Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

ফাঁড়া কাটাতে পারবেন রোহিতরা? গোলাপি বলে কড়া চ্যালেঞ্জ ভারতের সামনে

চলতি সিরিজের প্রথম টেস্ট ম্য়াচে টিম ইন্ডিয়া রোহিত শর্মা এবং শুভমান গিলের অনুপস্থিতিতে জয়লাভ করেছে।

ফাঁড়া কাটাতে পারবেন রোহিতরা? গোলাপি বলে কড়া চ্যালেঞ্জ ভারতের সামনে

গোলাপি বল টেস্টের জন্য প্রস্তুত ভারতীয় ক্রিকেট দল

শেষ আপডেট: 3 December 2024 17:11

দ্য ওয়াল ব্যুরো : ভারতীয় ক্রিকেট দল খুব বেশি একটা গোলাপি বলে টেস্ট ক্রিকেট খেলে না। খুব স্বাভাবিকভাবে অভ্যাসও খুব বেশি নেই। এই নিয়ে দ্বিতীয়বার টিম ইন্ডিয়া বিদেশের মাটিতে গোলাপি বলে টেস্ট ম্য়াচ খেলতে নামছে। অ্যাডিলেডে আয়োজিত এই টেস্ট ম্যাচটি দিন-রাতের আয়োজন করা হয়েছে। তবে এটা মাথায় রাখতে হবে, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারত যে প্রথম পিঙ্ক বল টেস্ট খেলেছিল, সেটায় টিম ইন্ডিয়াকে হারতে হয়েছিল।

যদিও ভারত দেশের মাটিতে তিনটে গোলাপি বলের টেস্ট ম্য়াচে জয়লাভ করেছে। এখানেই শেষ নয়। চলতি সিরিজের প্রথম টেস্ট ম্য়াচে টিম ইন্ডিয়া রোহিত শর্মা এবং শুভমান গিলের অনুপস্থিতিতে জয়লাভ করেছে। সেকারণে টিম ইন্ডিয়ার আত্মবিশ্বাসও আপাতত সপ্তম স্বর্গে রয়েছে। অ্যাডিলেডে আয়োজিত দ্বিতীয় টেস্ট ম্যাচটা পিঙ্ক বলে আয়োজন করা হবে। এই বলে টেস্ট ম্য়াচ খেলার যথেষ্ট অভিজ্ঞতা অস্ট্রেলিয়ার রয়েছে। পাশাপাশি অজিরা দ্বিতীয় টেস্ট ম্য়াচে টিম ইন্ডিয়াকে হারিয়ে কামব্যাকও করতে চাইবে। এই পরিস্থিতিতে ভারতীয় ক্রিকেট দল কীভাবে এই কড়া চ্যালেঞ্জ সামলায় সেটাই আপাতত দেখার।

এই ম্য়াচে ভারতীয় ক্রিকেট দলকে নেতৃত্ব দেবেন রোহিত শর্মা। পারথে আয়োজিত প্রথম টেস্ট ম্যাচে তিনি পারিবারিক কারণে খেলতে পারেননি। এটা ভারতীয় ক্রিকেট শিবিরে সত্যিই খুব ভাল খবর। টেস্ট ক্রিকেটে রোহিত শর্মা যেভাবে ব্যাটিং করেন, সেটা করতে পারলেই টিম ইন্ডিয়া অ্যাডভান্টেজ পজিশনে চলে আসবে। পাশাপাশি, চোটের কারণে প্রথম টেস্ট ম্য়াচে খেলতে পারেননি ভারতের তারকা ব্যাটার শুভমান গিলও। দ্বিতীয় টেস্ট ম্য়াচের আগে তিনিও সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছেন।

প্রসঙ্গত, চলতি বর্ডার-গাভাসকার ট্রফির প্রথম ম্য়াচটা সকাল ৭টা বেজে ৫০ মিনিটে শুরু হয়েছিল। কিন্তু, দ্বিতীয় ম্যাচটি আর একই সময় শুরু হবে না। গোলাপি বলে আয়োজিত টেস্ট ম্যাচ দিন-রাতের আয়োজন করা হচ্ছে। এই সিরিজের সূচি আগেই ঘোষণা করা হয়েছিল। সেখানে স্পষ্ট উল্লেখ করা রয়েছে, ভারতীয় সময় অনুসারে এই ম্য়াচটি সকাল সাড়ে ৯টা থেকে শুরু হবে। 

ভারতে যখন কোনও টেস্ট ম্য়াচ আয়োজন করা হয়, তখন সেটা সকাল সাড়ে ৯টা থেকেই শুরু হয়। অস্ট্রেলিয়ায় আয়োজিত দিন-রাতের এই টেস্ট ম্য়াচ ভারতে গোটা দিন ধরেই চলবে। অর্থাৎ সকাল সাড়ে ৯টা থেকে শুরু হবে এবং চলবে বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত। সেইসময় অস্ট্রেলিয়ায় অবশ্য রাত হবে। অর্থাৎ দ্বিতীয় টেস্ট ম্য়াচ দেখার জন্য আপনাকে আর শীতের ভোরে উঠতে হবে না। নিশ্চিন্তে ঘুম থেকে উঠে আপনি এই ম্য়াচ উপভোগ করতে পারবেন।


```