পাণ্ডিয়া (Hardik Pandya) ঠিক কতটা ফিট? আদৌ নামতে পারবেন তো?

হার্দিক ফিরলে বদলাবে ছবি?

মুম্বইয়ের শেষ ম্যাচে খেলননি হার্দিক। অসুস্থতার কারণে বাদ পড়েন। যার প্রভাব মাঠে পড়েছে। দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) বিরুদ্ধে ছ’উইকেটে হার—দলের ভারসাম্য স্পষ্টত নষ্ট হয়ে গিয়েছিল। দলের দায়িত্ব সামলান সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। কিন্তু হার্দিকের অলরাউন্ড দক্ষতার অভাব চোখে পড়েছে। বল হাতে ও ব্যাটে—দুই দিকেই তাঁর ভূমিকা গুরুত্বপূর্ণ। এখন তিনি নেটে ফিরেছেন। দলের সঙ্গে অনুশীলনও করেছেন। গুয়াহাটির ম্যাচে তাঁর কামব্যাকের সম্ভাবনা জোরালো।

বোলিং কম্বিনেশনে ধাক্কা, নতুন করে ভাবনা

হার্দিক না থাকায় প্রথম একাদশ বাছাই নিয়েও সমস্যা। দীপক চাহার (Deepak Chahar) ভাল বল করলেও করবিন বশকে (Corbin Bosch) খেলানোর সিদ্ধান্ত কাজে আসেনি। ট্রেন্ট বোল্টের (Trent Boult) অভাবও স্পষ্ট। শার্দুল ঠাকুর (Shardul Thakur) প্রথম ম্যাচে সফল। আবার পরের ম্যাচে খরুচে। অন্যদিকে ‘ইকোনমিক’ জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah) এখনও উইকেটের খোঁজে। স্পিনে মিচেল স্যান্টনার (Mitchell Santner) নিজের জায়গা ধরে রাখবেন।

সব মিলিয়ে, বোলিং ইউনিটকে আরও ধারালো হতে হবে। সামনে রাজস্থানের টপ অর্ডার। যে কোনও মুহূর্তে ম্যাচ হাতের বাইরে নিয়ে যেতে পারে। ওপেনে যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal) ও বৈভব সূর্যবংশী (Vaibhav Sooryavanshi) ঝড় তুলছেন নিয়মিত। এরপর ধ্রুব জুরেল (Dhruv Jurel)। ইনিংসকে প্রায় একই গতিতে এগিয়ে নিয়ে যাচ্ছেন। নতুন অধিনায়ক রিয়ান পরাগ (Riyan Parag)। তিনি এখনও বড় ইনিংস খেলেননি। কিন্তু নেতৃত্বে নজর কেড়েছেন। বিশেষ করে ডেথ ওভারে তাঁর সিদ্ধান্ত রাজস্থানকে ম্যাচ জেতাচ্ছে।

বোলিংয়েও শক্তিশালী বৈভবরা। রবি বিষ্ণোই (Ravi Bishnoi) দুই ম্যাচে পাঁচ উইকেট নিয়ে যৌথভাবে শীর্ষে। তুষার দেশপান্ডে (Tushar Deshpande) শেষ ওভারে চাপ সামলানোর দক্ষতা দেখিয়েছেন। আজ রাজস্থানের আগ্রাসী টপ অর্ডারকে কতটা আটকে রাখা সম্ভব? ম্যাচের ফল কিন্তু অনেকটাই নির্ভর করবে—বুমরাহদের পারফরম্যান্সের উপর।


```