Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

চ্যাম্পিয়ন্স ট্রফিতে কেমন হবে ভারতের প্রথম একাদশ? সিঁদুরে মেঘ দেখছেন এই তারকা ক্রিকেটার

ভারতীয় ক্রিকেট দলের ওপেনার হিসেবে রোহিত শর্মা এবং শুভমান গিলকে দেখা যেতে পারে।

চ্যাম্পিয়ন্স ট্রফিতে কেমন হবে ভারতের প্রথম একাদশ? সিঁদুরে মেঘ দেখছেন এই তারকা ক্রিকেটার

পাকিস্তানের বিরুদ্ধে ফের শতরান হাঁকাতে পারবেন বিরাট কোহলি?

শেষ আপডেট: 18 January 2025 16:25

দ্য ওয়াল ব্যুরো : শনিবার (১৮ জানুয়ারি) আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য় ভারতীয় ক্রিকেট স্কোয়াড ঘোষণা করল বিসিসিআই। এই দলকে নেতৃত্ব দেবেন রোহিত শর্মা। ভারতের প্রত্যেকটা ম্যাচই দুবাইয়ে আয়োজন করা হবে। দুবাইয়ের কন্ডিশন মাথায় রেখে টিম ইন্ডিয়ার প্রথম একাদশ কেমন হতে পারে, আসুন সেইদিকে একবার চোখ বুলিয়ে নেওয়া যাক।

প্রসঙ্গত, ভারতীয় ক্রিকেট দল আগামী ২০ ফেব্রুয়ারি বাংলাদেশের বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলতে নামবে। দ্বিতীয় ম্যাচটা খেলবে পাকিস্তানের বিরুদ্ধে। এটা আগামী ২৩ ফেব্রুয়ারি আয়োজন করা হবে। এরপর ২ মার্চ টিম ইন্ডিয়া লিগ পর্যায়ের তৃতীয় ম্যাচটা নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলতে নামবে।

এমনই হতে পারে ওপেনিং জুটি

ভারতীয় ক্রিকেট দলের ওপেনার হিসেবে রোহিত শর্মা এবং শুভমান গিলকে দেখা যেতে পারে। ওয়ানডে ক্রিকেটে গত কয়েকবছর ধরেই ভারতের এই দুই ব্যাটার ওপেন করতে নামছেন। এমনকী, ২০২৩ সালে আয়োজিত ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপে তাঁরা যথেষ্ট ব্যাটিং তাণ্ডব চালিয়েছিলেন। সেক্ষেত্রে যশস্বী জয়সওয়ালকে প্রথম একাদশে রাখা হবে কি না, তা নিয়ে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে।

মিডল অর্ডারে রাখা হতে পারে এই ক্রিকেটারদের

তিন নম্বরে ব্যাট করতে নামবেন বিরাট কোহলি। ওয়ানডে ক্রিকেটে বিরাট তিন নম্বরে ব্যাট করতেই বেশি ভালবাসেন। ইতিপূর্বে তিন নম্বরে ব্যাট করতে নেমে বিরাট রানের ফোয়ারা ছুটিয়েছিলেন।

এর পাশাপাশি মিডল অর্ডারে কেএল রাহুল এবং হার্দিক পান্ডিয়াকে দেখা যেতে পারে। বর্তমানে হার্দিক পান্ডিয়া দুর্দান্ত ফর্মে রয়েছেন। মুস্তাক আলি ট্রফি এবং বিজয় হাজারে ট্রফিতে তিনি দুর্দান্ত পারফরম্যান্স করেছেন। এই পরিস্থিতিতে অধিনায়ক রোহিত শর্মা তাঁকে ব্যাটিং ডিপার্টমেন্টে অবশ্যই সুযোগ দিতে চাইবেন। সেক্ষেত্রে ঋষভ পন্থকে হয়ত প্রথম একাদশের বাইরে রাখা হতে পারে।

এই বোলাররা পেতে পারেন সুযোগ

স্পিন বোলিংয়ের দায়িত্ব দেওয়া হতে পারে ওয়াশিংটন সুন্দর এবং রবীন্দ্র জাদেজাকে। হালে ভারতের এই ২ ক্রিকেটারই দুর্দান্ত পারফরম্যান্স করেছেন। এর পাশাপাশি দলের পেস ব্যাটারি হিসেবে মহম্মদ সামি, জসপ্রীত বুমরাহ এবং আর্শদীপ সিংকে সুযোগ দেওয়া হতে পারে।

২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য় টিম ইন্ডিয়ার স্কোয়াড :

রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল (সহ অধিনায়ক), বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, কেএল রাহুল, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, জসপ্রীত বুমরাহ, মহম্মদ সামি, আর্শদীপ সিং, যশস্বী জয়সওয়াল, ঋষভ পন্থ এবং রবীন্দ্র জাদেজা।


```