Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

IPL 2025: ভুল থেকে শিক্ষা নেন, হয়ে ওঠেন ‘গেমচেঞ্জার’! রজত পাটিদারই কি আরসিবির তুরুপের তাস?

শুরুটা নড়বড়ে ছিল। অধিনায়কের আর্মব্যান্ড হাতে গলান রজত পাটিদার (Rajat Patidar)। কিন্তু সেভাবে আত্মবিশ্বাস ছলকে ওঠেনি। তারপর ধীরে ধীরে জমি ফিরে পেলেন যেই, আর পেছন ঘুরে তাকানোর প্রয়োজন পড়ল না!

IPL 2025: ভুল থেকে শিক্ষা নেন, হয়ে ওঠেন ‘গেমচেঞ্জার’! রজত পাটিদারই কি আরসিবির তুরুপের তাস?

রজত পাটিদার

শেষ আপডেট: 3 June 2025 13:28

দ্য ওয়াল ব্যুরো: শুরুটা নড়বড়ে ছিল। অধিনায়কের আর্মব্যান্ড হাতে গলান রজত পাটিদার (Rajat Patidar)। কিন্তু সেভাবে আত্মবিশ্বাস ছলকে ওঠেনি। তারপর ধীরে ধীরে জমি ফিরে পেলেন যেই, আর পেছন ঘুরে তাকানোর প্রয়োজন পড়ল না!

কীভাবে দলের সাধারণ সদস্য থেকে নেতৃত্বের রাশ নিজের হাতে পাকাপাকিভাবে টেনে নিলেন রজত—সেটা আরসিবি (RCB) শিবিরের আগে নিজের চোখে দেখেন চন্দ্রকান্ত পণ্ডিত (Chandrakant Pandit)। হালে কলকাতা নাইট রাইডার্সের হেড কোচ। কিন্তু গত মরশুমেও মধ্যপ্রদেশ রাজ্য টিমের কুর্সিতে ছিলেন।

‘ক্রিকেটার’ রজতকে নিয়ে বলতে গিয়ে চন্দ্রকান্তের মন্তব্য, ‘গত দুই থেকে তিন বছর ধরে আমি ওর হাতে দলের দায়িত্ব তুলে দেওয়ার মরিয়া চেষ্টা চালাই। দেখতাম টিমের সতীর্থরা রজতকে কতটা সম্মান করে। কিন্তু গোড়ায় ও ততটা আগ্রহ দেখায়নি। অধিনায়ক হিসেবে দেখার বিষয়ে ততটা আত্মবিশ্বাসী ছিল না রজত। কথা বলত মেপে। কী ভাবছে, তার আন্দাজও মিলত না।‘

এই ছবি বদলাল কখন? চন্দ্রকান্তের কথায়, ‘গত মরশুমে ও নিজে থেকে দলের নেতৃত্ব নিয়ে আগ্রহ দেখায়। সিজনের মাঝপথে কথাবার্তা চালিয়ে বুঝেছিলাম, ও কীভাবে কতটা উন্নতি করেছে। সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে রজতের অধিনায়কত্বে মধ্যপ্রদেশ খুব ভাল পারফর্ম করে। ফাইনালে ওঠে। আরসিবি কোচ অ্যান্ডি ফ্লাওয়ারের (Andy Flower) সঙ্গেও আমার এ বিষয়ে কথা হয়। ফ্লাওয়ার জানতে চান, রজতের বিশেষত্ব নিয়ে।‘

কোথায় বাকিদের থেকে আলাদা ‘অধিনায়ক’ রজত পাটিদার? চন্দ্রকান্তের ব্যাখ্যা, ‘ও ভয় না পেয়ে চটজলদি সিদ্ধান্ত নিতে জানে। পাশপাশি সিদ্ধান্তে গলদ থাকলে সেই মুহূর্তে ধরে ফেলে। এটা আমি মুস্তাক আলি ট্রফি চলাকালীন বুঝতে পেরেছিলাম। আমায় এসে সরাসরি জানিয়েছিল—এই এই সিদ্ধান্ত ঠিক হয়নি, এই এই জায়গায় খামতি থেকে গিয়েছে। অকপট স্বীকারোক্তি খুব গুরুত্বপূর্ণ।‘

শুধু অধিনায়ক নয়, ব্যাট হাতেও একইভাবে ‘আত্মসমালোচক’ রজত। চন্দ্রকান্ত বলেছেন, ‘অনেক বার রজত ভুল শট খেলে আউট হয়েছে। আমি রাগ দেখিয়েছি। কিন্তু বকা খেয়েও ও টুঁ শব্দ পর্যন্ত করেনি। পরের ম্যাচে পারফর্ম করে জবাব দিয়েছে। ওর জায়গায় আর কেউ থাকলে ‘বাজে শট আসলে খেলারই অঙ্গ’ বলে চালিয়ে দিত। কিন্তু রজত খুব ভাল ছাত্র। আলাপ-আলোচনা থেকে ভুল বুঝতে পারে। সেই ভুল থেকে শিক্ষা নেয়।‘

মধ্যপ্রদেশের প্রাক্তন অধিনায়ক দেবেন্দ্র বান্ডেলা। চন্দ্রকান্তের মতো তিনিও রজত পাটিদারকে কাছ থেকে দেখেছেন। ঝুঁকি নিয়েই দেবেন্দ্র সাফ জানিয়েছেন, এবারের আইপিএল ট্রফি জিততে চলেছে আরসিবি। কারণ? অবশ্যই রজত পাটিদার। তিনিই বড় ম্যাচের গেম চেঞ্জার। মুম্বইয়ের বিরুদ্ধে মুস্তাক আলির ফাইনালে ৮১ রানের বিস্ফোরক ইনিংস সবচেয়ে ভাল প্রমাণ। নিজের দিনে অপ্রতিরোধ্য।

আজ আমদাবাদের মাঠেও ‘রণং দেহী’ রজতকে দেখতে চাইবেন বেঙ্গালুরু সমর্থকেরা।


```