Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ডুরান্ডের বদলা কলকাতা লিগে, ডায়মন্ড হারবাররে হারিয়ে দিল ইস্টবেঙ্গল

কিশোরভারতী স্টেডিয়ামে এদিন ইস্টবেঙ্গল জিতলেও ছেড়ে কথা বলেনি ডুরান্ডের রানার্সরাও। 

ডুরান্ডের বদলা কলকাতা লিগে, ডায়মন্ড হারবাররে হারিয়ে দিল ইস্টবেঙ্গল

ইস্টবেঙ্গল বনাম ডায়মন্ড হারবার এফসি

সৌম্য বাগচী

শেষ আপডেট: 14 September 2025 18:42

দ্য ওয়াল ব্যুরো: ডুরান্ড কাপে ইস্টবেঙ্গলকে হারিয়ে দিয়েছিল ডায়মন্ড হারবার এফসি। কিন্তু কলকাতা লিগে (CFL) সেটা আর সম্ভব হল না। প্রিমিয়ার ডিভিশনের সুপার সিক্সের ম্যাচে লাল-হলুদ ব্রিগেড ডায়মন্ড হারবার এফসিকে (East Bengal vs Diamond Harbour FC) হারিয়ে দিল ৩-১ গোলে। আর এই জয়ের ফলে লিগ চ্যাম্পিয়ন হওয়ার পথে এক ধাপ এগিয়ে গেল বিনো জর্জের ছেলের।

কিশোরভারতী স্টেডিয়ামে এদিন ইস্টবেঙ্গল জিতলেও ছেড়ে কথা বলেনি ডুরান্ডের রানার্সরাও। সুপার সিক্সের প্রথম ম্যাচে কার্ড সমস্যার কারণে ছিলেন না সায়ন বন্দ্যোপাধ্যায়দেবজিৎ মজুমদার। তবে সুরুচি সংঘের বিরুদ্ধে সেই ম্যাচে অবশ্য জিততে অসুবিধা হয়নি মশাল বাহিনীর। তবে এই দুই ফুটবলারই এদিন মাঠে ছিলেন। 

ম্যাচ শুরুর ২৩ মিনিটে ডেভিড লালহানসাঙ্গার গোলে এগিয়ে যায় লাল-হলুদ।। আমন সিকের পাস থেকেই গোল করেন ডেভিড। এই সময় পরপর বেশ কিছু আক্রমণ তুলে আনে ইস্টবেঙ্গল। কিন্তু ডায়মন্ড গোলরক্ষক সুস্নাত মল্লিক প্রাচীর হয়ে দাঁড়ান। ১-০ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় ইস্টবেঙ্গল। 

দ্বিতীয়ার্ধে জবি জাস্টিন বেশ কয়েকবার ইস্টবেঙ্গল ডিফেন্সকে পরীক্ষার মুখে ফেলে দিলেও গোল করতে পারেননি। প্রতিবারই বাধা হয়ে দাঁড়ান ইস্টবেঙ্গলের গোলরক্ষক দেবজিৎ মজুমদার। ৭২ মিনিটে পবনের গোলে সমতায় ফেরে ডায়মন্ড হারবার।

৭৫ মিনিটে ফের লাল-হলুদকে লিড এনে দেন জেসন টিকে। এরপর ম্যাচের সংযোজিত সময়ে (৯০+৭) নিজের দ্বিতীয় গোলটি করে ডায়মন্ড হারবারের কফিনে শেষ পেরেকটি পুঁতে দেন জেসন টিকে।


```