Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

IPL 2025: হতাশ নীতা আম্বানির ছবি ভাইরাল, হারের কারণ জানালেন হার্দিক

মাথা হেলে রয়েছে পিছন দিকে, চোখ বন্ধ, কপালে হাত। বোঝাই যাচ্ছিল রীতিমতো মুষড়ে পড়েছেন তিনি। তাঁর পাশেই বসেছিলেন পুত্র আকাশ আম্বানী। তাঁকে দেখেও বোঝা যাচ্ছিল দলের এই হার তিনিও মেনে নিতে পারেননি।

IPL 2025: হতাশ নীতা আম্বানির ছবি ভাইরাল, হারের কারণ জানালেন হার্দিক

নীতা আম্বানি

শেষ আপডেট: 2 June 2025 13:25

দ্য ওয়াল ব্যুরো: পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্সকে (Mumbai Indians) ছিটকে দিয়ে ২০২৫ আইপিএল (IPL 2025) ফাইনালে উঠে পড়েছে শ্রেয়স আইয়ারের (Shreyas Iyer) পাঞ্জাব কিংস (Punjab Kings)। ৩ জুন ফাইনালে (Final) তারা খেলবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (Royal Challengers Bengaluru) বিরুদ্ধে। এই দুই দল আগে ফাইনালে উঠলেও চ্যাম্পিয়ন হতে পারেনি। অর্থাৎ এবার আইপিএল চ্যাম্পিয়ন হতে চলেছে নতুন কোনও দল।

রবিবার আমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে হার্দিক পাণ্ডিয়ার (Hardik Pandya) মুম্বই ইন্ডিয়ান্স নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ২০৩ রান তোলে। লক্ষ্যমাত্রা সমীহ করার মতো হলেও পাঞ্জাব এক ওভার বাকি থাকতেই পাঁচ উইকেট হারিয় ২০৭ রান তুলে ম্যাচ জিতে নেয়।

এবার খুব খারাপ শুরু করেও প্লে অফে উঠেছিল মুম্বই। দিল্লিকে হারানোর পর থেকেই উঠতে শুরু করে দলটির পারফরম্যান্স গ্রাফ। স্বাভাবিক ভাবেই বাণিজ্য নগরীর ফ্র্যাঞ্চাইজির সমর্থকরা স্বপ্ন দেখতে শুরু করে দিয়েছিলেন তাঁদের প্রিয় দলের আইপিএল জেতা কেবলমাত্র সময়ের অপেক্ষা। বিশেষজ্ঞরাও ফাইনালে দেখছিলেন মুম্বইকে। কিন্তু রবিবার আমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে সেই স্বপ্ন শেষ হয়ে গিয়েছে।

দলের হারের পর রীতিমতো হতাশ মুম্বই ইন্ডিয়ান্সের মালিক নীতা আম্বানি (Nita Ambani’s Emotional Reaction)। রবিবার রাতে ম্যাচ শেষের পর স্ট্যান্ডে স্পষ্টতই বিধ্বস্ত দেখা গিয়েছে তাঁকে। মাথা হেলে রয়েছে পিছন দিকেচোখ বন্ধ, কপালে হাত। বোঝাই যাচ্ছিল রীতিমতো মুষড়ে পড়েছেন তিনি। তাঁর পাশেই বসেছিলেন পুত্র আকাশ আম্বানী। তাঁকে দেখেও বোঝা যাচ্ছিল দলের এই হার তিনিও মেনে নিতে পারেননি।

মুম্বই অধিনায়ক হার্দিক পান্ডিয়া হেরে যাওয়ার পর স্বীকার করে নিয়েছেন যে, তাঁদের কিছু ভুল হয়েছিল। পাশাপাশি তিনি প্রশংসা করেছেন পাঞ্জাব অধিনায়ক শ্রেয়স আইয়ারেরও। হার্দিকের মতে, তাঁদের বোলিং কার্যকর হয়নি। পরিকল্পনা অনুযায়ী বল করতে পারেননি বোলাররা। 

পাণ্ডিয়া বলেছেন, গুরুত্বপূর্ণ ওভারগুলিতে বোলাররা ব্যর্থ হয়েছে। আমরা ভাল স্কোরই করেছিলাম। কিন্তু বোলিং ইউনিট সেই স্কোর ডিফেন্ড করতে পারেনি। তবে তাঁদের দোষ দেব না। শ্রেয়স যে ভাবে ব্যাট করেছে, তা ছিল অসাধারণ। আমাদের বোলারদের ও সর্বক্ষণ চাপে রেখে দিয়েছিল। আমরা যেভাবে চেয়েছিলাম সেভাবে পারফর্ম করতে পারিনি।” 

ম্যাচ পরবর্তী উপস্থাপনায় হার্দিককে প্রশ্ন করা হয়, বুমরাহের কি ১৭তম ওভারে বল করা উচিত ছিল? উত্তরে মুম্বই অধিনায়ক বলেন, পিছনের দিকে তাকালেপরিস্থিতি ভিন্ন হততবে হয়তো একটু বেশিই তাড়াহুড়ো হয়ে যেত।"


```