Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
নির্বাচকদের শর্টলিস্টে বৈভব! আয়ারল্যান্ড সফরে যাওয়ার জোর সম্ভাবনা, ভাঙতে পারেন সচিনের রেকর্ডIPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্লI PAC-Vinesh Chandel: ভোর পর্যন্ত আদালতে শুনানি, ১০ দিনের ইডি হেফাজতে আইপ্যাক ডিরেক্টর ভিনেশ'নিষিদ্ধ' ভারতীয় গানে প্রয়াত আশা ভোঁসলেকে শেষ শ্রদ্ধা! পাক চ্যানেলকে শোকজ, সমালোচনা দেশের ভিতরেই হরমুজ মার্কিন নৌ অবরোধে কোণঠাসা ইরান! তেল রফতানি প্রায় থমকে, দিনে ক্ষতি ৪৩৫ মিলিয়ন ডলারIPL 2026: আইপিএল অভিষেকে সেরা বোলিং পারফরম্যান্স! কে এই সাকিব হুসেন? ৪৯ লাখের টিকিট থাকা সত্ত্বেও বোর্ডিং বাতিল! বিমান সংস্থার সিইও-র বিরুদ্ধে FIR-এর নির্দেশ আদালতেরশ্রমিকদের বিক্ষোভে অশান্ত নয়ডা! পাক-যোগে ষড়যন্ত্র? তদন্তে পুলিশ, ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩০০ নিজেকে ‘যিশু’ সাজিয়ে পোস্ট! তীব্র বিতর্কের মুখে ছবি মুছলেন ট্রাম্প, সাফাই দিয়ে কী বললেন?IPL 2026: পয়লা ওভারেই ৩ উইকেট, স্বপ্নের আইপিএল অভিষেক! কে এই প্রফুল্ল হিঙ্গে?

IPL 2026: এখনও জারি হয়নি আইপিএলের নির্ঘণ্ট! নীরবতা ভেঙে কী বলল বিসিসিআই?

দেরি অস্বাভাবিক নয়, বক্তব্য বোর্ডের। তবে সমর্থকদের অপেক্ষাও বাড়ছে। ভোটের ক্যালেন্ডার চূড়ান্ত হলে বহুল প্রতীক্ষিত নির্ঘণ্ট প্রাকশ্যে আসে কিনা—এখন সেটাই দেখার। 

IPL 2026: এখনও জারি হয়নি আইপিএলের নির্ঘণ্ট! নীরবতা ভেঙে কী বলল বিসিসিআই?

আইপিএল ট্রফি

রূপক মিশ্র

শেষ আপডেট: 13 February 2026 14:25

দ্য ওয়াল ব্যুরো: আইপিএল (IPL 2026) শুরু হওয়ার আর দেড় মাসও বাকি নেই। সম্ভাব্য সূচি ২৬ মার্চ থেকে ৩১ মে। তবু এখনও প্রকাশ্যে আসেনি পূর্ণাঙ্গ নির্ঘণ্ট। এই বিলম্ব নিয়ে প্রশ্ন উঠছিলই। অবশেষে মুখ খুলল ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI)। বিসিসিআই সূত্রে জানা গিয়েছে, আসন্ন বিধানসভা নির্বাচনই মূল বাধা। পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু এবং অসমে ভোটের সম্ভাব্য সূচি আইপিএলের ম্যাচের তারিখের সঙ্গে সংঘাত তৈরি করতে পারে। যা ঘনিয়ে তুলবে নিরাপত্তা ব্যবস্থার জটিলতাও। ফলে চূড়ান্ত সূচির ঘোষণা আটকে রয়েছে।

ভোট বনাম ক্রিকেট: নিরাপত্তাই বড় ফ্যাক্টর

বোর্ডের এক কর্তা জানিয়েছেন, ভোট ও গণনার দিনগুলিতে রাজ্য পুলিশ ময়দানে পর্যাপ্ত নিরাপত্তা দিতে পারবে না। সেক্ষেত্রে ভেন্যু বদলাতে হবে। আর এক-দুটি ম্যাচ নয়দরকারে পুরো দলের হোম-অ্যাওয়ে সূচি নতুন করে সাজাতে হতে পারে। বিশেষ করে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) এবং চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) খেলা নিয়ে ধোঁয়াশা রয়েছে। ইডেন গার্ডেন্স (Eden Gardens) না পেলে সাধারণত গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামে ম্যাচ সরানো হবে। কিন্তু অসমেও ভোট থাকলে সেই পথ বন্ধ। সূত্রের খবর, বিকল্প হিসেবে কটকের বারাবাটি স্টেডিয়াম (Barabati Stadium) নিয়ে ওড়িশা ক্রিকেট অ্যাসোসিয়েশনের সঙ্গে কথাবার্তা চলছে।

রাজস্থানের ঘরছাড়া দশা

সমস্যা রয়েছে মরুশহরেও। রাজস্থান ক্রিকেট অ্যাসোসিয়েশনের (Rajasthan Cricket Association) সঙ্গে টানাপড়েনের জেরে রাজস্থান রয়্যালসকে (Rajasthan Royals) নতুন হোম ভেন্যু খুঁজতে হচ্ছে। শোনা যাচ্ছে, মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশনের (Maharashtra Cricket Association) সঙ্গে কথাবার্তা এগিয়েছে। পুণের এমসিএ স্টেডিয়াম (MCA Stadium) সম্ভাব্য বিকল্প হতে পারে। এমত পরিস্থিতিতে নির্দিষ্ট ভেন্যু চূড়ান্ত না হলে সূচি প্রকাশ কঠিন।

বিশ্বকাপ-পরবর্তী হস্তান্তরও বাধা

ইতিমধ্যে শুরু হয়েছে টি-২০ বিশ্বকাপ (T20 World Cup)। দিল্লি, কলকাতা, মুম্বই, চেন্নাই, আমদাবাদপাঁচটি আইপিএল ভেন্যুই এই মুহূর্তে ম্যাচ আয়োজন করছে। বিশ্বকাপ শেষের পর মাঠ হস্তান্তর, পিচ প্রস্তুতি, সম্প্রচার সংক্রান্ত কাজসব মিলিয়ে সময় লাগবে। বোর্ড সূত্রে ইঙ্গিত, প্রয়োজনে দুই দফায় সূচি প্রকাশ করা হতে পারে। প্রথমে প্রাথমিক পর্ব, পরে বাকি ম্যাচ।

উল্লেখ্য, গত মরশুমে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (Royal Challengers Bengaluru) প্রথমবার শিরোপা জিতেছিল আমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে (Narendra Modi Stadium)। ফলে আগ্রহ এবার আরও বেশি। সব মিলিয়ে দেরি অস্বাভাবিক নয়, বক্তব্য বোর্ডের। তবে সমর্থকদের অপেক্ষাও বাড়ছে। ভোটের ক্যালেন্ডার চূড়ান্ত হলে বহুল প্রতীক্ষিত নির্ঘণ্ট প্রাকশ্যে আসে কিনা—এখন সেটাই দেখার। 


```