Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

IPL 2026: ‘আমার বিরুদ্ধে অ্যাজেন্ডা চলছে… ঈর্ষা করছে!’ কোন প্রশ্ন শুনে রাগে ফেটে পড়লেন রাহানে?

আইপিএল ২০২৬-এ পরপর দুই হারে খাদের কিনারে কেকেআর। এর মাঝেই স্ট্রাইক রেট নিয়ে প্রশ্ন তুলতেই মেজাজ হারালেন অধিনায়ক অজিঙ্ক রাহানে। সাফ জানালেন, তাঁর বিরুদ্ধে অ্যাজেন্ডা চলছে। ৬ এপ্রিল পঞ্জাব ম্যাচের আগে কী বললেন নাইট অধিনায়ক?

IPL 2026: ‘আমার বিরুদ্ধে অ্যাজেন্ডা চলছে… ঈর্ষা করছে!’ কোন প্রশ্ন শুনে রাগে ফেটে পড়লেন রাহানে?

অজিঙ্ক রাহানে

রূপক মিশ্র

শেষ আপডেট: 3 April 2026 11:36

দ্য ওয়াল ব্যুরো: পরপর দুই হার। গতরাতে সানরাইজার্সের বিরুদ্ধে ১০ বলে মাত্র ৮ রান। মুম্বই ম্যাচে রান পেলেও দলকে জেতাতে ব্যর্থ। সবমিলিয়ে চাপ বাড়ছিল। তার উপর প্রেস কনফারেন্সে সাংবাদিক স্ট্রাইক রেট নিয়ে প্রশ্ন তুললেন। ব্যস, আর যায় কোথায়! মুহূর্তে রাগে ফেটে পড়লেন কেকেআর অধিনায়ক অজিঙ্ক রাহানে (Ajinkya Rahane)। যিনি এমনিতে ঠান্ডা মাথার ক্রিকেটার হিসেবেই পরিচিত। কাল ধরা দিলেন অন্য মূর্তিতে। কেকেআর দলনেতার কথায়, ‘যারা আমাকে নিয়ে কথা বলছে, হয় তারা ক্রিকেট বোঝে না, নয়তো আমার বিরুদ্ধে অ্যাজেন্ডা চালাচ্ছে। আমায় সহ্য করতে পারে না। সাফল্য দেখে ঈর্ষান্বিত!’

‘২০২৩ থেকে স্ট্রাইক রেট সেরাদের মধ্যে’

রাহানের দাবি, ২০২৩ সাল থেকে তাঁর স্ট্রাইক রেট ক্রিকেট দুনিয়ার সেরাদের মধ্যে। তথ্যের বিচারে অবশ্য ভুল কিছু বলেননি। বক্তব্য সত্যি—২০২৩ সালে তিনি সিএসকের হয়ে ৩২৬ রান করেছিলেন, ১৭২.৪৯ স্ট্রাইক রেটে। যদিও ২০২৪ সালের ছবিটা আলাদা—২৪২ রান, স্ট্রাইক রেট মাত্র ১২৩.৪৭। সেই মরসুম শেষে সিএসকে তাঁকে ছেড়ে দেয়। মহানিলামে সই করায় কেকেআর। এরপর অধিনায়কের দায়িত্ব।

গত সিজনে কলকাতার জার্সিতে করেছেন ১৩ ম্যাচে ৩৯০ রান, স্ট্রাইক রেট ১৪৭.৭৩। তাতেও লাভ হয়নি। কেকেআর প্লে-অফে উঠতে ব্যর্থ। এবার নিলামে বেশ কিছু কেনাবেচার মধ্য দিয়ে স্কোয়াডে রদবদল এলেও দলের ফর্ম সেই তলানিতে। পরপর হেরে খাদের কিনারে কেকেআর। এমন আবহে রাহানের রাগে ফেটে পড়াটা ‘ভুল টাইমিং’ বলেই মনে করছে ক্রিকেট মহল।

‘বলতে দাও, আমি খুশি’

সমালোচনা নিয়ে প্রতিক্রিয়া অদ্ভুত। প্রবল চাপেও আত্মবিশ্বাসী রাহানে। বললেন, ‘মানুষ ভাবেনি অজিঙ্ক এতটা প্রমাণ করতে পারবে। তাই হজম হচ্ছে না। নেতিবাচক হোক বা ইতিবাচক—যাই বলুক, আমি খুশি, যে কথা হচ্ছে! যা খুশি বলতে দাও!’  যদিও এতকিছুর মধ্যে পাল্টা প্রশ্নও আছে। প্রথম খেলায় মুম্বই, দ্বিতীয় ম্যাচে সানরাইজার্সের বিরুদ্ধে—দুটোতেই কেকেআর চাপে ছিল। অধিনায়কের ব্যাটই পারত তখন দলকে টেনে তুলতে। সেটা হয়নি।

সামনে পাঞ্জাবের চ্যালেঞ্জ

৬ এপ্রিল ইডেন গার্ডেনসে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে কেকেআরের পরের লড়াই। শ্রেয়স আইয়ার এখন বিপক্ষ শিবিরের অধিনায়ক, কেকেআরের প্রাক্তনী। সেই ম্যাচেও যদি ফের একবার বিপর্যয় ঘনিয়ে আসে, তখন তিন ম্যাচে তিন হারের জেরে প্লে-অফের রাস্তা কঠিন হয়ে যাবে। রাহানে অ্যাজেন্ডা আর ঈর্ষার কথা বলছেন ঠিকই। কিন্তু ঘরের মাঠের দর্শক সেসবে ভুলবে না। সমালোচনার জবাব দিতে হবে ব্যাট হাতে।


```