Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
I PAC: ৫০ কোটির বেআইনি লেনদেন, আই প্যাক ডিরেক্টর ভিনেশের বিরুদ্ধে ৬ বিস্ফোরক অভিযোগ ইডিরWest Bengal Election 2026 | ‘৫০-আসন জিতে তৃণমূলকে ১৫০-আসনে হারাব’ মাতৃত্বের দুশ্চিন্তা, ‘ভাল মা’ হওয়ার প্রশ্ন—সদগুরুর পরামর্শে স্বস্তি পেলেন আলিয়ালক্ষ্য ২০২৯ লোকসভা ভোট, তড়িঘড়ি মহিলা সংরক্ষণ কার্যকরে মরিয়া মোদী! বাধা হয়ে দাঁড়াবে কি কংগ্রেস?Gold investment: যুদ্ধের বাজারে সোনার দাম কমছে! এটাই কি বিনিয়োগের সেরা সময়? কী বলছেন বিশেষজ্ঞরারহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ

IPL 2025: আমদাবাদে বৃষ্টির ভ্রূকুটি, পাঞ্জাব-মুম্বই ম্যাচ ভেস্তে গেলে কারা উঠবে ফাইনালে?

আইপিএলের নিয়ম অনুযায়ী কিন্তু বৃষ্টির চোটে ম্যাচ বাতিল হলে কপাল খুলবে পাঞ্জাবের। কারণ, বোর্ডের ঘোষণা অনুযায়ী, গ্রুপ স্তরে যে টিমের র‍্যাঙ্কিং উপরে ছিল, তারাই কোয়ালিফায়ার বা এলিমিনিটারের গণ্ডি ডিঙিয়ে পরের রাউন্ডে যাবে।

IPL 2025: আমদাবাদে বৃষ্টির ভ্রূকুটি, পাঞ্জাব-মুম্বই ম্যাচ ভেস্তে গেলে কারা উঠবে ফাইনালে?

পাঞ্জাব বনাম মুম্বই

শেষ আপডেট: 1 June 2025 11:21

দ্য ওয়াল ব্যুরো: আজ আমদাবাদে (Ahmedabad) মহারণ। মুখোমুখি পাঞ্জাব কিংস-মুম্বই ইন্ডিয়ান্স (PBKS vs MI)। নক আউটের লড়াই। পোশাকি নাম ‘কোয়ালিফায়ার ২’ (Qualifier 2)। কিন্তু পাঞ্জাবের কাছে এই ম্যাচ আসলে পড়ে পাওয়া চোদ্দো আনার মতো। গ্রুপ স্তরে ভাল খেলে দু’নম্বরে শেষ করার সুবিধেটুকু জুটেছে। নইলে বেঙ্গালুরুর (RCB) কাছে প্রথম কোয়ালিফায়ারে হারের পর বাড়ি ফিরতে হত।

অন্যদিকে মুম্বইয়ের (MI) কাছে এই লড়াই ধারাবাহিকতা দেখিয়ে চূড়াঙ্গ জঙ্গে পা রাখার চ্যালেঞ্জ। গুজরাত টাইটানস (GT), যাদের এক সময় চলতি সিজনের অন্যদম দাবিদার বলে মনে হচ্ছিল, তাদের মাথায় রানের বোঝা চাপিয়ে পরাস্ত করেছেন হার্দিক পান্ডিয়া, জসপ্রীত বুমরাহরা। আজ সামনে প্রভসিমরন সিং, শ্রেয়স আইয়ার। লড়াই মোটেও সহজ নয়। পাঞ্জাব চাইবে না একই ভুল দু’বার করতে। অধিনায়ক শ্রেয়স চাইবেন ইংল্যান্ড সফরে সুযোগ না পাওয়ার ঝাল ভালমতো ঝেরে ফেলতে।

আগের হিসেব অনুযায়ী আমদাম্যাচ হওয়ার কথা ছিল না। কিন্তু পহেলগাম নাশকতা ও তার জেরে ভারত-পাক সীমান্ত সংঘর্ষের জেরে স্থগিত হয়ে যাওয়া আইপিএল নতুন করে শুরু হওয়ায় ভেন্যু বদলে গুজরাতে নিয়ে আসা হয়। কোয়ালিয়ার ২-এর মতো ফাইনালও ইডেনের পরিবর্তে এখানেই অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, কলকাতা থেকে ফাইনাল সরানোর যুক্তি হিসেবে বিসিসিআই বৃষ্টির দোহাই দিয়েছিল। যেহেতু ৩ জুন, মঙ্গলবার, কলকাতা সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গে হাল্কা থেকে মাঝারি বর্ষণের পূর্বাভাস রয়েছে, তাই ফাইনাল সরিয়ে আনা হয় আমদাবাদে।

কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে, বৃষ্টির ভ্রূকুটি থেকে কিন্তু নিস্তার পায়নি গুজরাতও। আজ বর্ষণের অনুমান বা আভাস না থাকলেও গতকাল পর্যন্ত আমদাবাদে বৃষ্টি হয়েছে। যার জেরে পাঞ্জাবের অনুশীলন ভেস্তে যায়। আজ কী হবে, সেদিকে তাকিয়ে ক্রিকেট অনুরাগীরা। সেই সঙ্গে জমতে শুরু করেছে অবধারিত প্রশ্ন—বৃষ্টি হলে ম্যাচের কী হবে? যদি পুরো লড়াইটাই জলে যায়, তাহলে কে উঠবে ফাইনালে? রিজার্ভ ডে বা অতিরিক্ত দিনের বন্দোবস্ত হয়েছে কি?

আইপিএলের নিয়ম অনুযায়ী কিন্তু বৃষ্টির চোটে ম্যাচ বাতিল হলে কপাল খুলবে পাঞ্জাবের। কারণ, বোর্ডের ঘোষণা অনুযায়ী, গ্রুপ স্তরে যে টিমের র‍্যাঙ্কিং উপরে ছিল, তারাই কোয়ালিফায়ার বা এলিমিনিটারের গণ্ডি ডিঙিয়ে পরের রাউন্ডে যাবে। চলতি সিজনে গ্রুপের লড়াই পাঞ্জাব পয়েন্ট এবং নেট রান রেট—দু’দিক দিয়েই মুম্বইয়ের চেয়ে এগিয়ে শেষ করেছে। ফলে বৃষ্টির চোটে ম্যাচ ভেস্তে গেলে শ্রেয়স আইয়ারের দল ফাইনালে বেঙ্গালুরুর মুখোমুখি হতে চলেছে।

যদিও বিসিসিআই এবং আইপিএলের গভর্নিং কাউন্সিল সবদিক মাথায় রেখেই অতিরিক্ত সময় বরাদ্দ রেখেছে। টুর্নামেন্ট শুরুর আগেই ঘোষণা করা হয়: বৃষ্টির গোল পাকালে ম্যাচ শেষের জন্য এক ঘণ্টা অতিরিক্ত বরাদ্দ করা হবে। ওই বাড়তি সময়ের মধ্যে লড়াইয়ের ফলাফল বের করার চেষ্টা চলবে।

কিন্তু রিজার্ভ ডে? নিয়ম মোতাবেক, কোয়ালিফায়ার ও এলিমিনেটারের জন্য কোনও অতিরিক্ত দিন ধার্য হয়নি। রিজার্ভ ডে-র বন্দোবস্ত রয়েছে ফাইনালে। তার আগে নির্ধারিত দিনেই ম্যাচের ফলাফল বের করতে হবে। সুতরাং, বৃষ্টি হোক চায় না হোক—পাঞ্জাব বনাম মুম্বই ম্যাচের বিজয়ী দল কে, কারা উঠতে চলেছে ফাইনালে—সেটা জানা যাবে আজই।


```