মালিক সঞ্জীব গোয়েঙ্কা দল পরিচালনা সমিতির উপর অসন্তুষ্ট। তবে চাপটা বেশি জহিরের উপর। এই প্রাক্তন ভারতীয় স্পিডস্টারকে এক বছরের চুক্তিতে মরশুমের আগে পরামর্শদাতা হিসাবে নিযুক্ত করা হয়েছিল।

জাহির খান ও সঞ্জীব গোয়েঙ্কা
শেষ আপডেট: 5 June 2025 18:56
দ্য ওয়াল ব্যুরো: দলের ব্যর্থতার পর এবারও ছাঁটাই প্রথা বজায় রাখতে চলেছেন লখনউ সুপার জায়েন্টসের কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা (LSG owner Sanjiv Goenka)। গতবার তিনি ছেঁটেছিলেন অধিনায়ক লোকেশ রাহুলকে। তবে এবার অবশ্য অধিনায়কের উপর কোপ পড়েনি, জানা গিয়েছে ছাঁটাই হতে পারেন (Layoffs may occur) দলের মেন্টর তথা প্রাক্তন ভারতীয় পেসার জাহির খান (LSG Mentor Jaheer Khan)।
লখনউ সুপার জায়ান্টস আইপিএল ২০২৫ শেষ করেছে সপ্তম স্থানে থেকে। যা কিনা তাদের ইতিহাসে সবথেকে খারাপ ফল।
এবার ২৭ কোটি টাকা দিয়ে নিলাম থেকে ঋষভ পন্থকে কিনে অধিনায়ক করেছিল নবাবদের শহর। ঋষভ শেষ ম্যাচ ছাড়া প্রায় প্রতিটি ম্যাচেই ব্যর্থ হয়েছেন। তাঁর নেতৃত্বও সমালোচিত হয়েছে। পাশাপাশি দলটির কোচ প্রাক্তন অজি তারকা জাস্টিন ল্যাঙ্গারের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। তবে এই দু’জনের উপর কিন্তু কোপ পড়েনি। চাকরি খোয়াতে পারেন এলএসজির পরামর্শদাতা তথা মেন্টর জাহির খান।
ক্রিকবাজের একটি প্রতিবেদন অনুসারে, মালিক সঞ্জীব গোয়েঙ্কা দল পরিচালনা সমিতির উপর অসন্তুষ্ট। তবে চাপটা বেশি জহিরের উপর। এই প্রাক্তন ভারতীয় স্পিডস্টারকে এক বছরের চুক্তিতে মরশুমের আগে পরামর্শদাতা হিসাবে নিযুক্ত করা হয়েছিল। প্রতিবেদনে আরও বলা হয়েছে, জহিরের চুক্তি নবায়ন করা হবে কিনা তা এখনও অজানা এবং সূত্রগুলি মনে করে যে এটি হওয়ার সম্ভাবনা কম। কারণ জাহির এবার লখনউ বোলিং বিভাগকে কার্যকারী করে তুলতে পারেননি।