Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

IPL 2026: হর্ষিতের ফেরা অনিশ্চিত, মরশুমের বেশিরভাগটাই কাটবে বেঞ্চে বসে! মাথায় হাত কেকেআরের

বুধবার থেকে প্রি-সিজন অনুশীলন শুরু করবে কেকেআর। ২৯ মার্চ মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচ দিয়ে মরসুম শুরু। তারপর ঘরের মাঠে সানরাইজার্স হায়দরাবাদ, পাঞ্জাব কিংস ও লখনউ সুপার জায়ান্টস—এই তিন লড়াই।

IPL 2026: হর্ষিতের ফেরা অনিশ্চিত, মরশুমের বেশিরভাগটাই কাটবে বেঞ্চে বসে! মাথায় হাত কেকেআরের

হর্ষিত রানা

রূপক মিশ্র

শেষ আপডেট: 17 March 2026 11:27

দ্য ওয়াল ব্যুরো: আইপিএল শুরুর আগেই কেকেআর (Kolkata Knight Riders) শিবিরে জোর ধাক্কা। হর্ষিত রানা (Harshit Rana) আসন্ন আইপিএলের বেশিরভাগটাই মিস করতে পারেন। গত মাসে হাঁটুর অস্ত্রোপচার হয়েছে, এখনও পুনর্বাসন (Reahab) চলছে। ইএসপিএনক্রিকইনফোর খবর, বিসিসিআইয়ের মেডিকেল টিম এখনও তাঁর ফেরার কোনো নির্দিষ্ট দিনক্ষণ ঠিক করেনি।

কীভাবে চোট পান?

টি-২০ বিশ্বকাপের ওয়ার্ম-আপ ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে মাত্র এক ওভার বল করেই মাঠ ছাড়তে হয় রানাকে। ডান হাঁটুর লিগামেন্টে চোট। অস্ত্রোপচারের পর বিশ্বকাপ থেকেও ছিটকে যান। তাঁর জায়গায় দলে ডাক পান মহম্মদ সিরাজ—যিনি শিরোপাজয়ী অভিযানে আমেরিকার বিরুদ্ধে একটি ম্যাচ খেলেছিলেন। রোববার বিসিসিআইয়ের নমন পুরস্কার অনুষ্ঠানে সেরা আন্তর্জাতিক অভিষেককারী খেলোয়াড়ের পুরস্কার পেয়েছেন রানা—তাও চোটের মধ্যে!

পেস বিভাগে একের পর এক বিপদ

রানার অনুপস্থিতি একা হলে হয়তো সামলানো যেত। কিন্তু কেকেআরের পেস বিভাগে একাধিক সংকট একসঙ্গে হানা দিয়েছে। শ্রীলঙ্কার পেসার মাথিশা পথিরানা (Matheesha Pathirana) বিশ্বকাপে কাফ স্ট্রেন পেয়েছেন—প্রথমে ভাবা হয়েছিল আইপিএলে প্রভাব পড়বে না, কিন্তু এখন মাঠে নামা অনিশ্চিত। অন্যদিকে বাংলাদেশের মুস্তাফিজুর রহমান, যাঁকে ভারত-বাংলাদেশ কূটনৈতিক টানাপোড়েনের কারণে বিসিসিআইয়ের নির্দেশে ছেড়ে দিতে হয়েছে।

বিকল্প জিম্বাবোয়ের ব্লেসিং মুজারবানি (Blessing Muzarabani)। পিএসএল ছেড়ে যিনি সম্প্রতি আইপিএলে কলকাতার হয়ে সই করেছেন, ইসলামাবাদ ইউনাইটেড ছেড়ে মঙ্গলবারই শিবিরে যোগ দিচ্ছেন। বিশ্বকাপে ছয় ম্যাচে ১৩ উইকেট নেওয়া এই পেসারের সংযোজন দলের জন্য গুরুত্বপূর্ণ।

বাকি পেস অপশন হিসেবে রয়েছেন বৈভব অরোরা, আকাশ দীপ, উমরান মালিক ও কার্তিক ত্যাগী। অলরাউন্ডার ক্যামেরন গ্রিন ও রমনদীপ সিংও সাহায্য করতে পারবেন।

উল্লেখ্য, বুধবার থেকে প্রি-সিজন অনুশীলন শুরু করবে কেকেআর। ২৯ মার্চ মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচ দিয়ে মরসুম শুরু। তারপর ঘরের মাঠে সানরাইজার্স হায়দরাবাদ, পাঞ্জাব কিংস ও লখনউ সুপার জায়ান্টস—এই তিন লড়াই। তার আগে পেস বিভাগের এই ধাক্কা সামলে রাহানে ব্রিগেড কতটা ঘুরে দাঁড়াতে পারবে, সেটাই বড় প্রশ্ন।


```