Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'দেশু ৭'-এ অনির্বাণ, এবার ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’য় কোন নায়কের এন্ট্রিতে চমক?এখনই সুরাহা নেই! রান্নার গ্যাসের আকাল চলতে পারে আরও ৪ বছর, দুশ্চিন্তা বাড়বে ভারতের আমজনতার?লোকসভার আসন বেড়ে হচ্ছে ৮৫০, কতটা লাভ বাংলার? সবচেয়ে বেশি ও কম সিট বাড়ছে কোন রাজ্যে?নববর্ষে কলকাতা সফরে আইওসি-র শীর্ষ কর্তা, এলপিজির বাস্তব পরিস্থিতি দেখতে হাজির গ্যাসের দোকানেও৮ হাজার লিটার গঙ্গাজল, গরু আর রুপোর কলসী! ফিরে দেখা জয়পুরের মহারাজার আজব লন্ডন-সফরগুয়ার্দিওলা-পরবর্তী ফুটবলের নমুনা মেলে ধরেছে কোম্পানি আমলের বায়ার্ন! আজ সামনে রিয়ালআশা ভোঁসলের শেষযাত্রায় যাননি শাহরুখ-সলমন! বিতর্কের অবসান ঘটিয়ে সামনে এল আসল কারণভোটের মুখে হুগলিতে চরম অস্বস্তিতে বিজেপি! ক্ষুব্ধ স্মৃতি ইরানি মাঝপথেই ছাড়লেন শোভাযাত্রা‘ইলিশ এনে দিন, আমি বেছে খাইয়ে দিচ্ছি’, তৃণমূলের মাছ-মাংস বন্ধের অভিযোগের পাল্টা স্মৃতির ‘আশা করি আগের বছরের মতো হবে না’, নববর্ষে আবারও আশায় বুক বাঁধলেন শাশ্বত

India vs Pakistan: দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে ‘অপারেশন সিঁদুর’, হেলায় পাক বধ ভারতের

বিরাট কোহলি, রোহিত শর্মা নেই তো কী হয়েছে, এই ভারতও অনায়েসে পাকিস্তানকে হারাতে পারে। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে এদিন যেন বিরুদ্ধে অপারেশন সিঁদুর চালাল টিম ইন্ডিয়া। 

India vs Pakistan: দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে ‘অপারেশন সিঁদুর’, হেলায় পাক বধ ভারতের

ভারত বনাম পাকিস্তান

সৌম্য বাগচী

শেষ আপডেট: 14 September 2025 23:39

দ্য ওয়াল ব্যুরো: বিরাট কোহলি, রোহিত শর্মা নেই তো কী হয়েছে, এই ভারতও অনায়েসে পাকিস্তানকে হারাতে পারে। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে এদিন যেন পাকিস্তানের বিরুদ্ধে অপারেশন সিঁদুর চালাল টিম ইন্ডিয়া। এশিয়া কাপের (Asia Cup 2025) ম্যাচে পাকিস্তানকে হেলায় সাত উইকেটে হারিয়ে (India beat Pakistan) সুপার ফোরে উঠে পড়ল ভারত।

জয়ের জন্য লক্ষ্যমাত্রা ছিল মাত্র ১৩০ রান। ভারতের যা ব্যাটিং লাইন-আপ, তাতে না জেতার কোনও কারণ ছিল না। প্রথম ওভারেই উঠল ১৩ রান। যদিও দ্বিতীয় ওভারের পঞ্চম বলেই ধাক্কা খায় ভারত। ১০ রান করে সাইম আয়ুবের বলে মহম্মদ হ্যারিসের হাতে ক্যাচ তুলে দিয়ে প্যাভিলিয়নে ফিরে যান সহ-অধিনায়ক শুভমন গিল। এরপর ফের ভারতের ইনিংসে আঘাত হানেন আয়ুব। এবার তাঁর শিকার অভিষেক শর্মা। ভারতীয় ক্রিকেটের এই তরুণ সেনসেশন ১৩ বলে ৩১ রান করে আউট হয়ে যান। তাঁর ইনিংসে ছিল চারটি চার ও দুটি ছক্কা। দুই উইকেট হারালেও ভারতের পাওয়ার প্লে-তে উঠল ৬১ রান। 

৯৭ রানে তৃতীয় উইকেটের পতন হয়। ১৩ বলে ৩১ রান করলেন অভিষেক বর্মা। তাঁর এবং অধিনায়ক সূর্যকুমার যাদবের জুটিতে ওঠে ৫৬ রান। এরপর শিবম দুবেকে নিয়ে ভারতকে জয় এনে দেন সূর্য। ৩১ বলে ৩১ রান করে অপরাজিত থাকলেন ভারত অধিনায়ক। দুবে করলেন অপরাজিত ১০ রান। 

এদিন দুরন্ত ছিল ভারতীয় বোলিং ব্রিগেড। প্রথম ওভারের প্রথম বলে হার্দিক পাকিস্তানকে ধাক্কা দিলেন, তারপর থেকে উইকেট নিয়মিত ব্যবধানে পড়তেই থাকল। দুরন্ত বোলিং করলেন ভারতীয় স্পিনাররা। পাকিস্তান নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে তুলল ১২৭ রান।

রবিবাসরীয় দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে শুরুটা অবশ্য হয়েছিল পাকিস্তানের হাত ধরে। টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধন্ত নিয়েছিলেন পাকিস্তান অধিনায়ক সলমন আগা। ভারত এদিন আমিরশাহির ম্যাচের দলই রেখেছে। কিন্তু সেই সিদ্ধান্তই তাদের কাছে ব্যুমেরাং হয়ে উঠল। ভারতীয় বোলারদের বিরুদ্ধে দাঁড়াতেই পারলেন না পাক ব্যাটররা। 

আমিরশাহির বিরুদ্ধে ম্যাচ সেরা হয়েছিলেন কুলদীপ। এদিন তিনি হ্যাটট্রিক পেয়ে যেতে পারতেন। নিজের বলে ক্যাচ মিস করার পর পরপর দুই বলে ফেরালেন হাসান নওয়াজ ও মহম্মদ নওয়াজকে। সৌরভ গঙ্গোপাধ্যায় এই ম্যাচের আগে বলেছিলেন, এক্স ফ্যাক্টর হয়ে উঠবেন কুলদীপ। আর বাস্তবেও সেটাই হল। তাঁর বল পড়তেই পারলেন না পাক ব্যটাররা। কুলদীপের তৃতীয় শিকার ওপেনার শাহিবজাদা ফারহান।

শেষ দিকে শাহিন শাহ আফ্রিদি ঝোড়ো ইনিংস না খেললে পাকিস্তানের রান হয়তো ১০০ পার হতো না। পাকিস্তানের হয়ে সর্বোচ্চ রান ওপেনার ফারহানের। ৪৪ বলে তিনি করলেন ৪০ রান। আফ্রিদি ১৬ বলে ৩৩ রান করে অপরাজিত থাকলেন। ভারতের হয়ে তিনটি উইকেট নিলেন কুলদীপ। বুমরাহ ও অক্ষরের পকেটে ঢুকেছে দুটি করে উইকেট। হার্দিক ও বরুণ নিলেন একটি করে উইকেট।  


```