Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

IPL 2025: একই দলের হয়ে ৯,০০০ রান করে ইতিহাস গড়লেন বিরাট

এই ম্যাচে ৫৪ রান করার সঙ্গে সঙ্গেই কিং কোহলি টি-টোয়েন্টিতে ৯০০৪* রান করে ফেলেছেন। কোহলি ২০০৮ সালে আরসিবির সঙ্গে তাঁর আইপিএল কেরিয়ার শুরু করেছিলেন এবং তারপর থেকে তিনি এই দলেরই অংশ। 

IPL 2025: একই দলের হয়ে ৯,০০০ রান করে ইতিহাস গড়লেন বিরাট

শেষ আপডেট: 28 May 2025 15:50

দ্য ওয়াল ব্যুরো: মঙ্গলবার লখনউকে (LSG) আট উইকেটে হারিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এসেছে বেঙ্গালুরু (RCB)। এখন তারা কোয়ালিফায়ারে পাঞ্জাবকে হারালেই ফাইনালে উঠে যাবে। এখন অবধি আইপিএল চ্যাম্পিয়ন হতে পারেনি আরসিবি। তবে এবার তাঁরা যেভাবে ছুটছে তাতে স্বপ্ন দেখতে শুরু করেছেন গার্ডেন সিটির ফ্র্যাঞ্চাইজির সমর্থকরা।

বিরাট কোহলি (Virat Kohli) চলতি আইপিএলে দুরন্ত ফর্মে আছেন। টেস্ট ক্রিকেট থেকে সদ্য অবসর নিয়েছেন তিনি। সমালোচকরা বলেছিলেন, বিরাট এখন অতীতের তালিকায়। তাঁর অবসর নিয়েও নানান কথা হচ্ছে। অনেকেই বলছেন, টিম ইন্ডিয়া কোচ গৌতম গম্ভীর ও নির্বাচক প্রধান অজিত আগারকরের হাত রয়েছে কোহলির অবসরের পিছনে। তবে সব সমালোচনার জবাব দেওয়ার জন্য কোহলি বেছে নিয়েছেন প্রিয় বাইশ গজকেও। আরসিবিকে জেতানোর পাশাপাশি নিজেকে নিয়ে যাচ্ছেন এমন এক উচ্চতায়, যা কল্পনারও অতীত।

মঙ্গলবারের ম্যাচেও এক নজির (Record) গড়েছেন ভিকে, যা বিশ্ব ক্রিকেটে আর কারও নেই। টি-টোয়েন্টিতে (T-20) একটি দলের জার্সিতে (Same Team) তিনি প্রথম ব্যাটসম্যান হিসাবে ৯০০০ রানের (9000 Runs) মাইলফলক স্পর্শ করেছেন। 

এই ম্যাচে ৫৪ রান করার সঙ্গে সঙ্গেই কিং কোহলি টি-টোয়েন্টিতে ৯০০৪* রান করে ফেলেছেন। কোহলি ২০০৮ সালে আরসিবির সঙ্গে তাঁর আইপিএল কেরিয়ার শুরু করেছিলেন এবং তারপর থেকে তিনি এই দলেরই অংশ। 

লখনউয়ের বিপক্ষেতিনি ২৭ বলে চলতি মরশুমের অষ্টম অর্ধশতক পূর্ণ করেন। ৩০ বলে ১০টি চারের সাহায্যে ৫৪ রান করে তিনি আউট হন। 

টি-টোয়েন্টিতে একটি দলের হয়ে সবচেয়ে বেশি রান করা ব্যাটাররা

বিরাট কোহলি ৯০০৪*  রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু

রোহিত শর্মা   ৬০৬০   মুম্বই ইন্ডিয়ান্স 

জেমস ভিন্স    ৫৯৩৪   হ্যাম্পশায়ার

সুরেশ রায়না   ৫৫২৮  চেন্নাই সুপার কিংস 

এমএস ধোনি  ৫৩১৪   চেন্নাই সুপার কিংস 

বিরাট অবশ্য মঙ্গলবার আরও একটি রেকর্ড গড়েছেন। লখনউয়ের বিপক্ষে পঞ্চাশ রান করার সঙ্গে সঙ্গেই তিনি ডেভিড ওয়ার্নারকে  টপকে গিয়েছেন। এর আগেকোহলি এবং ওয়ার্নার যৌথভাবে শীর্ষে ছিলেন। এই দুই ব্যাটারেরই আইপিএলে ৬২টি অর্ধশতক করার রেকর্ড ছিল। তবেকোহলির নামে এখন ৬৩টি অর্ধশতক রয়েছে। রোহিত শর্মা তৃতীয় স্থানে রয়েছেন আইপিএলে ৪৬টি অর্ধশতক করে।

এক মরশুমে সর্বাধিক সংখ্যক অর্ধশতক হাঁকানোর দিক থেকে এটি কোহলির তৃতীয় সফল মরশুম। তিনি ২০১৬ সালে ১১টি এবং ২০২৩ সালে আটটি অর্ধশতক করেছিলেন।


```