Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

IPL 2025: ১৪ বছর বয়সেই রেকর্ডের পাহাড়ে, বৈভবের ছটায় আলোকিত আইপিএল

চলতি আইপিএলে ৭টি ম্যাচ খেলে মোট ২৫২ রান করে অনেক রেকর্ড ভেঙে দিয়েছে বৈভব। 

IPL 2025: ১৪ বছর বয়সেই রেকর্ডের পাহাড়ে, বৈভবের ছটায় আলোকিত আইপিএল

বৈভব সূর্যবংশী

শেষ আপডেট: 21 May 2025 15:36

দ্য ওয়াল ব্যুরো: বিহারের ১৪ বছর (14 Years) বয়সি বৈভব সূর্যবংশীকে (Vaibhav Suryavanshi ) আইপিএল ২০২৫ (IPL 2025)-এর মেগা নিলামে (Mega Auction) ১.১ কোটি টাকায় কিনেছিল রাজস্থান রয়্যালস (Rajasthan Royals)। নিলামেই ইতিহাস তৈরি করে বৈভব। এর আগে এতো কম বয়সে কেউ নিলামে ওঠেনি। 

ঘরোয়া ক্রিকেট ও অনূর্ধ্ব-১৯ ভারতীয় দলের হয়ে আগেই নজর কেড়েছিল এই কিশোর।এরপর রাজস্থানের হয়ে অভিষেক ম্যাচেই ব্যাট হাতে তাণ্ডব চালিয়ে সকলের মন জয় করে নিয়েছে বৈভব।

লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে আইপিএল অভিষেক হয় বৈভবের। প্রথম ম্যাচের প্রথম বলেই ছক্কা মেরে বৈভব বুঝিয়ে দেয় নতুন তারার আগমন ঘটতে চলেছে ক্রিকেটবিশ্বে। অভিষেক ম্যাচে বৈভব করে ৩৪ রান। এই মরশুমে তার সেরা ইনিংসটি অবশ্য ছিল গুজরা টাইটান্সের বিপক্ষে। ওই ম্যাচে মহম্মদ সিরাজদের তুলোধনা করে ৩৮ বলে ১০১ রান করে বৈভব

পরের দুই ম্যাচে অবশ্য রান পায়নি বিহারের এই কিশোর। তবে চলতি আইপিএলে ৭টি ম্যাচ খেলে মোট ২৫২ রান করে অনেক রেকর্ড (Record) ভেঙে দিয়েছে বৈভব। 

আইপিএল ২০২৫-এ বৈভবের রেকর্ড:

  • আইপিএলের ইতিহাসে সবচেয়ে কম বয়সি খেলোয়াড় বৈভব সূর্যবংশী। মাত্র ১৪ বছর বয়সে অভিষেক করে ইতিহাস সৃষ্টি করেছে এই কিশোর

  • আইপিএলের ইতিহাসে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসাবে সেঞ্চুরি করার রেকর্ডও বৈভব সূর্যবংশীর। গুজরা টাইটান্সের বিপক্ষে তার এই সেঞ্চুরি এসেছে

  • গুজরা টাইটান্সের বিপক্ষে মাত্র ৩৫ বলে সেঞ্চুরি করে আইপিএলে দ্রুততম ভারতীয় ব্যাটার হিসাবে সেঞ্চুরি করার রেকর্ডও বৈভবের দখলে।

  • ২০ বছর বয়সের আগে আইপিএলের এক মরশুমে সবচেয়ে বেশি ছক্কা মারা ব্যাটসম্যান হিসাবে নাম লিখিয়েছে বৈভব সূর্যবংশী। ২০২৫ মরশুমে তার ব্যাট থেকে এসেছে ২৪টি ছক্কা।

  • আইপিএল ইতিহাসে সর্বোচ্চ স্ট্রাইক রেটের (২০৬.৫৬) রেকর্ডও বৈভবের দখলে।

  • আইপিএল অভিষেকের প্রথম বলেই ছক্কা হাঁকা বৈভব।

  • বৈভব সূর্যবংশী এক ইনিংসে সর্বাধিক ছক্কা মারার ক্ষেত্রেও আনক্যাপড খেলোয়াড়দের শীর্ষে। এই ক্ষেত্রে সে ঈশান কিষাণের ৯টি ছক্কার রেকর্ড ভেঙে দিয়েছে।

  • বৈভব টি-টোয়েন্টি ক্রিকেটের এক ইনিংসে মাত্র বাউন্ডারি দিয়ে ৪০ রান করা সর্বকনিষ্ঠ ব্যাটসম্যান। 

```