Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

IPl 2025: অভিষেক ম্যাচে ‘শূন্য’, তবুও বিশ্বের প্রথম ক্রিকেটার হিসাবে অনন্য কীর্তি মুশিরের

মুশির হলেন সেই ক্রিকেটার, যে বিশ্বের প্রথম খেলোয়াড় হিসাবে আইপিএল প্লে অফে নিজের কেরিয়ারের প্রথম টি-টোয়েন্টি ম্যাচটি  খেলেছেন। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে পাঞ্জাব কিংসের এই ক্রিকেটার নেমেছিলেন একজন ইমপ্যাক্ট প্লেয়ার হিসাবে। 

IPl 2025: অভিষেক ম্যাচে ‘শূন্য’, তবুও বিশ্বের প্রথম ক্রিকেটার হিসাবে অনন্য কীর্তি মুশিরের

মুশির খান

শেষ আপডেট: 30 May 2025 19:10

দ্য ওয়াল ব্যুরো: মুম্বইয়ের তরুণ ক্রিকেটার মুশির খানের (Mushir Khan) আইপিএল অভিষেক (IPL Debut) মোটেও ভাল হয়নি। কিন্তু তাঁর অভিষেকে একটি নজিরবিহীন ঘটনা (Unprecedented event) ঘটে গিয়েছে। এক কথায় আইপিএলে অভিষেক করে ইতিহাস তৈরি করছেন মুশির খান। 

মুশির হলেন সেই ক্রিকেটার, যে বিশ্বের প্রথম খেলোয়াড় হিসাবে আইপিএল প্লে অফে নিজের কেরিয়ারের প্রথম টি-টোয়েন্টি ম্যাচটি  খেলেছেন। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে পাঞ্জাব কিংসের এই ক্রিকেটার নেমেছিলেন একজন ইমপ্যাক্ট প্লেয়ার হিসাবে। আইপিএল মেগা নিলামে মুশির খানকে ৩০ লক্ষ টাকায় কিনেছিল পাঞ্জাব কিংস। মরশুমের লিগ ম্যাচগুলিতে খেলার সুযোগ পাননি তিনি। 

প্রথম কোয়ালিফায়ারে বেঙ্গালুরুর বোলারদের দাপটে তাসের ঘরের মতো ভেড়ে পড়ে পাঞ্জাবের টপ ও মিডল অর্ডার। তখন মুশির খানকে ইমপ্যাক্ট সাব হিসাবে ক্রিজে পাঠানো হয়। কিন্তু কোনও রান করেই মাত্র তিন বল খেলে সুয়াশ শর্মার বলে লেগ বিফোর দ্য উইকেট হয়ে ফিরে যান তিনি। আউট হওয়ার পর তিনি অবশ্য ডিআরএস নিয়েছিলেন। যদিও তাতে মুশির জীবন ফিরে পাননি।

উল্লেখ্যমুম্বইয়ের এই ব্যাটার ঘরোয়া ক্রিকেটে কোনও সাদা বলের ক্রিকেট ম্যাচ খেলেননি। আইপিএল অভিষেক ম্যাচটি ছিল মুশিরের প্রথম টি-টোয়েন্টি ম্যাচ। মুম্বইয়ের হয়ে খেলা মুশির ৯টি প্রথম-শ্রোণির ক্রিকেট ম্যাচ খেলেছেন কিন্তু এখনও লিস্ট এ ক্রিকেটে অভিষেকের সুযোগ পাননি।

পাশাপাশি মুশির খান আরও একটি অনন্য কৃতিত্ব অর্জন করেছেন। মুশির ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসাবে প্লে অফ থেকে টি-টোয়েন্টি অভিষেক করেন। 

অভিষেক ম্যাচটি মুশিরের জন্য মোটেও স্মরণীয় ছিল না। তিন বলেই খাতা না খুলেই প্যাভিলিয়নে ফিরে যান তিনি। তবেদুই ওভার বল করে ২৭ রান দিয়ে মায়াঙ্ক আগরওয়ালের উইকেট নেন এই অলরাউন্ডার।


```