এশিয়া কাপ ২০২৫-এ পাকিস্তানকে সাত উইকেটে হারাল ভারত। দুরন্ত জয়ের পর পাহালগাম জঙ্গি হামলায় নিহত সেনাদের স্মরণ করে ভারতীয় সেনা বাহিনীকে জয় উৎসর্গ করলেন অধিনায়ক সূর্যকুমার যাদব।

সংগৃহীত ছবি
শেষ আপডেট: 15 September 2025 07:34
দ্য ওয়াল ব্যুরো: এশিয়া কাপ ২০২৫-এ পাকিস্তানকে সাত উইকেটে হারিয়ে সুপার ফোরের দোরগোড়ায় পৌঁছে গেল ভারত। রবিবারের এই জয় ভারতীয় সেনা বাহিনীকে উৎসর্গ করলেন অধিনায়ক সূর্যকুমার যাদব।
ম্যাচ শেষে তাঁদের উদ্দেশে বিশেষ বার্তা দিলেন তিনি। বললেন, 'এই জয় দেশের সাহসী সেনাদের উৎসর্গ করছি। সবসময় অনুপ্রেরণা জুগিয়েছেন। তাই সুযোগ পেলেই চাই তাঁদের মুখে হাসি ফোটাতে।'
ভারত বনাম পাকিস্তান মানেই টানটান উত্তেজনা। টিভির সামনে পসরা সাজিয়ে বসেছেন ক্রিকেটপ্রেমীরা। গতকালের ম্যাচ নিয়ে অনেকে বিরক্ত হলেও ফলাফলের দিকে তাকিয়ে ছিল গোটা দেশ। এ যেন পরোক্ষভাবে পহেলগামে জঙ্গি হামলার বদলা নেওয়ার চেষ্টা ২২ গজে।
এদিন ম্যাচের শুরু থেকেই দাপট দেখিয়েছে ভারত। পাকিস্তানের ব্যাটিং লাইনআপকে রীতিমতো ভেঙে দেন কুলদীপ যাদব (৩ উইকেট) ও অক্ষর প্যাটেল (২ উইকেট)। মাত্রাতিরিক্ত চাপে পড়ে যান পাক ব্যাটাররা। রান তাড়া করতে নেমে পাওয়ারপ্লেতেই ঝড় তোলেন অভিষেক শর্মা। তাঁর ৩০ রানের ইনিংস একতরফা করে দেয় ম্যাচ।
এরপর দায়িত্ব নেন তিলক বর্মা ও অধিনায়ক সূর্যকুমার। জন্মদিনের ব্যাট হাতে দলকে জয় এনে দেন তিনি। শেষ বলে ছক্কা মেরে ম্যাচ শেষ করেন ক্যাপ্টেন। ম্যাচ-পরবর্তী অনুষ্ঠানে তিনি আরও যোগ করেন, 'আমার সবসময় ইচ্ছে ছিল ম্যাচ শেষ করে মাঠ ছাড়ার। আজ সেটা করতে পেরে ভীষণ আনন্দ হচ্ছে।'
এই জয় এশিয়া কাপে সুপার ফোরের পথে অনেকটাই এগিয়ে গেল ভারতীয় দলকে।