Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

IPL 2025: ঋষভ সিদ্ধান্ত ফিরিয়ে না নিলেও আউট ছিলেন না জিতেশ, এমসিসি আইন কী বলছে?

আইন অনুসারে, বোলিং অ্যাকশন সম্পন্ন করার পরে অথবা পপিং ক্রিজের বাইরে পা রাখার পরে একজন বোলার নন-স্ট্রাইকারের রান-আউটের চেষ্টা করতে পারেন না। দিগ্বেশ যেহেতু এই শর্তগুলি পূরণ করতে পারেননি, তাই থার্ড আম্পায়ার শেষ পর্যন্ত জিতেশকে নট-আউটই ঘোষণা করতেন।

IPL 2025: ঋষভ সিদ্ধান্ত ফিরিয়ে না নিলেও আউট ছিলেন না জিতেশ, এমসিসি আইন কী বলছে?

নন-স্ট্রাইকার প্রান্তে জিতেশ শর্মাকে রানআউট করার প্রচেষ্টা দিগ্বেশ রাঠির

শেষ আপডেট: 28 May 2025 14:33

দ্য ওয়াল ব্যুরো: মঙ্গলবার একটা সময় পর্যন্ত মনে হচ্ছিল আরসিবির হাত থেকে বেড়িয়ে যাবে ম্যাচ। অন্তত বিরাট কোহলির আউট হওয়ার পর সেরকমই মনে হচ্ছিল। কিন্তু এই ম্যাচের অধিনায়ক জিতেশ শর্মা (Jitesh Sharma) খাদের কিনারা থেকে বেঙ্গালুরুকে তুলে এনে প্রথম দুই নিশ্চিত করে দিলেন।

তবে, এই ম্যাচে বেঙ্গালুরুর (RCB) অবিশ্বাস্য জয়ের পাশাপাশি আলোড়ন সৃষ্টি করেছে বিশেষ একটি ঘটনা। আসলে লখনউয়ের (LSG) স্পিনার দিগ্বেশ রাঠি (Digvesh Rathi) মানেই আলোচনার কেন্দ্রবিন্দু। তাঁর লম্বা চুল, সুনীল নারিনের মতো অ্যাকশন, প্রতিপক্ষ ব্যাটারকে আউট করার পর তাঁর চিরকুট বা নোটবুক সেলিব্রেশন- সবই আলোচ্য বিষয়। দুইবার জরিমানাও হয়েছে তাঁর, পাশাপাশি এক ম্যাচ সাসপেনশন। মঙ্গলবারও আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠলেন তিনি। 

ম্যাচের ১৭তম ওভারটি করছিলেন দিগ্বেশ রাঠি (Digvesh Rathi)। ওই বলে তিনি নন-স্ট্রাইকার এন্ডে থাকা জিতেশকে রান আউট করার চেষ্টা করেন। তবেলখনউ অধিনায়ক ঋষভ পন্থ আবেদন প্রত্যাহার করার সিদ্ধান্ত নেন। থার্ড আম্পায়ার তখন অবশ্য বড় পর্দায় রিপ্লে দেখছিলেন।

লখনউ অধিনায়ক পন্থ আপিল প্রত্যাহার করলে জিতেশ তাঁকে জড়িয়ে ধরেন। তবে, নিয়ম অনুযায়ী পন্থ আপিল প্রত্যাহার না করলেও জিতেশ আউট হতেন না। যদিও দিগ্বেশ যখন বেল ফেলে দেনতখন আরসিবির উইকেট-রক্ষক ব্যাটার জিতেশ নন-স্ট্রাইকার এন্ডের ক্রিজের বাইরে ছিলেন। তবে, এলএসজি স্পিনার এমন একটি ভুল করেন যার ফলে রান-আউটের প্রচেষ্টা বাতিল হয়েই যেত।

আইন অনুসারেবোলিং অ্যাকশন সম্পন্ন করার পরে অথবা পপিং ক্রিজের বাইরে পা রাখার পরে একজন বোলার নন-স্ট্রাইকারের রান-আউটের চেষ্টা করতে পারেন না। দিগ্বেশ যেহেতু এই শর্তগুলি পূরণ করতে পারেননিতাই থার্ড আম্পায়ার শেষ পর্যন্ত জিতেশকে নট-আউটই ঘোষণা করতেন।

এমসিসি আইন (MCC Rules):

বোলারের পা ক্রিজ অতিক্রম করার আগে যদি তিনি বেল ফেলে  দেন সেক্ষেত্রে নন-স্ট্রাইকার যদি ক্রিজের বাইরে থাকেন, তবে রান আউট বলে গণ্য করা হবে। 

বোলারের স্বাভাবিক বোলিং অ্যাকশনের সর্বোচ্চ বিন্দুতে পৌঁছনোর আগেই নন-স্ট্রাইকার ক্রিজ ছেড়ে চলে গেলেওবোলার যখন সেই বিন্দুতে পৌঁছে যায়, তখন এই আইন অনুসারে বোলারের পক্ষে নন-স্ট্রাইকারকে রান আউট করা আর সম্ভব হয় না।

তৃতীয় আম্পায়ার উলহাস গান্ধে এই আইন অনুসারেই জিতেশকে নটআউট ঘোষণা করতেন। কারণ রাঠির পা বেল ফেলে দেওয়ার আগেই পপিং ক্রিজ অতিক্রম করেছিলযার অর্থ হল তিনি সেই মুহূর্তটি অতিক্রম করেছিলেন যখন নন-স্ট্রাইকার এন্ডে রান আউট আইনত প্রভাবিত হতে পারে। 


```