Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

IPL 2025: দরকার মাত্র ৬৭ রান, তাহলেই ‘কিং সাইজ’ রেকর্ড বিরাটের

আইপিএল ফ্র্যাঞ্চাইজির (IPL Franchise) হয়ে বিশ্বের প্রথম ব্যাটার (First Batter in the World) হিসাবে ৯০০০ রান (9000 runs) করার ক্ষেত্রে তিনি মাত্র ৬৭ রান দূরে।

IPL 2025: দরকার মাত্র ৬৭ রান, তাহলেই ‘কিং সাইজ’ রেকর্ড বিরাটের

বিরাট কোহলি

শেষ আপডেট: 17 May 2025 19:09

দ্য ওয়াল ব্যুরো: বিরাট কোহলির (Virat Kohli) ক্যাবিনেটে যা আছে, বিশ্বের আর কোনও ক্রিকেটারেই হয়তো নেই। নতুন নতুন রেকর্ড (New Record) গড়া তাঁর অভ্যাসে পরিণত হয়েছে সেই কবে থেকেই। আরও একটি রেকর্ডের মুখে কিং কোহলি। আর মাত্র ৬৭ রান (67 Runs) করলেই আরও একটি রেকর্ড গড়ে ফেলবেন তিনি।

সাময়িক স্থগিত থাকার পর আজ ফের শুরু হচ্ছে আইপিএল ২০২৫। চিন্নাস্বামীতে মুখোমুখি আরসিবি ও কেকেআর। এই ম্যাচে সকলের নজর থাকবে বিরাট কোহলির উপর। রজত পাতিদারের নেতৃত্বাধীন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এম চিন্নাস্বামী স্টেডিয়ামে অজিঙ্ক রাহানের কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে নামবে। আর এদিন জিতলেই আরসিবি প্লে-অফের জন্য যোগ্যতা অর্জন করবে। যদিও বেঙ্গালুরুতে লাগাতার বৃষ্টি হওয়ায় ম্যাচটির ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন থাকছেই।

টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর এটি বিরাটের প্রথম মাঠের উপস্থিতি। প্রচুর ব্যাটিং রেকর্ডের মালিক বিরাট আরেকটি মাইলফলকের দ্বারপ্রান্তে। আইপিএল ফ্র্যাঞ্চাইজির (IPL Franchise) হয়ে বিশ্বের প্রথম ব্যাটার (First Batter in the World) হিসাবে ৯০০০ রান (9000 runs) করার ক্ষেত্রে তিনি মাত্র ৬৭ রান দূরে।

বিরাট আইপিএলে করেছেন ৮৫০৯ রান এবং চ্যাম্পিয়ন্স লিগে ৪২৪ রান। আইপিএলে অভিষেকের পর থেকেই তিনি আরসিবির অংশ। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে তাঁর সমস্ত রানই এসেছে বেঙ্গালুরুর জার্সিতে।

২০০৮ সালে আরসিবির হয়ে আইপিএল অভিষেক হয় বিরাটের। আইপিএলের ইতিহাসে তিনিই একমাত্র খেলোয়াড়, যিনি প্রতি আইপিএল মরশুমে মাত্র একটি ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলেছেন। ২০০৯ সালে তাঁর চ্যাম্পিয়নস লিগে অভিষেক হয়। ২০১১ সালে টুর্নামেন্টে তার শেষ ম্যাচটি খেলেন। 

বিরাট আইপিএলে সর্বোচ্চ রান সংগ্রাহক হলেও, চ্যাম্পিয়নস লিগে সর্বাধিক রান সংগ্রাহক ব্যাটসম্যানদের তালিকার শীর্ষ দশেও নেই। ৮৪২ রান নিয়ে সুরেশ রায়না রান সংগ্রাহকের তালিকায় শীর্ষে রয়েছেন। তার পরেই আছেন কারন পোলার্ড ৬৪৯ রান করে। তিনি মুম্বই ইন্ডিয়ান্স এবং ত্রিনিদাদ ও টোবাগোর হয়ে খেলেছেন।


```