Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

IPL 2025: মার্করামের উইকেট নিয়ে মালিঙ্গার রেকর্ড ভাঙলেন হর্ষল, লখনউয়ের বিদেশি ত্রয়ীর নজির

মার্করামের উইকেটটি ছিল হর্ষলের ১৫০তম আইপিএল উইকেট। উইকেটটি তাঁর আইপিএল কেরিয়ারের ২৩৮১তম বলে এসেছে। এতদিন পর্যন্ত সব থেকে কম বলে ১৫০ উইকেট নেওয়ার রেকর্ড ছিল লাসিথ মালিঙ্গার দখলে। মালিঙ্গার ১৫০টি উইকেট নিতে লেগেছিল ২৪৪৪ বল।

IPL 2025: মার্করামের উইকেট নিয়ে মালিঙ্গার রেকর্ড ভাঙলেন হর্ষল, লখনউয়ের বিদেশি ত্রয়ীর নজির

হর্ষল প্যাটেল

শেষ আপডেট: 20 May 2025 16:56

দ্য ওয়াল ব্যুরো: সোমবার লখনউকে তাদের ঘরের মাঠে হারিয়েছে হায়দরাবাদ (LSG vs SRH)। সেই সঙ্গে শেষ হয়ে গিয়েছে লখনউয়ের প্লে অফ স্বপ্ন। এই ম্যাচে নজির (Record) গড়েছেন হায়দরাবাদের পেসার হর্ষল প্যাটেল (Harshal Patel)। ডানহাতি এই পেসার এখন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ইতিহাসে বলের দিক থেকে দ্রুততম ১৫০ উইকেটের (Fastest 150 Wicket) মালিক।

হর্ষল সোমবার ইনিংসের ১৬তম ওভারে তাঁর ট্রেডমার্ক স্লোয়ার ইয়র্কারের আউট করেন এইডেন মার্করামকে। এই উইকেট নিয়েই তিনি ভেঙে দেন শ্রীলঙ্কার পেসার লাসিথ মালিঙ্গার (Sri Lankan Pacer Lasith Malinga) একটি রেকর্ড। 

মার্করামের উইকেটটি ছিল হর্ষলের ১৫০তম আইপিএল উইকেট। উইকেটটি তাঁর আইপিএল কেরিয়ারের ২৩৮১তম বলে এসেছে। এতদিন পর্যন্ত সব থেকে কম বলে ১৫০ উইকেট নেওয়ার রেকর্ড ছিল শ্রীলঙ্কান গ্রেট লাসিথ মালিঙ্গার দখলে। মুম্বই ইন্ডিয়ান্সের প্রাক্তনী মালিঙ্গার ১৫০টি উইকেট নিতে লেগেছিল ২৪৪৪ বল

বল বিবেচনায় আইপিএলে দ্রুততম ১৫০ উইকে

হর্ষল প্যাটেল (২৩৮১)

লাসিথ মালিঙ্গা (২৪৪৪)

যুজবেন্দ্র চাহাল (২৫৪৩)

ডোয়েন ব্র্যাভো (২৬৫৬)

জসপ্রীত বুমরাহ (২৮৩২)

পাশাপাশি ম্যাচের সংখ্যার দিক থেকে হর্ষল দ্বিতীয় দ্রুততম ১৫০ উইকেটের মালিক। ১১৭ ম্যাচে তিনি এই অর্জন করেছেন। এই তালিকার শীর্ষে রয়েছেন লাসিথ মালিঙ্গা। মাত্র ১০৫টি ম্যাচে এই অর্জন করেন লঙ্কান তারকা

তবে সোমবার হারলেও লখনউয়ের বিদেশি ত্রয়ী মিচেল মার্শ, এইডেন মার্করাম এবং নিকোলাস পুরান একটি রেকর্ড গড়েছেন। আইপিএল ইতিহাসে প্রথম বিদেশি ত্রয়ী হিসাবে একই দলের হয়ে এক মরশুমে ৪০০ বা তার বেশি রান করেছেন এই তিন ব্যটারই


```