Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

IPL 2025: প্রতিশ্রুতি রাখলেন রোহিত, নিজের ল্যাম্বরগিনি উরুস দিলেন বিজয়ীকে, দেখুন ভিডিও

আইপিএল ২০২৫-এর আগে, রোহিত শর্মা-সহ অনেক ক্রিকেটার একটি অনলাইন গেমিং অ্যাপের বিজ্ঞাপনে উপস্থিত হয়েছিলেন। সেই বিজ্ঞাপনে, রোহিত মজা করে বলেছিলেন, তিনি ভাগ্যবান বিজয়ীদের একজনকে নিজের ল্যাম্বরগিনি উরুস উপহার দেবেন।

IPL 2025: প্রতিশ্রুতি রাখলেন রোহিত, নিজের ল্যাম্বরগিনি উরুস দিলেন বিজয়ীকে, দেখুন ভিডিও

প্রিয় ল্যাম্বরগিনি উরুসের সঙ্গে রোহিত

শেষ আপডেট: 20 May 2025 15:16

দ্য ওয়াল ব্যুরো: রোহিত শর্মাকে (Rohit Sharma) প্রায়শই দেখা যেত তাঁর নীল (Blue) রংয়ের ল্যাম্বরগিনি উরুস (Lamborghini Urus) নিয়ে চালকের আসনে বসে মুম্বইয়ে ঘুরে বেড়াচ্ছেন। এই গাড়িটি ছিল তাঁর অত্যন্ত পছন্দের। স্টাইলিশ বিলাসবহুল গাড়িটি দীর্ঘদিন ধরে রোহিতের সঙ্গী। গাড়িটির নম্বরেও বিশেষত্ব রয়েছে। গাড়ির রেজিস্ট্রেশন নম্বরের শেষে রয়েছে ‘২৬৪’ (264)। এই নম্বরটি একদিনের আন্তর্জাতিকে তার বিশ্ব রেকর্ড ২৬৪ রানের ইনিংসের প্রতি শ্রদ্ধাঞ্জলি। 

এবার নিজের অতি পছন্দের এই গাড়ি হিটম্যান উপহার দিলেন এক ফ্যানকে। রোহিতের কাছ থেকে স্মরণীয় উপহারটি (Memorable Gift) পাওয়া ভাগ্যবান লেন ফ্যান্টাসি ক্রিকেট প্রতিযোগিতার বিজয়ীদের একজন (Fantasy Cricket Winner)

আইপিএল ২০২৫-এর (IPL 2025) আগেরোহিত শর্মা-সহ অনেক ক্রিকেটার একটি অনলাইন গেমিং অ্যাপের বিজ্ঞাপনে উপস্থিত হয়েছিলেন। সেই বিজ্ঞাপনেরোহিত মজা করে বলেছিলেনতিনি ভাগ্যবান বিজয়ীদের একজনকে নিজের ল্যাম্বরগিনি উরুস উপহার দেবেন। যদিও সে সময় সকলে ভেবেছিলেন, অনলাইন গেমিং সংস্থাটিই হয়তো বিজয়ীকে উপহার হিসাবে ল্যাম্বরগিনি উরুস দেবে। সেই গাড়িটির রং হতে পারে রোহিতের গাড়িটির মতোই নীল। কিন্তু গাড়ির নম্বর প্লেট দেখেই বোঝা গিয়েছে, গাড়িটি রোহিতেরই। 

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গিয়েছেরোহিত গাড়ির চাবি ভক্তের হাতে তুলে দিচ্ছেন, আর পিছনে রয়েছে বিলাসবহুল এসইউভিটি। ভারতে ল্যাম্বরগিনি উরুসের দাম প্রায় ৪ কোটি টাকা।


```