Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্লI PAC-Vinesh Chandel: ভোর পর্যন্ত আদালতে শুনানি, ১০ দিনের ইডি হেফাজতে আইপ্যাক ডিরেক্টর ভিনেশ'নিষিদ্ধ' ভারতীয় গানে প্রয়াত আশা ভোঁসলেকে শেষ শ্রদ্ধা! পাক চ্যানেলকে শোকজ, সমালোচনা দেশের ভিতরেই হরমুজ মার্কিন নৌ অবরোধে কোণঠাসা ইরান! তেল রফতানি প্রায় থমকে, দিনে ক্ষতি ৪৩৫ মিলিয়ন ডলারIPL 2026: আইপিএল অভিষেকে সেরা বোলিং পারফরম্যান্স! কে এই সাকিব হুসেন? ৪৯ লাখের টিকিট থাকা সত্ত্বেও বোর্ডিং বাতিল! বিমান সংস্থার সিইও-র বিরুদ্ধে FIR-এর নির্দেশ আদালতেরশ্রমিকদের বিক্ষোভে অশান্ত নয়ডা! পাক-যোগে ষড়যন্ত্র? তদন্তে পুলিশ, ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩০০ নিজেকে ‘যিশু’ সাজিয়ে পোস্ট! তীব্র বিতর্কের মুখে ছবি মুছলেন ট্রাম্প, সাফাই দিয়ে কী বললেন?IPL 2026: পয়লা ওভারেই ৩ উইকেট, স্বপ্নের আইপিএল অভিষেক! কে এই প্রফুল্ল হিঙ্গে?ইরান-মার্কিন বৈঠক ব্যর্থ নেতানিয়াহুর ফোনে! ট্রাম্পের প্রতিনিধিকে কী এমন বলেছিলেন, খোলসা করলেন নিজেই

IPL 2026: ঘরের মাঠের নাম জমা দিতে হবে এ মাসেই, বিসিসিআইয়ের ফরমানে চাপে আরসিবি-রাজস্থান

আইপিএল ২০২৬ শুরুর আগেই আরসিবি ও রাজস্থান—দুই ফ্র্যাঞ্চাইজিই বড় চাপে। একদিকে নিরাপত্তা ও প্রশাসনিক শর্ত, অন্যদিকে সংস্থাগত জটিলতা।

IPL 2026: ঘরের মাঠের নাম জমা দিতে হবে এ মাসেই, বিসিসিআইয়ের ফরমানে চাপে আরসিবি-রাজস্থান

চাপে আরসিবি

রূপক মিশ্র

শেষ আপডেট: 21 January 2026 13:24

দ্য ওয়াল ব্যুরো: আইপিএল (IPL 2026) শুরু হতে এখনও সময় আছে। তার আগে বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (BCCI) স্পষ্ট জানিয়ে দিয়েছে২৭ জানুয়ারির মধ্যে রাজস্থান রয়্যালস (Rajasthan Royals) ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে (Royal Challengers Bengaluru) নিজেদের হোম ভেন্যু চূড়ান্ত জানাতে হবে। আর এই নির্দেশিকার পরেই ঘনিয়েছে জটিলতা।

আরসিবির অস্বস্তি

আরসিবি (RCB) চায়, আগের মতোই বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামকে (M Chinnaswamy Stadium) ঘরের মাঠ রাখতে। কিন্তু সমস্যা তৈরি করেছে কর্নাটক সরকারের (Karnataka Government) নতুন শর্তাবলি। সূত্রের খবর, স্টেডিয়ামের ভিতরের ব্যবস্থাপনার পাশাপাশি বাইরের রাস্তা, ভিড় নিয়ন্ত্রণ, নিরাপত্তা ব্যবস্থার দায়ও ফ্র্যাঞ্চাইজির ঘাড়ে চাপাতে চায় রাজ্য প্রশাসন। এর মধ্যে রয়েছেডিজে ব্যবহারে কড়াকড়ি, আশপাশের এলাকায় আলাদা ফায়ার ব্রিগেড ইউনিট বসানো ও অতিরিক্ত সিভিক ও প্রশাসনিক দায়ভার।

আরসিবির অন্দরের মত, এগুলো ফ্র্যাঞ্চাইজির কাজের আওতার বাইরে। তাই কর্নাটক স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশন (KSCA) ও রাজ্য সরকারের সঙ্গে দফায় দফায় আলোচনা চালানোর প্রস্তুতি নিচ্ছে তারা। শেষ পর্যন্ত কী দাঁড়াবে, জানাতে হবে আইপিএল গভর্নিং কাউন্সিলকে (IPL Governing Council)।

পদপিষ্টের ছায়া এখনও কাটেনি

চিন্নাস্বামী স্টেডিয়ামের ওপর নজরদারি আরও বেড়েছে গত বছরের জুন মাসের ভয়াবহ পদপিষ্ট-বিপর্যয়ের পর। আরসিবির প্রথম আইপিএল জয়ের উদযাপন চলাকালীন ভয়াবহ দুর্ঘটনায় ১১ জনের মৃত্যু হয়, প্রায় ৫০ জন আহত হন। ঘটনা গড়ায় আদালত পর্যন্ত। বিচারপতি জন মাইকেল ডি’কুনহার (Justice John Michael D’Cunha) নেতৃত্বে গঠিত কমিশনের রিপোর্টে স্পষ্ট বলা হয়এই স্টেডিয়াম বড় জমায়েতের জন্য নিরাপদ নয়। সেই রিপোর্ট সামনে আসার পর চিন্নাস্বামীতে কোনও বড় ম্যাচ হয়নি।

যদিও কর্নাটক ক্রিকেট অ্যাসোসিয়েশন দাবি করেছে, সরকার নির্ধারিত শর্ত মেনে তারা একটি বিস্তারিত সেফটি ও সিকিউরিটি রোডম্যাপ জমা দিয়েছে এবং তা কার্যকরও করা হবে।

অনিশ্চয়তায় জয়পুর

অন্যদিকে রাজস্থান রয়্যালসের (RR) সমস্যার জায়গা আলাদা। রাজস্থান ক্রিকেট অ্যাসোসিয়েশনের (RCA) প্রশাসনিক জটের কারণে জয়পুরের সওয়াই মানসিংহ স্টেডিয়াম (Sawai Mansingh Stadium) ঘিরে অনিশ্চয়তা তৈরি হয়েছে। দীর্ঘদিন ধরে আরসিএতে নির্বাচন না হওয়ায় প্রশাসনিক অচলাবস্থা। তার প্রভাব পড়ছে সরাসরি আইপিএল আয়োজনের উপর। সূত্র বলছে, এই পরিস্থিতি না কাটলে জয়পুর থেকে আইপিএল ম্যাচ সরে যেতে পারে।

শেষ কথা

সব মিলিয়ে, আইপিএল ২০২৬ শুরুর আগেই আরসিবি ও রাজস্থানদুই ফ্র্যাঞ্চাইজিই বড় চাপে। একদিকে নিরাপত্তা ও প্রশাসনিক শর্ত, অন্যদিকে সংস্থাগত জটিলতা। ২৭ জানুয়ারির মধ্যে সিদ্ধান্ত না জানালে বিকল্প ভেন্যু বেছে নেওয়ার পথেও হাঁটতে হতে পারে। আইপিএলের আগে তাই মাঠের লড়াইয়ের চেয়েও বড় লড়াই এখন বোর্ডরুমে।


```