Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশু

India Vs Pakistan: পাকিস্তানকে দুরমুশ করল ভারত, ৭ দিনের মধ্যে দু’বার হারাল আফ্রিদিদের

টিম ইন্ডিয়া এদিন চারটি ক্যাচ ফেলল, বোলিংও ছিল কিছুটা সাদামাটা, তবুও ১৭২ রানের লক্ষ্যমাত্রা হেলায় অতিক্রম করে সাত বল বাকি থাকতেই ছয় উইকেটে ম্যাচ জিতে নিল।

India Vs Pakistan: পাকিস্তানকে দুরমুশ করল ভারত, ৭ দিনের মধ্যে দু’বার হারাল আফ্রিদিদের

ভারত বনাম পাকিস্তান

সৌম্য বাগচী

শেষ আপডেট: 22 September 2025 01:06

দ্য ওয়াল ব্যুরো: এশিয়া কাপের সুপার ফোরেও (Asia Cup 2025, Super Four Match) পাকিস্তানকে সহজেই হারিয়ে দিল ভারত (India beat Pakistan)। টিম ইন্ডিয়া এদিন চারটি ক্যাচ ফেলল, বোলিংও ছিল কিছুটা সাদামাটা, তবুও ১৭২ রানের লক্ষ্যমাত্রা হেলায় অতিক্রম করে সাত বল বাকি থাকতেই ছয় উইকেটে ম্যাচ জিতে নিল। অধিনায়ক সূর্যকুমার যাদব শূন্য রানে ফিরে গেলেও অভিষেক শর্মা ও শুভমন গিলের দাপটে জিততে কোনও অসুবিধা হয়নি। আসলে ভারতের যা ব্যাটিং গভীরতা, তাতে বিপক্ষের কোনও রানই নিরাপদ নয়। বাইশ গজে ও মাঠের বাইরে পাকিস্তানের হারের ধারা অব্যাহতই থাকল।

টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নিয়েছিলেন টিম ইন্ডিয়া অধিনায়ক সূর্যকুমার যাদব। এদিনও টসের পর পাক অধিনায়ক সলমন আঘার সঙ্গে হাত মেলাননি টিম ইন্ডিয়া অধিনায়ক। ভারতের প্রথম একাদশে প্রত্যাশিত ভাবেই দুটি পরিবর্তন হয়েছে। হর্ষিত রানা ও অর্শদীপ সিংয়ের জায়গায় দলে ফিরেছিলেন জসপ্রীত বুমরাহ ও বরুণ চক্রবর্তী। অক্ষর প্যাটেলও চোটমুক্ত হয়ে প্রথম একাদশে ছিলেন। ওমানের বিরুদ্ধে ক্যাচ ধরতে গিয়ে মাথায় চোট পেয়েছিলেন তিনি। পাকিস্তানও দুটি পরিবর্তন করেছে। হাসান নওয়াজ এবং খুশদিল শাহ এই ম্যাচে খেলেননি। 

ভারত টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয়কিন্তু ভারতের দুর্বল ফিল্ডিংয়ের সুযোগ নিয়ে পাকিস্তান ২০ ওভারে পাঁচ উইকেটে ১৭১ রান করে। পাকিস্তানের হয়ে ওপেনিং ব্যাটার সাহিবজাদা ফারহান ৫৮ রান করেন। ভারতের হয়ে শিবম দুবে দুটি উইকেট নেন। হার্দিক পান্ডিয়া এবং কুলদীপ যাদব একটি করে উইকেট নেন ও অপরটি রান আউট।

শুরুটা এদিন ভালই করে পাকিস্তানের ওপেনিং জুটি। সাইম আইয়ুবের পরিবর্তে ওপেন করতে আসে ফখর জামান। প্রথম দুই ওভারে ওঠে ১৮ রান। তবে তৃতীয় ওভারেই হার্দিক পান্ডিয়ার স্লোয়ারে ঠকে গিয়ে সঞ্জু স্যামসনের হাতে ক্যাচ তুলে আউট হন ফখর (৯ বলে ১৫)। ২১ রানে প্রথম উইকেটের পতন হয় পাকিস্তানের। এদিনের পর টি-টোয়েন্টিতে হার্দিকের উইকেট সংখ্যা দাঁড়াল ৯৭। ক্রিকেটের ক্ষুদ্রতম ফরম্যটে ভারতীয়দের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারি এখন এই অলরাউন্ডার। যুজবেন্দ্র চাহালের উইকেট সংখ্যা ৯৬। ১০০টি উইকেট নিয়ে ভারতের সর্বোচ্চ উইকেট শিকারি অর্শদীপ সিং।

আগের তিন ম্যাচেই রান পাননি সাইম আইয়ুব। এদিন ফার্স্ট ডাউনে নেমেই মারমুখী মেজাজে ইনিংস শুরু করেন তিনি। বরুণ চক্রবর্তীর বলে ক্যাচ তুলেও কুলদীপ মিস করায় জীবনদান পান আইয়ুব। পাওয়ার প্লেতে পাকিস্তান তোলে এক উইকেট হারিয়ে ৫৫ রান।

জসপ্রীত বুমরাহ একদমই ছন্দে ছিলেন না। প্রথম তিন ওভারে দিলেন ৩৪ রান। পাশাপাশি ভারতের ফিল্ডিংও মোটেও ভাল ছিল না। বরুণের বলে ফারহান শাহিবজাদার ক্যাচ বাউন্ডারি লাইনে ধরতে পারলেন না অভিষেক শর্মা। বল গিয়ে পড়ল সীমানার ওপারে। অক্ষর প্যাটেলের বলে ছক্কা হাঁকিয়ে ৩৩ বলে অর্ধশতক হাঁকান ফারহান। তবে অর্ধশতক হাঁকিয়ে তিনি যেটা করলেন, তা মোটেই বর্তমান ভারত-পাকিস্তান বর্তমান আবহে কাম্য নয়। ব্যাট তুলে অভিবাদন না জানিয়ে গুলি ছোড়ার অভিনয় করলেন তিনি। যা দেখে ক্ষোভে ফুঁসছে সোশ্যাল মিডিয়া। প্রথম দশ ওভারেই ৯১ রান তুলে ফেলে পাকিস্তান।

অবশেষে ৭২ রানের জুটি ভাঙলেন শিবম দুবে। সাইম আইয়ুবের (২১) ক্যাচ ধরে আগের দুটি মিসের প্রায়শ্চিত্ত করলেন অভিষেক। পাকিস্তানের ১০০ রান উঠল ১১.২ ওভারে। কুলদীপকে এদিন প্রথম দুই ওভারে সাদামাটা লেগেছিল। কিন্তু তৃতীয় ওভারের প্রথম বলেই ফেরালেন হুসেন তালাতকে (১০)। এরপরই ক্রমশ বিপদ্জনক হয়ে ওঠা ফারহানকে ফেরালেন শিবম দুবে। ৪৫ বলে ৫৮ রান করে তিনি সূর্যর হাতে ক্যাচ তুলে আউট হন। শুরুটা ভাল করেও ভারতীয় তিন স্পিনার ও শিবমের সামনে পড়ে খেই হারিয়ে ফেলে পাকিস্তান। উইকেট না পেলেও বরুণ চার ওভারে দিলেন মাত্র ২৫ রান। কুলদীপ চার ওভারে ৩১ রান দিয়ে নিলেন এক উইকেট।

১৪৯ রানে পঞ্চম উইকেটের পতন হল পাকিস্তানের। রান আউট হয়ে ফিরলেন মহম্মদ নওয়াজ (১৫)। পাকিস্তান ২০ ওভারে তুলল পাঁচ উইকেট হারিয়ে ১৭১। টি-টোয়েন্টিতে প্রথমে ব্যাট করে ভারতের বিরুদ্ধে এটাই সর্বোচ্চ রান পাকিস্তানের। ভারতের সেরা বোলার শিবম দুবে। চার ওভারে ৩৩ রান দিয়ে তিনি নিয়েছেন দুটি উইকেট। 

১৭২ রানের লক্ষ্যমাত্রা সামনে রেখে ব্যাট করতে নেমে শাহিন আফ্রিদির প্রথম বলে ছক্কা হাঁকিয়ে নিজের স্টাইলে ব্যাট করা শুরু করেন অভিষেক শর্মা। আগের ম্যাচগুলিতে রান পাননি শুভমন গিল। তিনিও শুরু থেকেই আত্মবিশ্বাস দেখাতে শুরু করেন। পাওয়ার প্লেতে অভিষেক-গিল জুটিতে উঠল ৬৯ রান। চার-ছক্কার ফুলঝুরি হাঁকিয়ে মাত্র ২৪ বলে অর্ধশতক করলেন অভিষেক। ভারতের ১০০ এল ৮.৪ ওভারে। ১০৫ রানে প্রথম উইকেটের পতন হয় ভারতের। ২৮ বলে ৪৭ রান করে ফাহিম আসরাফের শিকার হন শুভমন গিল। পরের ওভারেই খাতা খোলার আগে হ্যারিস রউফের বলে আউট হন সূর্য।

ভারতের তৃতীয় উইকেটের পতন হয় অভিষেক শর্মা আবরার আহমেদের বলে হ্যারিস রউফের হাতে ক্যাচ তুলে দিলে। এই ভারতীয় ওপেনার ৩৯ বলে করলেন ৭৪ রান। তাঁর ইনিংসে ছিল ছটি চার ও পাঁচটি ছক্কা। দলীয় ১৪৮ রানে ১৩ রান করে হ্যারিস রউফের বলে বোল্ড হয়ে ডাগআউটের দিকে ফিরে যান সঞ্জু। এরপর ভারতের জয় এনে দেন তিলক বর্মা (৩০) ও হার্দিক পান্ডিয়া(৭) পাকিস্তান ইনিংসের সেরা বোলার হ্যারিস রউফ। চার ওভারে ২৬ রান দিয়ে নিলেন দুই উইকেট।


```