Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
I PAC: ৫০ কোটির বেআইনি লেনদেন, আই প্যাক ডিরেক্টর ভিনেশের বিরুদ্ধে ৬ বিস্ফোরক অভিযোগ ইডিরWest Bengal Election 2026 | ‘৫০-আসন জিতে তৃণমূলকে ১৫০-আসনে হারাব’ মাতৃত্বের দুশ্চিন্তা, ‘ভাল মা’ হওয়ার প্রশ্ন—সদগুরুর পরামর্শে স্বস্তি পেলেন আলিয়ালক্ষ্য ২০২৯ লোকসভা ভোট, তড়িঘড়ি মহিলা সংরক্ষণ কার্যকরে মরিয়া মোদী! বাধা হয়ে দাঁড়াবে কি কংগ্রেস?Gold investment: যুদ্ধের বাজারে সোনার দাম কমছে! এটাই কি বিনিয়োগের সেরা সময়? কী বলছেন বিশেষজ্ঞরারহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ

IPL 2026: হর্ষিতের চোটে বেকায়দায় কেকেআর, সিএসকে-র দুই প্রাক্তন পেসারকে ডাকা হল ট্রায়ালে

বৈভব অরোরা, আকাশ দীপ, কার্তিক ত্যাগী ও সুস্থ হয়ে ওঠা উমরান মালিকও পেস বিভাগে রয়েছেন। ২৯ মার্চ মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে দিয়ে সিজন শুরু করবে কেকেআর। হাতে সময় কম, চাপ বেশি।

IPL 2026: হর্ষিতের চোটে বেকায়দায় কেকেআর, সিএসকে-র দুই প্রাক্তন পেসারকে ডাকা হল ট্রায়ালে

হর্ষিত রানা

রূপক মিশ্র

শেষ আপডেট: 19 March 2026 11:25

দ্য ওয়াল ব্যুরো: আইপিএল শুরু হতে দিন দশেক বাকি। কিন্তু কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) পেস বিভাগে সংকট কমার বদলে বাড়ছে। হর্ষিত রানার (Harshit Rana) হাঁটুর চোট, পথিরানার ছাড়পত্র জোটেনি, মুস্তাফিজুর বাতিল—এই ‘নেই রাজ্যে’ বিকল্পের খোঁজে এবার আটঘাট বেঁধে ময়দানে নামল কেকেআর ম্যানেজমেন্ট। ইডেন গার্ডেন্সে প্রথম অনুশীলন সেশনেই ট্রায়ালে ডাকা হল প্রাক্তন সিএসকে পেসার কেএম আসিফ ও সন্দীপ ওয়ারিয়ারকে। মুম্বইয়ে আগেই নজর কেড়েছেন সিমারজিৎ সিং, জরুরি বিকল্প হতে পারেন তিনিও।

ফোকাসে তিন পেসার

সিমারজিৎ সিং (Simarjeet Singh) লম্বা চেহারার জোরে বোলার—১৪০ কিলোমিটারের বেশি গতি, ইয়র্কারে দক্ষ। ২০২২ সালে চেন্নাই সুপার কিংসের হয়ে ১০ ম্যাচে ৯ উইকেট নিয়েছিলেন। গত বছর সানরাইজার্স হায়দরাবাদে সেভাবে সুযোগ আসেনি। মুম্বইয়ের ট্রায়ালে মাথা স্কাউটিং প্রধান বিজু জর্জ ও ডেপুটি মনবিন্দর বিসলা তাঁকে দেখে মুগ্ধ।

আরেকজন কেএম আসিফ (KM Asif)। বয়স ৩২, তবু গতিতে ভাটা পড়েনি। সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে মুম্বইয়ের বিরুদ্ধে কেরিয়ার সেরা ৫/২৪—সেই পারফরম্যান্সেই কেকেআরের দৃষ্টি আকর্ষণ! আইপিএল অভিষেক হয়েছিল ২০১৮ সালে সিএসকের হয়ে, সর্বশেষ খেলেছেন ২০২৩-এ রাজস্থান রয়্যালসে। ঝুলিতে সাত ম্যাচে সাত উইকেট।

তিন নম্বরে সন্দীপ ওয়ারিয়ার (Sandeep Warrier)। বয়স ৩৪। কেকেআরের পরিচিত মুখ—২০১৯ থেকে তিনটি মরসুম খেলেছেন, গুজরাত টাইটান্সেও ছিলেন। ১০ ম্যাচে ৮ উইকেট।

পথিরানার ছাড়পত্র এখনও মেলেনি 

শ্রীলঙ্কার বোলার মাথিশা পথিরানাকে (Matheesha Pathirana) ১৮ কোটি টাকায় কিনেছে কেকেআর। কিন্তু বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে কাফ স্ট্রেনের পর এখনও লঙ্কান ক্রিকেট বোর্ডের ছাড়পত্র মেলেনি। দলের এক সূত্র জানাচ্ছে, ‘প্রায় প্রতিদিনই তাঁর টিকিট বুক হচ্ছে, বাতিল হচ্ছে। এখনও কিছুই নিশ্চিত নয়!’

মুজারবানির দিকে সবার চোখ

এই সংকটের মধ্যেও উজ্জ্বল মুখ ব্লেসিং মুজারবানি (Blessing Muzarabani)। টি-২০ বিশ্বকাপে ১৩ উইকেট নিয়েছেন, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৪/১৭-তে বিধ্বংসী পারফরম্যান্স। আইপিএলে এটাই হবে তাঁর প্রথম মরসুম। বুধবারের অনুশীলন সেশনে সবচেয়ে বেশি নজর ছিল তাঁর দিকেই।

উল্লেখ্য, বৈভব অরোরা, আকাশ দীপ, কার্তিক ত্যাগী ও সুস্থ হয়ে ওঠা উমরান মালিকও পেস বিভাগে রয়েছেন। ২৯ মার্চ মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে দিয়ে সিজন শুরু করবে কেকেআর। হাতে সময় কম, চাপ বেশি।


```