Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
মেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের

অলআউট টাইগাররা, ভারতের বিরুদ্ধে হোয়াইটওয়াশের অপেক্ষায় বাংলাদেশ

দ্বিতীয় ইনিংসে ১৪৬ রানে অলআউট বাংলাদেশ।

অলআউট টাইগাররা, ভারতের বিরুদ্ধে হোয়াইটওয়াশের অপেক্ষায় বাংলাদেশ

ভারতীয় ক্রিকেট দল

শেষ আপডেট: 1 October 2024 12:55

দ্য ওয়াল ব্যুরো: কেউ ভাবতে পেরেছিল, কানপুর টেস্টে জয়ের দোরগোড়ায় এসে দাঁড়াবে ভারতীয় ক্রিকেট দল? ইতিমধ্যে নাজমুল হোসেন শান্তরা ১৪৬ রানে অলআউট হয়ে গিয়েছে। ভারতের সামনে জয়ের জন্য রয়েছে মাত্র ৯৪ রানের টার্গেট। হাতে রয়েছে ১০ উইকেট এবং দুটো সেশন। আশা করা যেতেই পারে, দিনের বাকি ২ সেশনে টিম ইন্ডিয়া এই রানটা সহজেই তুলে ফেলতে পারবে।

কানপুর টেস্টের প্রথম তিনটে দিন খেলা হয়নি বলাই ভাল। মাত্র ৩৫ ওভার খেলা এই দুটো দলের মধ্যে হয়েছিল। তৃতীয় দিন রাত থেকেই অঙ্ক কষা শুরু হয়ে গিয়েছিল যে কানপুর টেস্ট ড্র হলে, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে টিম ইন্ডিয়ার উপর কতটা চাপ বাড়তে পারে। অনেকে তো আবার পুরনো পরিসংখ্যানও টেনে আনছিলেন।

তাঁদের কথায়, কানপুরের টেস্ট পরিসংখ্যান একেবারেই আশাব্যঞ্জক নয়। এখানে অধিকাংশ টেস্ট ম্যাচই ড্র হয়। পরিসংখ্যান বলছে, এই উইকেটে প্রতি দ্বিতীয় টেস্ট ম্য়াচই ড্র হয়ে যায়। এই মাঠে ভারতীয় ক্রিকেট দল এখনও পর্যন্ত ২৩টি ম্যাচ খেলেছে। এরমধ্যে মাত্র সাতটাই ম্যাচ জিততে পেরেছে। তিনটে ম্যাচ হেরেছে এবং বাকি ১৩টা ম্য়াচ ড্র হয়েছে।

দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ ক্রিকেটাররা ভারতীয় বোলারদের সামনে একেবারে সুবিধা করতে পারেননি। বাংলাদেশি ব্যাটারদের মধ্যে সর্বাধিক ৫০ রান করেছেন দলের ওপেনার শাদমান ইসলাম। রানের খাতা খুলতে পারেননি তারকা টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। ভারতীয় বোলারদের মধ্যে আগুন পারফরম্য়ান্স করলেন জসপ্রীত বুমরাহ, অশ্বিন এবং রবীন্দ্র জাদেজা। প্রত্যেকেই তিনটে করে উইকেট শিকার করেছেন। এছাড়া একটি উইকেট শিকার করেছেন আকাশ দীপ।


```