Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার

IPL 2026 Auction: আইপিএল মহানিলাম কবে? আয়োজন কি ভারতেই? সর্বশেষ রিপোর্টে মিলল সদুত্তর

নিয়ম অনুযায়ী, প্রতিটি ফ্র্যাঞ্চাইজি সর্বোচ্চ তিনজন অভিজ্ঞ ভারতীয়, দুজন বিদেশি ও দুজন অনক্যাপড ভারতীয় খেলোয়াড় ধরে রাখতে পারবে। পাঁচজন ক্রিকেটার রাখলে অন্তত একজনকে হতে হবে অনক্যাপড ভারতীয়।

IPL 2026 Auction: আইপিএল মহানিলাম কবে? আয়োজন কি ভারতেই? সর্বশেষ রিপোর্টে মিলল সদুত্তর

বিরাট কোহলি

রূপক মিশ্র

শেষ আপডেট: 9 November 2025 16:22

দ্য ওয়াল ব্যুরো: আইপিএল ২০২৬ (IPL 2026) সিজনের মহানিলামের তারিখ প্রায় ঠিক। রিপোর্ট বলছে, ১৫ ডিসেম্বর অনুষ্ঠিত হবে এবারের নিলাম। আগের খবর অনুযায়ী মনে করা হচ্ছিল, নিলাম হবে উপসাগরীয় কোনও শহরে। তবে টাইমস অব ইন্ডিয়ার (Times of India) সর্বশেষ রিপোর্টে দাবি করা হয়েছে—আসর বসবে ভারতে (India)। যদিও বিসিসিআই (BCCI) এ বিষয়ে এখনও আনুষ্ঠানিক কোনও ঘোষণা করেনি।

এর আগে ২০২৩ সালের নিলাম হয়েছিল দুবাইয়ে (Dubai), ২০২৪ সালে জেদ্দায় (Jeddah)। এবার দু’বছর পর ফের দেশে ফিরতে চলেছে আয়োজন। রিপোর্টে আরও বলা হয়েছে, ১৫ ডিসেম্বর নিলাম অনুষ্ঠিত হলেও, সব দলকে নিজেদের খেলোয়াড় ধরে রাখার (retention) তালিকা জমা দিতে হবে ১৫ নভেম্বরের মধ্যে।

এর আগে ক্রিকবাজ (Cricbuzz) জানিয়েছিল, বিসিসিআই উপসাগরীয় অঞ্চলের একাধিক জায়গা নিয়ে পর্যালোচনা চালাচ্ছে—আবু ধাবি (Abu Dhabi) প্রথম সারিতে। ওমান (Oman) ও কাতারের (Qatar) নামও ছিল চর্চায়। তবে নতুন রিপোর্ট বলছে, ২০২২ সালের পর হয়তো এবারই প্রথমবার দেশে অনুষ্ঠিত হবে আইপিএল নিলাম। যদিও কোন শহরে, তা স্পষ্ট করা হয়নি।

অন্যদিকে, মহিলা আইপিএল (WPL) বা উইমেন্স প্রিমিয়ার লিগের (Women’s Premier League) নিলামের তারিখও প্রায় নিশ্চিত। রিপোর্ট বলছে, ২৭ নভেম্বর দিল্লিতে (Delhi) আসর বসবে উইপিএলের পয়লা মেগা অকশন, যেহেতু ২০২৩ সালে উদ্বোধনের পর এবারই প্রথমবার বড় আকারের দলবদলের সুযোগ মিলবে।

চলতি সপ্তাহে প্রকাশিত হয়েছে উইপিএল রিটেনশন তালিকা। ভারতীয় তারকা দীপ্তি শর্মা (Deepti Sharma) ও দক্ষিণ আফ্রিকার অধিনায়ক লরা উলভার্টকে (Laura Wolvaardt) ছেড়েছে যথাক্রমে ইউপি ওয়ারিয়র্জ (UP Warriorz) ও গুজরাত জায়ান্টস (Gujarat Giants)। অন্যদিকে বিশ্বকাপজয়ী দলের সদস্য হরমনপ্রীত কৌর (Harmanpreet Kaur), স্মৃতি মন্ধানা (Smriti Mandhana), জেমাইমা রদ্রিগেজ (Jemimah Rodrigues), শেফালি বর্মা (Shafali Verma) ও রিচা ঘোষকে (Richa Ghosh) ধরে রেখেছে তাদের নিজেদের দল।

নিয়ম অনুযায়ী, প্রতিটি ফ্র্যাঞ্চাইজি সর্বোচ্চ তিনজন অভিজ্ঞ ভারতীয়, দুজন বিদেশি ও দুজন অনক্যাপড ভারতীয় খেলোয়াড় ধরে রাখতে পারবে। পাঁচজন ক্রিকেটার রাখলে অন্তত একজনকে হতে হবে অনক্যাপড ভারতীয়। এছাড়া এবার প্রথমবারের মতো ফ্র্যাঞ্চাইজিগুলিকে দেওয়া হবে রাইট-টু-ম্যাচ (RTM) সুবিধা—অর্থাৎ, চাইলে আগের মরসুমের খেলোয়াড়কে আবার দলে ফেরানো যাবে নিলামের মাধ্যমে।


```