Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!

IPL 2025: ভক্তদের সুখবর দিলেন ধোনি, ২০২৬ আইপিএল নিয়ে এল বড় আপডেট

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুসারে, ধোনি ২০২৬ সালের আইপিএলও (2026 IPL) খেলবেন। ধোনির পক্ষ থেকে ফ্র্যাঞ্চাইজি মালিকদের কাছে কোনও ইঙ্গিত দেওয়া হয়নি যে, এটিই তাঁর শেষ মরশুম হতে চলেছে। 

IPL 2025: ভক্তদের সুখবর দিলেন ধোনি, ২০২৬ আইপিএল নিয়ে এল বড় আপডেট

মহেন্দ্র সিং ধোনি

শেষ আপডেট: 17 May 2025 17:20

দ্য ওয়াল ব্যুরো: আজ থেকে ফের শুরু হচ্ছে আইপিএল ২০২৫ (IPL 2025)। ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনার কারণে লিগের ১৮তম আসর মাঝপথে বন্ধ করে দিতে হয়েছিল। নয় দিনের বিরতির পর শনিবার আরসিব-কেকেআর ম্যাচ দিয়ে আবার শুরু হচ্ছে আইপিএল।

চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings), রাজস্থান রয়্যালস ও সানরাইজার্স হায়দরাবাদের ইতিমধ্যে এবারের আইপিএল থেকে ছুটি হয়ে গিয়েছে। চলতি আইপিএলে সবার প্রথমে প্লে অফের দৌড় থেকে ছিটকে যায় মহেন্দ্র সিং ধোনির (Mahendra Singh Dhoni) সিএসকে।

 

৫ বারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংসের পারফরম্যান্স এই মরশুমে একদমই ভাল ছিল না। এই মরশুমে এখন পর্যন্ত খেলা ১২টি ম্যাচের মধ্যে চেন্নাই সুপার কিংস মাত্র ৩টিতে জিতেছে। পাশাপাশি হেরেছে ৬টিতে। এখনও তাদের ২টি ম্যাচ খেলতে হবে।

২০ মে রাজস্থান রয়্যালসের মুখোমুখি হবে সিএসকে। এই ম্যাচটি দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। এর পর, ৫ মে, ধোনি ব্রিগেড গুজরাট টাইটান্সের মুখোমুখি হবে। চেন্নাইয়ের নিয়মিত অধিনায়ক রুতুরাজ গায়কোয়া চোটের কারণে এই মরশুমে মাঠের বাইরে ছিলেন। এমন পরিস্থিতিতে আবারও মহেন্দ্র সিং ধোনিকে চেন্নাইয়ের অধিনায়কত্বের দায়িত্ব দেওয়া হয়েছে। তবে, মাহির অধিনায়কত্বেও সিএসকের ভাগ্যের কোনও পরিবর্তন হয়নি।

আইপিএল ২০২৫ শেষ হতে চলেছে। ভক্তদের মনে প্রশ্ন জাগছে যে, ধোনিকে পরবর্তী মরশুমে (Next Season) খেলতে দেখা যাবে কি না। টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুসারে, ধোনি ২০২৬ সালের আইপিএলও (2026 IPL) খেলবেন। ধোনির পক্ষ থেকে ফ্র্যাঞ্চাইজি মালিকদের কাছে কোনও ইঙ্গিত দেওয়া হয়নি যে, এটিই তাঁর শেষ মরশুম হতে চলেছে। ধোনি বলেছেনতিনি কয়েক মাস পরে এই বিষয়ে সিদ্ধান্ত নেবেন। 

তবেপরবর্তী মরশুমে ধোনির অধিনায়ক থাকার সম্ভাবনা কম। কনুইয়ের চোট থেকে সেরে ওঠার পর রুতুরাজকেই সম্ভবত সিএসকে অধিনায়ক হিসাবে দেখা যাবে।

আইপিএলের ইতিহাসে সবচেয়ে বেশি ম্যাচ খেলেছেন মহেন্দ্র সিং ধোনি। এখন পর্যন্ত, তিনি ২৭৬টি ম্যাচের ২৪১ ইনিংসে ৩৮.৪৬ গড়ে এবং ১৩৭.৬৩ স্ট্রাইক রেটে ৫৪২৩ রান করেছেন। এই সময়ের মধ্যে, ধোনি ২৪টি অর্ধশতক করেছেন। আইপিএলে তিনি ষষ্ঠ সর্বোচ্চ রান সংগ্রাহক। ২০২৫ সালের আইপিএলে মাহি এখন পর্যন্ত ১২টি ম্যাচ খেলেছেন। এই সময়ের মধ্যে ধোনি ১৪০ স্ট্রাইক রেটে ১৮০ রান করেছেন।


```