Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

India vs Pakistan: নিরাপত্তা লঙ্ঘন করলেই ৭ লক্ষ টাকা জরিমানা, হবে কারাবাসও

দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে কঠোর নিয়ম লঙ্ঘন করলে দর্শকদের ৭ লক্ষ টাকা পর্যন্ত জরিমানা, বহিষ্কার বা এমনকি কারাদণ্ডের সম্মুখীন হতে হবে বলে জানা গিয়েছে।

India vs Pakistan: নিরাপত্তা লঙ্ঘন করলেই ৭ লক্ষ টাকা জরিমানা, হবে কারাবাসও

ভারত বনাম পাকিস্তান

সৌম্য বাগচী

শেষ আপডেট: 14 September 2025 19:20

 দ্য ওয়াল ব্যুরো: কাউন্ট ডাউন শেষ পর্যায়ে। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এশিয়া কাপ ২০২৫-এর (Asia Cup 2025) গ্রুপ এ-এর ম্যাচে মুখোমুখি হতে চলেছে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান (India vs Pakistan)। তবে এবারের ম্যাচ আগের থেকে আলাদা। 

পহেলগাম কাণ্ড ও তারপর অপারেশন সিঁদুরের পরিপ্রেক্ষিতে দুই দেশের সম্পর্ক আরও খারাপ হয়েছে। দুই দেশের জনতাই এই ম্যাচ বয়কটের ডাক দিয়েছিল। ম্যাচ বাতিলের দাবি করেছিলেন ভারতের বেশ কিছু প্রাক্তন ক্রিকেটার। তাঁদের বক্তব্য ছিল, রক্তের থেকে একটি ম্যাচের মূল্য কখনওই বেশি নয়। তবুও হচ্ছে ম্যাচ। সেই অর্থে নিরাপত্তা নিয়ে দুশ্চিন্তা থেকেই যাচ্ছে।  

দুই দেশকে ঘিরে রাজনৈতিক উত্তেজনার কারণে এই ম্যাচে স্বাভাবিকের চেয়ে বেশি ঝুঁকি রয়েছে। আজকের ম্যাচের বিজয়ী এশিয়া কাপের সুপার ফোরে খেলার যোগ্যতাও নিশ্চিত করবে। দুবাইয়ের পুলিশ কর্তৃক ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে কঠোর নিয়ম লঙ্ঘন করলে দর্শকদের ৭ লক্ষ টাকা পর্যন্ত জরিমানাবহিষ্কার বা এমনকি কারাদণ্ডের সম্মুখীন হতে হবে বলে জানা গিয়েছে। ভারত ও পাকিস্তান দুই দেশই নিজেদের প্রথম ম্যাচ জিতে আজ মুখোমুখি হবে।


```