Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

চ্যাম্পিয়ন্স ট্রফির 'দুর কী বাত', ইংল্যান্ড সিরিজই 'অগ্নিপরীক্ষা' টিম ইন্ডিয়ার সিনিয়রদের?

শোনা যাচ্ছে, এই সিরিজে টিম ইন্ডিয়ার তারকা পেসার মহম্মদ সামি কামব্যাক করতে পারেন।

চ্যাম্পিয়ন্স ট্রফির 'দুর কী বাত', ইংল্যান্ড সিরিজই 'অগ্নিপরীক্ষা' টিম ইন্ডিয়ার সিনিয়রদের?

বিরাট কোহলি এবং রোহিত শর্মা

শেষ আপডেট: 8 January 2025 15:51

দ্য ওয়াল ব্যুরো : আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। কিন্তু, এই টুর্নামেন্টের জন্য এখনও ভারতীয় ক্রিকেট স্কোয়াড ঘোষণা করা হয়নি। সূত্রের খবর, এই টুর্নামেন্টে জায়গায় অর্জন করতে হলে, টিম ইন্ডিয়ার সিনিয়রদের যথেষ্ট কাঠখড় পোড়াতে হবে। শোনা যাচ্ছে, ইংল্যান্ড সিরিজে 'অগ্নিপরীক্ষা' দিতে হবে রোহিত-বিরাটদের।

সম্প্রতি, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে গিয়েছিল ভারতীয় ক্রিকেট দল। এই সিরিজে টিম ইন্ডিয়ার ব্যাটিং ডিপার্টমেন্ট কার্যত মুখ থুবড়ে পড়েছিল। টপ অর্ডারের এই ব্যর্থতা কিন্তু ভালভাবে মেনে নিতে পারেনি টিম ম্যানেজমেন্ট। আর সেকারণেই সিডনি টেস্ট থেকে সরে দাঁড়াতে হয়েছিল রোহিত শর্মাকে। 

এই পরিস্থিতিতে শোনা যাচ্ছে, ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে ভারতীয় ব্যাটিং পারফরম্যান্সকে আতস কাচের নিচে রাখবেন নির্বাচকরা। ভাল পারফরম্যান্স করতে না পারলে চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াড থেকে নাম বাদ পড়তেও পারে। যদিও ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের পক্ষ থেকে এখনও পর্যন্ত এই ব্যাপারে কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি।

অন্যদিকে শোনা যাচ্ছে, এই সিরিজে টিম ইন্ডিয়ার তারকা পেসার মহম্মদ সামি কামব্যাক করতে পারেন। মহম্মদ সামি অনেকদিন ধরেই চোটের কারণে টিম ইন্ডিয়ার বাইরে রয়েছেন। সম্প্রতি তিনি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করেছিলেন। এই ভিডিওয় নিজের ফিটনেস নিয়ে বড়সড় ইঙ্গিত দিলেন বাংলার এই পেস তারকা।


```