Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ফাইনালের আগে চোট সমস্যায় ভারতীয় শিবির, আজ কি খেলবেন হার্দিক?

যদি তিলক না খেলেন, তাহলে রিঙ্কু সিং তাঁর স্থলাভিষিক্ত হবেন। পান্ডিয়ার ক্ষেত্রে অবশ্য বিকল্প খুঁজে পাওয়া কঠিন। 

ফাইনালের আগে চোট সমস্যায় ভারতীয় শিবির, আজ কি খেলবেন হার্দিক?

হার্দিক পান্ডিয়া

সৌম্য বাগচী

শেষ আপডেট: 28 September 2025 17:14

দ্য ওয়াল ব্যুরো: আর কিছুক্ষণ পরেই শুরু হবে এশিয়া কাপ ২০২৫-এর হাই-ভোল্টেজ ফাইনাল (Asia Cup 2025 Final)। ভারত-পাকিস্তান (India vs Pakistan) ফাইনাল দেখতে প্রস্তুতি শুরু করে দিয়েছে আসমুদ্র হিমাচল। তবে ভারতীয় সমর্থকদের মনে একটা আশঙ্কার চোরাস্রোতও বইছে। কারণ বিসিসিআইয়ের তরফ থেকে এখনও হার্দিক পান্ডিয়ার চোট (Hardik Pandya’s Injury) নিয়ে কোনও বিবৃতি সামনে আসেনি। তাই একটা প্রশ্ন উঁকি দিচ্ছেই, আজ কি খেলবেন টিম ইন্ডিয়ার এই নির্ভরযোগ্য অলরাউন্ডার?  

শ্রীলঙ্কার বিরুদ্ধে সুপার ফোরের শেষ ম্যাচে ফিল্ডিং করার সময় পেশীতে টান ধরেছিল হার্দিকের। চোট এতটাই গুরুতর ছিল যে, তিনি আর মাঠে ফিরতে পারেননি। এরপর টিম ইন্ডিয়া ম্যানেজমেন্ট জানিয়েছিল, হার্দিক পর্যবেক্ষণে রয়েছেন, শনিবার জানা যাবে তিনি ফাইনাল খেলতে পারবেন কি না। কিন্তু ম্যাচের কয়েক ঘণ্টা আগেও বোর্ড সূত্রে কোনও আপডেট পাওয়া যায়নি। পাশাপাশি চোট রয়েছে অক্ষর প্যাটেল ও তিলক বর্মারও।

তাহলে ইনজুরির কারণে কি ভারতকে পরিবর্তন আনতে হবে? ওমান এবং শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দুটি বাদ দিলেভারতীয় দল পুরো টুর্নামেন্ট জুড়ে একই একাদশে মাঠে নেমেছে। ভারত সাধারণত তিনজন বিশেষজ্ঞ স্পিনারএকজন বিশেষজ্ঞ ফাস্ট বোলার এবং দুইজন পেস-বোলিং অলরাউন্ডারকে মাঠে নামিয়েছে। তবেইনজুরির কারণে এই ম্যাচে পরিবর্তন আসতে পারে।

ম্যাচের আগের দিন পর্যন্ত তিলক ভার্মা এবং হার্দিক পান্ডিয়াকে ১০০% ফিট বলে মনে করা হয়নি। যদি তিলক না খেলেনতাহলে রিঙ্কু সিং তাঁর স্থলাভিষিক্ত হবেন। পান্ডিয়ার ক্ষেত্রে অবশ্য বিকল্প খুঁজে পাওয়া কঠিন। এর অর্থ হল দলে এমন কোনও খেলোয়াড় নেই যাঁর মধ্যে হার্দিকের দক্ষতা খাপ খায়। পান্ডিয়া যদি বাদ পড়েনতাহলে ভারত তাঁর জায়গায় হর্ষিত রানা অথবা অর্শদীপ সিংকে বিবেচনা করতে পারে।


```